somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেকের বিতর্ক আর আমাদের ইতিহাস

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের ক্রান্তিকাল নিয়ে ২টি প্রশ্ন তুলেছেন। তার বলার ধরনে এবং আওয়ামীলীগ নেতাদের প্রতিক্রিয়ার মাধ্যমে বুঝা যায় এ ধরনের আরও ইস্যু সামনে আসবে। আমাদের স্বাধীনতার অনেক বিষয়ই এখনও অমিমাংসিত। ইতিহাসের অমিমাংসিত বিষয় যুক্তিকভাবে সমাধান না হলে এ নিয়ে সুযোগ সন্ধানীরা প্রশ্ন তুলবেই। তারেক সে ধরনেরই একটি সুযোগ নিয়েছে। গায়ের জোরে, প্রচারনার মাধ্যমে, বা আদালতের রায়ে ইতিহাস তৈরি হয়না বা ইতিহাসকে চাপিয়ে দেয়া যায়না। যদিও যায় তবে তা সাময়িক।

এ কথা সকলেই অনুধাবন করেন বংগবন্ধু শেখ মুজিবকেই ঘিরেই বাংলাদেশের স্বাধীনতার প্রস্তুতি পর্ব তৈরি হয়েছিল। কিন্তু পাকিস্তান আন্দোলনের একজন কর্মী হিসাবে বংগবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা দেয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা লক্ষ্য করা যায়। তিনি শেষ সময় পর্যন্ত চেষ্টায় ছিলেন একটি সমাযোতায় পৌঁছানোর। যে কারনে আমরা তাঁকে দেখি মার্চের ৩য় সপ্তাহে ঢাকাতে পাকিস্তানীদের সাথে সিরিজ অব মিটিং করতে। কিন্ত যদি তিনি স্বাধীনতার ব্যাপারে নুন্যতম সচেতন হতেন তাহলে মিটিংয়ের পাশাপাশি স্বাধিনতা যুদ্ধের রোডম্যাপ তখনই তৈরি হওয়ার কথা। যে কাজটি বংগবন্ধুর অনুপস্হিতিতে হয়েছিল এপ্রিলের ২য় সপ্তাহে, সেটি যদি বংগবন্ধুর উপস্হিতিতে মার্চের ৩য় সপ্তাহে শুরু হত তাহলে বংগবন্ধুকে স্বাধীনতার একক রুপকার হিসাবে উপস্হাপন প্রশ্নাতীত থাকত।

স্বাধীনতা পূর্ব পূর্ববাংলায় যে রাজনীতি ছিল, তাতেও বংগবন্ধু একক নেতা ছিলেননা। তবে ওনার নেতৃত্ব প্রশ্নাতীত ছিল। মাওলানা ভাষানী থেকে শুরু করে সে সময়ের অন্য রাজনীতিবিদদের যোগ্য প্রাপ্য না দিয়ে শুধু বংগবন্ধুকেই গ্লোরিফাই করলে বর্তমানে কারও কারও রাজনৈতিক ফায়দা হতে পারে, কিন্তু এর মাধ্যমে দেশের ইতিহাসের ক্ষতিই হতে পারে। বংগবন্ধু একজন সাধারণ মানুষই ছিলেন, অতি মানব ছিলেন না। যারা তাকে অতি মানব হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন তারা তার ক্ষতিই করলেন এতদিন।

মেজর জিয়ার উত্থান যে ২টি সময়ে - সে ২টি সময়েই তিনি সুযোগের পূর্নাংগ সৎব্যবহার করেছিলেন। জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে বংগবন্ধু বা আওয়ামীলীগ নেতাদের যে অযোগ্যতা ছিল তা পূরুন করেছিলেন। জিয়া যা করেছিলেন তা তার করার কথা ছিলনা। তিনি তার গন্ডির বাহিরে গিয়ে সাহস দেখিয়েছিলেন। এসাহসই তাকে পরবর্তীতে ১৯৭৫ পরবর্তী রাজনৈতিক শুন্যতায় রাজনীতির মাঠে আসতে সাহসযুগিয়ে ছিল। সে ২য় বারের মত সুযোগের সৎব্যবহার করল। ১৯৭৫ পরবর্তী সময়ে এখনকার জাদরেল আওয়ামীলীগ নেতারা রাজনীতির মাঠ থেকে হাওয়া হয়ে গিয়ে জিয়াকে হিরো হওয়ার সুযোগ করে দিয়েছিলেন।

তাই সময় এসেছে সবকিছুই নির্মোহ দৃষ্টিতে দেখার। সুবিধাবাদের হাত থেকে জাতির ইতিহাসকে রক্ষা করার।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×