somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার নাটক কেন?

২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাউদ্দীন কাদের চৌধুরী এবং মুজাহিদ এখন সবকিছুর অতীত। তাই তাদের নামের সাথে কোন বিশেষণ যোগ করলামনা। যেহেতু তারা অতীত, তাই একটি নির্মোহ দৃষ্টিতে তাদেরকে নিয়ে শেষ মুহুর্তের নাটকীয়তার বিষয় নিয়ে একটি বিশ্লেষনের প্রয়াস এ লিখায় তুলে ধরলাম। মূলত বর্তমান আওয়ামীলীগের থিংক ট্যাংক যে কোন গুরুত্বপূর্ণ ইস্যুতে নাটকিয়তা করে। এটা এক ধরনের রাজনৈতিক কৌশল। নাটকীয়তার কারণে মূল ইস্যু থেকে মানুষের মনোযোগ অন্যদিকে সরে যায়। ফলে আওয়ামীলীগ সহজেই তার এ্যজেন্ডা বাস্তবায়ন করতে পারে। রাজনৈতিক কৌশলে আওয়ামীলীগ যেখানে বটবৃক্ষ, জামাত-বিএনপি সেখানে কাঠাল গাছ।

মূল বিষয় হচ্ছে, সালাউদ্দীন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দুইজনেই হেভিওয়েট। এদের জন্যে সরকার দেশের বাহির থেকে এবং দেশের ভিতরের বিভিন্ন চাপে ছিল। তবে এক সাথে দুইজনকে ফাঁসি দেয়া অনেক তাৎপর্যপূর্ণ।

মূলত: সরকারী সিদ্ধান্ত ছিল ফাঁসির রিভিউ রায় হওয়ার পর স্বল্পতম সময়ে তা কার্যকর করা। কিন্ত তাতে বাধা হয়ে দাড়িয়েছিল প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করার বিষয়টি। জেল কোড অনুসারে এতে কমপক্ষে সাতদিন সময় পেতেন আবেদন করার জন্যে। কিন্তু সরকার এই সময় দিতে নারাজ। কারণ সরকার মনে করছিলেন এতে দেরী হলে দেশের পরিস্হিতি সামাল দেয়া সরকারের জন্যে কষ্টকর হবে। বিশেষ করে সময়ের সাথে রায় নিয়ে সমালোচনা বেড়ে গেলে তা সামাল দেয়া যাবেনা। তাই প্রথমে তারা বললেন জেল কোড এই দুইজনের জন্যে প্রযোজ্য হবেনা। এই ভুল ধারনা দিয়ে মূলত সরকার একধরনের চাপ তৈরি করে ফাঁসির আসামীদের উপর। আর যেহেতু তারা রাষ্ট্রপতিকে লিখার জন্যে সাতদিন সময় পেতেন, তাই নাটকীয়তা না করলে সরকারকে আরও সাতদিন অপেক্ষা করতে হত। এই সাতদিনে অনেক কিছু হয়ে যেতে পারত।

জেলের ভিতর মেজিসট্রেট ২ ঘন্টা পর্যন্ত আলোচনা করে তাদেরকে বুঝালেন আবেদন করতে। অথচ এটাও বেআইনী। কারণ জেলকোড অনুসারে তারা জেল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। এই ক্ষেত্রে ২ ঘন্টা ধরে মানুষিক চাপ প্রয়োগ করে আবেদন আদায় করাও বেআইনী। যদিও মনে হচ্ছে তারা অবিচারের কথাই আবেদনে তুলে ধরেছেন (ডঃ শাহদীন মালিকের মত, সুত্রঃ যুগান্তর ২১/১১/২০১৫ - অনলাইন) । কিণ্তু এত অল্প সময়ে এই ধরণের আবেদন করার মত মানুষিক অবস্হা তাদের ছিল কিনা সন্দেহ। তাই তারা আদৌ আবেদন করেছেন কিনা সন্দেহ আছে। সরকারের উচিত এই আবেদনের কপি প্রকাশ করা।

সর্বোপরি, এই নাটকের মাধ্যমে সরকার ২টি কাজ করেছে - ১) মানুষকে ক্ষমা চাওয়ার ইস্যুতে ব্যস্ত রেখেছে, ২) অতি অল্প সময়ে তাদেরকে ফাঁসি দেয়ার সরকারী এ্যজেন্ডা বাস্তবায়ন করেছে। উল্লেখ্য বংগবন্ধু হত্যা মামলার ফাঁসি কার্যকরের সময় সরকার এমপি তাপসের উপর হামলার নাটক সাজিয়েছিল। সবাই ব্যাস্ত ছিল হামলার খবর নিয়ে। আর ইতোমধ্যে সরকার ফাঁসির রায় কার্যকর করে খুবই দ্রুততার সাথে। এটি একটি গেরিলা রাজনৈতিক কৌশল মাত্র।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×