ডানে আর বামে,
বামে বা ডানে
নিকোশ অন্ধকারে,
হতাশার প্রতিশব্দের প্রতিহিংসায়, আমি বাংলাদেশ দেখি।
শাপলা চ্ত্তরের রক্তের দাগে,
শ্রমিকের মৃত দেহে,
স্লোগানের শাহবাগে,
সময়ের অচলায়তনে, আমি বাংলাদেশ দেখি।
বলকার যাপটানো পাখায়,
শুভ্রতার মাঝে অসীমতায়
দিগন্তের বিশালতায়
হারিয়ে যাওয়া বলাকায়, আমি বাংলাদেশ দেখি।
কাকের কর্কশ শব্দে,
দাঁড় কাকের বিহব্বলতায়
ঝড়ো হাওয়ায় উচ্ছন্নে যাওয়ায়
আবেগের বিছলিত শব্দে, আমি বাংলাদেশ দেখি।
শকুনের আক্রমণে,
খুবলে খাওয়া মৃত দেহের মাংসের মাঝে
সকাল, দুপুর, সন্ধা, সাঁঝে
ভালো থাকার স্বপ্নের প্রত্যাশার ইতিহাসে, আমি বাংলাদেশ দেখি।
অসীম উদ্দমতায়
আমি দেখি,
নব স্বপ্নের রেকি
রক্তের দাগে, নব উন্মাদনায়
নতুন বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

