
আকমল হোসেন এক নিম্নমধ্যবিত্ত পরিবারের কর্তা। প্রতিমাসে ১৫ হাজার টাকা আয় করেন। প্রতিমাসেই তার আয় একটু একটু করে বাড়ে, তাকে বাড়তি রোজগার করতে হয়। কিন্তু ৬ সদস্যের পরিবারে প্রতিমাসে তার খরচ ২০ হাজার টাকা। ছেলেমেয়েরা বড় হচ্ছে। তাদের পড়াশুনা, হাত খরচের চাহিদা প্রতিমাসে বাড়ছে। তার মধ্যে অতি আদরের বড়ছেলে আর ছোট মেয়েটি অধিকাংশ সময়েই বাবার পকেট মারিং কাটিং করে।
এবার কভিড ১৯ এ আকমল সাহেবের আয় কমে ১০ হাজার টাকায় নেমে এসেছে। সামনে আরও কমতে পারে। তার বড় মেয়েটি কভিড১৯ এ আক্রান্ত। তিনি তার চিকিৎসা করাতে পারছেন না। কিন্ত আকমল সাহেব তার পরিবারের খরচ বাড়ার হার ঠিক রেখে পরিবারের উন্নয়ন বাজেট বাড়িয়েছেন, বাড়িয়েছেন মোট পারিবারিক বাজেট। পরিবারের স্টেটাস বলে কথা। তিনি জানেন না এই টাকা কোথায় থেকে আসবে। তিনি এও জানেন না এই ধরনের কঠিন পরিস্থিতিতে তার কি করা উচিৎ। সবাই উনাকে পরামর্শ দেয়, কিন্ত তিনি বলেন আমি জানিনা টাকা কোথায় থেকে আসবে। আমি শুধু জানি আমাকে খরচ করতে হবে, উন্নয়ন করতে হবে, উন্নয়নের ধারা ঠিক রাখতে হবে, বড় ছেলে, ছোট মেয়েকে পকেট কাটার সুযোগ করে দিতে হবে। আকমল সাহেবের যায়গায় আপনি কি করতেন?
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



