somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদের মোল্লার ফাঁসি, আইনের শাষন এবং রাজনীতি

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণজোয়ার যে রাষ্ট্র শক্তিকে উল্টো পথে চলতে বাধ্য করে তার প্রমান এই মামলার রায়। যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের রাজনীতি, বিচারিক সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, জননিরাপত্তা সহ সকল বিষয়ে যে ব্যাপক প্রভাব বিস্তার করছে এবং ভবিষতেও করবে তার ফল এতই শুধুর প্রসারী যে তা কল্পনার অতীত। এই বিচারের কারণে কয়েকটি বিষয়ে সুবিধা তৈরি হয়েছে আবার কয়েকটি বিষয়ে সমস্যা তৈরি করেছে। যার ফল কত ভয়ানক হতে পারে আমি তা চিন্তা করেই বিমর্ষ হই।

আমরা যুদ্ধাপরাধের বিচার চেয়েছি। যেনতেন বিচার চাইনি। আমরা এ বিচার নিয়ে রাজনীতি চাইনি। কিন্তু আমাদের চাওয়ার মূল্য কতটুকু পঁচা রাজনীতিবিদদের কাছে। কাদের মোল্লার রায় বের হবার পর এ নিয়ে সবচেয়ে গঠনমূলক সমালোচনা লিখেছেন ডেভিড বার্গম্যান, যিনি ডঃ কামাল হোসেনে মেয়ের জামাই এবং ঢাকার একটি ইংরেজী দৈনিকে কাজ করেন। তার ব্লগটি ইংরেজীতে লিখিত। তার ব্লগ পড়ে আমার কাছে মনে হয়েছে আমরা কি কোন ভূল করলাম। শাহবাগের আন্দোলনে কাদের মোল্ল ছিল একটি উপলক্ষ্য মাত্র। মূল বিষয় ছিল যুদ্ধাপরাধীদের সঠিক বিচার নিশ্চিত করা যাতে রাজনীতি করতে গিয়ে কোন আপোষ বা অবহেলা করা না হয়।

কিন্তু ডেবিড ব্যার্গম্যানের ব্লগ পড়ার পর আমার কিছুটা মোহ বিচ্যুতি ঘটল। তার ব্লগটি বেশ তথ্য বহুল। তিনি প্রথম থেকেই এই বিচারের উপর তার মতামত লিখছেন। তার লিখার ধরণ অনেকটা প্রথম আলোর মিজান সাহেবের বা আরেকটু ভাল মানের। তিনি কয়েকটি মৌলিক প্রশ্ন তুলে ধরে সবদিক বিশ্লেষন করে বলছেন, কাদের মোল্লার ক্ষেত্রে যথাযথ বিচার করা হয়নি এবং বিচারের মানকে নষ্ট করা হয়েছে। যে প্রশ্নগুলো উঠেছে তার মধ্যে সংক্ষিপ্ত ১ টি বিষয় হচ্ছে যে বিষয়ে তাকে ফাঁসি দেয়া হয়েছে তাতে কোন অবস্হাতাতেই ফাঁসি দেয়া সম্ভব নয়। এর অন্যতম কারণ স্বাক্ষীর স্বাক্ষে গোঁজামিল। আমার প্রশ্ন মিরপুরের বধ্যভূমিতে যেখানে ৪০০ এর অধিক লোককেই ১ম তিন দিনেই হত্য করা হয়েছে সেখানে কেন স্বাক্ষ্য নিয়ে গোঁজামিল দেখা গেল। তার প্রশ্ন আরও অনেক। আমার উদ্দেশ্য এখানে ডেভিড বার্গম্যানের প্রচার বা কাদের মোল্লার স্বরে কথা বলা নয়। আমার প্রশ্ন একটাই যে বিষয়টা নিয়ে আমরা এত আন্দোলন করলাম সে বিষয়টিকে কেন অপরাজনীতির শিকার হতে হল?

ডেবিড বার্গম্যানের ব্লগে মোল্লার রায়ের ত্রুটিগুলো জানতে এখানে দেখুনঃ Click This Link appeal proceedings

হয়ত আজ বা কাল কাদের মোল্লার ফাঁসি হবে। কিন্ত তার পর যদি প্রমানিত হয় এটি একটি ভূল রায় তখন জামাতীদের যে উত্থান ঘটবে তা সামাল দেয়ার ক্ষমতা আওয়ামীলীগের হবেনা। আমি সংক্ষেপে বলতে চাই সরকার তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্যে যদি কোন অন্যায় বিচার করে তখন যুদ্ধাপরাধের বিচারের পুরো বিষয়টিই বুমেরাং হবে।

আমি আশা করব বিচার বা এই আন্দোলন সংশ্লিষ্ট যারা আছেন বিষয়টি আরেকবার ভাববেন। আমাদের আন্দোলন ছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে। যতটুকু জানতে ফেরেছি কাদেরমোল্লা জামাতী রাজনীতি চুনোপুটি মাত্র। আমার কেন জানি মনে হয় রাঘব বোয়ালদের ছেড়ে দেয়ার জন্যই কাদের মোল্লার বিচারের নামে তামাশা করে একটি উপলক্ষ্য খোজা হচ্ছে। বিষয়টি যথাযথ ভাবে রিভউ করে ব্যবস্হা নেয়া হোক।

তার পরিবার থেকে বলা হচ্ছে কাদের মোল্মা আর কসাই কাদের এক নয়। বিষয়টি নিয়ে সরকারের কাছে বিবৃতি আশ করছি।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৯
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×