somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোখ এর বদলে নরইন - বাংলাদেশ কি পতিতা-ই হবে?? (সর্বশেষ আপডেট)

০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এই অভাগা দেশে এমন দুশ্চরিত্রের অভাব নেই যে পিতা তার সন্তানকে বিক্রি করে দেয় নেশার টাকা যোগাড় করার জন্যে। আরেকটু বললে, এমন ও দেখা যায় মা, বড় ভাই, বা পিতা তার সুন্দরী মেয়ে বা বোনকে লম্পটের সাথে বিয়ে দেয় টাকার বিনিময়ে। আপানারা এ ধরনের আরও বহু ঘটনা বলতে পারবেন। কেউ কেউ আবার নিজ সন্তানকে বিক্রি করে দেয় পতিতা পল্লীতে বা উটের জকি হিসাবে। কিন্তু কেন?

দেশ যখন মা:
আসলে কি তাই? দেশকে কি আমরা পারছি মায়ের মত ভালবাসতে? রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, আর পত্রিকাজীবিদের ব্যক্তি স্বার্থে দেশের সাথে গাদ্দারি দেখলে মনে হয় এরা জারজ সন্তান। এদের সাথে ঐ সব লম্পটের কোন পার্থক্য নেই যারা নিজের নেশার স্বার্থে নিজের মেয়েকে পতিতা বানায়।

বিগত কিছুদিন ধরে এমন কিছু ঘটনা ঘটছে তা চিন্তাশীল ব্যক্তিমনে প্রচন্ড ক্রোধ, ঘৃনা, আর হতাশার জন্ম দিচ্ছে। এর মধ্যে সব ছেয়ে বড় ঘটনা ছিল শীতলক্ষা নদীতে ভারত কর্তৃক বাঁধ দিয়ে ভারতের লরীর যাতায়াত, ভারতের অপরাংশে বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্যে। এ যেন নিজের সামনে নিজের মাকে প্রতিবেশী কর্তৃক ধর্ষণ করতে সাহায্য করা। সাম্প্রতিক আরও কিছু ঘটনা আমদের জাতীয় চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করছে। লক্ষ শহীদের রক্তস্নাত এ জমীনের প্রতি আদৌ কি আমাদের সেই ভালবাসা আছে?

খবরে প্রকাশ কোন ধরনের 'গ্যারান্টি ক্লজ' ছাড়াই তিস্তা নদীর পানি বন্টন চুক্তি হতে যাচ্ছে। 'গ্যারান্টি ক্লজ' হচ্ছে - চুক্তিতে এ নির্শ্চয়তা দেয়া বাংলাদেশ সর্বনিম্ন কতটুকু পানি পাবে। গ্যারান্টি ক্লজ ছাড়া ভারত চাইলে যে কোন সময়ে উজানে বাঁধ দিয়ে সব পানি প্রত্যাহার করতে পারবে। পানি বন্টনের ক্ষেত্রে গ্যারান্টি ক্লজ ছাড়া যে কোন চুক্তি মূল্যহীন।

কি আছে এ চুক্তিতে - যতটুকু জানা যায় ভারত কমপক্ষে ৩ টি ব্যারেজের মাধ্যমে তিস্তা নদী থেকে পানি প্রবাহ সরিয়ে নেয়ার পর শুধু মাত্র গজলডোবা অংশে চুয়ে আসা তলানী সরুপ যে পানি পাওয়া যাবে তার ৩৫% পাবে বাংলাদেশ আর ৪৫% পাবে ভারত, বাকী বিশ শতাংশ থাকবে নদীতে। এ অংশে পানি আসবে সতেরশ কিলোমিটার পাড়ি দিয়ে বিভিন্ন ব্যারেজ, শাখানদী, আর চর পেরিয়ে।

উল্লেখ্য ভারত ৩টি ব্যারেজ ছাড়াও তিস্তার বিভিন্ন শাখা নদীর মাধ্যমে যে পানি প্রত্যাহার করবে তার কোন ধরনের হিসাব করা হবেনা। এ চুক্তি হচ্ছে দশ বছরের জন্য, এতে কোন গ্যারান্টি ক্লজ নেই। তার অর্থ হচ্ছে আমরা কতটুকু পানি পাব তার কোন নিশ্চয়তা নেই। ভারত চাইলে সব পানি আগেই প্রত্যহার করে নিতে পারবে। এ চুক্তি যে শুধু নির্বাচনীমুখী ভারত তোষামোদির চুক্তি তা বলার অপেক্ষা রাখেনা।

কেন এই চুক্তি এই মুহুর্তে:
এর কারণ আমাদের আইওয়াশ। ভারতকে টেলি করিডোর দেয়া, নারয়ণগন্জ বন্দর দিয়ে দেয়া, পরীক্ষামূলক ১০,০০০ মেট্রিকটন পন্য পরিবহনের করিডোর দেয়া, রামপাল বিদ্যুত কেন্দ্র দেয়া...... এ শুধুই দেয়ার হিসেব ........। বিনিময়ে বেওকুপ বাংলাদেশী জনগণকে বুঝানোর জন্যতো কিছু লাগবে। আগামী কিছুদিন 'র' এর বাংলাদেশি ভাড়েরা আমাদের ঘুম পাড়ানীর গান শুনাতে পারবে। হায়রে অভাগা দেশ....। পকেট রাজনীতির আর দালালীর কাছে তোর এই পরাজয়।

ফেনী নদী:
দেয়ার হিসাব যদি এতেও সীমাবদ্ধ থাকতো তাহলেও হত। ফেনী নদী যা একান্তই আমাদের। আন্তর্জাতিক পানি সীমানার হিসাব অনুযায়ী ভারতের এতে কোন হিস্যা নেই। কারণ এ নদীর উৎপত্তি বাংলাদেশে আর এটি বাংলাদেশের উপর দিয়েই প্রবাহিত। ভারতে আছে এর শাখা নদী। আর সরকার ভারতকে ফেনী নদীর পানির ৫০% দিতে রাজী হয়েছে সর্বশেষ সচিব পর্যায়ের জে আর সি বৈঠকে।

চেয়ে চেয়ে দেখি আর ভাবি - কি আছে বলার, আর কি আছে করার?
X(X(X(X((X((:((:((:((X((X#

খবরের লিংকঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৪২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×