গতোকাল এক্সাম শেষ হইছে। আজ বিকালে মুজাহিদকে নিয়ে চোরাবালি দেখতে যাওয়ার কথা। সেখানে সবাই থাকবে। দেন নান্নার বিরিয়ানি।
মুজাহিদ দুপুরে প্রস্তাব দিলো বুয়েটের "শ্রদ্ধেয় হামীদুর রহমান স্যার"এর লেকচার শোনাতে নিয়ে যাবে। উনাকে কোনদিন দেখিনাই, তবে অনেক শুনেছি উনার কথা। মুজাহিদের জোরাজোরিতে আর স্যারের কথা শোনার লোভে চোরাবালির প্লান পেন্ডিং রেখে স্যারের বাসার উদ্দেশ্যে বেরোলাম। পথিমধ্যে জানা গেলো, "হামীদুর রহমান স্যার" আসবেন না। লুৎফুল কবীর স্যারের বাসায় হবে বয়ান।
সন্ধ্যার পর গেলাম স্যারের বাসায়। লুৎফুল কবীর স্যারকে ৩/৪ বার টিভিতে দেখেছিলাম ই'ভি'এম (ইলেকট্রিক ভোটিং মেশিন) কিভাবে বানানো হয়েছে, চালানোর নিয়ম, সুবিধা, অসুবিধা এগুলি নিয়ে কথা বলতে। আজ সরাসরি দেখলাম। সাধাসিধা একটা সাদা কালারের ময়লা পাঞ্জাবী পায়জামা পডে কার্পেটের উপর বসে আছেন। গলায় পেঁচানো অনেক পুরনো এক মাফলার। মাথায় সাদা গোল টুপি। আরেকজন প্রফেসর নামাজের উপর বয়ান দিচ্ছেন। আমি আর মুজাহিদ নীরবে ঢ়ুকে রুমের এক কোনায় বসে গেলাম।
খুব নীরস কিছু হবে ভেবেছিলাম। কিন্তু আজ আমি শুধু অবাক হয়েছি। একজন ট্রিপল ই ডিপার্টমেন্টের প্রফেসর এমন বয়ান দিলেন, যেটা আমি মাদরাসায় পডা মুফাসসিরের মুখে শুনিনি। ইসলামিক ইতিহাসে নামাজের উদাহরণ, বৈজ্ঞানিক অবস্থান, মুত্তাফাকুন আলাইহের হাদীস, কুর'আনের তাফসীর, আরবি ব্যাকারণ, রাসূলের সুন্নাত, কি ছিলোনা এতে.....
তন্ময় হয়ে শুনে গেলাম। আর কুর'আন হাদিসের রেফারেনস গুলি জেনে যা বুঝলাম, আজ পর্যন্ত যত নামাজ পডেছি, (ইনক্লুডিং মাগরিবের নামাজ) আল্লাহ তায়ালা যদি দয়া করে কবুল না করেন, আমার যোগ্যতায় একটাও পাস নাম্বার পাবেনা।
আমার আশে পাশে অনেক মানুষ বসে বয়ান শুনেছেন। তাদের বেশভূষা ছিলো অতি সাধারণ মানের। যাদের সাধারণ চোখে ছাপোষা গরীব মানুষ ব্যাতীত কিছুই মনে হয়নি। অথচ পরে জানলাম যে তাঁরা সবাই বাইরে থেকে পি'এইচ'ডি করা প্রফেসর !
আমার বিষ্মিতের পালা আরো অপেক্ষা করছিলো, যখন বয়ান শেষে টিচার্স কোয়ার্টারের মসজিদে এশার নামাজ পডতে গেলাম। ওজু করার আগে গেটের কোনায় দাডিয়ে আলাপ করছিলাম ৩ জন। হঠাৎ দেখি বুয়েটের ভিসি নজরুল ইসলাম ঢ়ুকলেন। সাধারণ পাঞ্জাবি পায়জামা পডা। ঢ়ুকে তিনি আমার দিকে তাকিয়ে আমাদেরকে সালাম দিলেন !
এশার নামাজ পডলাম। নামাজ পডতে পডতে চেষ্টা করলাম, যেন এই নামাজ আল্লাহ কবুল করেন। খুব ধীরে সুস্থে নামাজ পডলাম। বাইরে বেরিয়ে মোবাইল গুতাচ্ছি, দেখি গেট দিয়ে একে একে কয়েকজন ডিপার্টমেন্টের ডীন লেভেলের টিচার বেরিয়ে এলেন, (পরে জেনেছি) যাদের স্যার বলে সম্বোধন করছিলেন নজরুল ইসলাম। তাঁদের পায়ে সস্তা প্লাস্টিকের জুতা, গায়ে ময়লা শার্ট/পাঞ্জাবী, পরনে ময়লা লুঙ্গী, হাতে তসবীহ, গায়ে কুঁচকিয়ে যাওয়া চাদর আর মুখে দাঁডি !
অসাধারণ কিছু মানুষ, যাদের কাছে তাঁর অর্জিত হার্ভার্ডের পি'এইচ'ডি ডিগ্রী অর্থহীন, যারা নিজের জীবনের অর্জিত সমস্ত একাডেমিক শিক্ষাকে ভ্যালুলেস ভাবেন, যাদের কাছে বিজ্ঞানের চর্চা শুধুমাত্র ইসলাম প্রচার করার একটি টুল, যারা নিজের জীবন এবং সম্পদ ইসলামের খেদমতে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, যারা বিশ্বের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ের চাকুরী / ল্যাবরেটরীতে গবেষণার সুযোগ হেলায় ফেলে দিয়ে বসে আছেন ইসলামিক রিসার্চে মগ্ন হয়ে, যারা আর যেকোন মুহাদ্দিস, মুফাসসির, মুফতীর থেকে বেশি যোগ্যতা অর্জন করেছেন !
কেন? কেন?? কেন???
নিজেকে খুব ছোট মনে হলো। আমার উজ্জল পোষাক, ভালো জুতা আমাকে এর আগে কখনো বিব্রত করেনি। কোথায় গিয়েছিলাম আমি আজ? নামাজে খেয়াল করলাম, ইমাম খুব সচেতনতার সাথে নামাজ পডাচ্ছেন, কারণ, তার পেছনে যারা আছেন, তাদের যোগ্যতার ধারেকাছেও তিনি নাই।
আজ চোরাবালি দেখিনি, নান্নায় যাইনি, তবে যা দেখেছি, তাতে জ্ঞানে, যোগ্যতায়, আমলে আর বাস্তব জীবনে ১৪০০ বছর আগের আরব মরুর বুকে ঘুরে বেডানো সেই মানুষগুলির ছায়া খুঁজে পেলাম অনেকের মাঝে। এটাইবা কম কি? আর যাকে দেখার জন্য, যার বয়ান শোনার জন্য গিয়েছিলাম, উনাদের সবার সরাসরি একাডেমিক এবং আধ্যাতিক শিক্ষক সেই "হামীদুর রহমান স্যার"এর ব্যাপারে কিছু বলার যোগ্যতাও আমার নাই। আরেকদিন স্যারকে দেখার ইচ্ছা বুকে পুষে বিদায় নিলাম আজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



