somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইজ্যাক আজিমভ এবং আর্থার সি ক্লার্ক

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সায়েন্স ফিকশন লেখক আইজ্যাক আজিমভ এবং আরেক সায়েন্স ফিকশন লেখক আর্থার সি ক্লার্কের মধ্যে চাপা রেষারেষি ছিল। তবে এ রেষারেষি ছিল মধুর রেষারেষি। সায়েন্স ফিকশন লেখকদের মধ্যে সবচেয়ে সফল, বিশেষ করে অর্থকড়িতে ছিলেন আর্থার সি ক্লার্ক। আজিমভ ও ক্লার্কের ভেতর রেষারেষি খেলাটা হতো চিঠিপত্রের মাধ্যমে। কারণ, আর্থার সি ক্লার্ক বাস করতেন শ্রীলঙ্কায় আর আজিমভ বাস করতেন ম্যানহাটানে। আজ দুজনের কেউই ইহজগতে নেই। আছে কিছু হাস্যরসাত্মক ্নৃতি। আজিমভ তাঁর এক বইয়ে এসব হাস্যরসাত্মক ্নৃতিকথা লিখে গিয়েছিলেন। নিচে দেওয়া হলো তাঁর ্নৃতিকথার দু-তিনটিঃ

১·
বছর দুয়েক আগে আইওয়াতে একটি প্লেন ক্রাশ করে। সৌভাগ্যক্রমে প্লেনের যাত্রীদের অর্ধেক বেঁচে যায়। বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে একজন খবরের কাগজের প্রতিবেদককে বলেন যে সম্ভাব্য দুর্ঘটনা থেকে মনকে দূরে রাখার জন্য মনোযোগ দিয়ে তিনি আর্থার সি ক্লার্কের একটি উপন্যাস পড়ছিলেন।
এই কাহিনী খবরের কাগজে ছাপা হয় এবং অবশ্যই আর্থার সেই খবরের অংশটুকু কেটে আমার কাছে পাঠিয়ে দেয় (আমি ওর কাছে দাবি করলাম এই খবরের অংশটুকু সে সবার কাছে পাঠিয়েছে, কিন্তু আর্থার জানাল যে সে শুধু আমার কাছেই পাঠিয়েছে)। খবরের অংশটুকুর শেষে আর্থার নিজ হাতে লিখে দিয়েছিলেনঃ ‘যদি ওই যাত্রী তোমার কোনো বই পড়ত তাহলে সে দুর্ঘটনা পর্যন্ত ঘুমিয়ে থাকত।’
জবাবে আমি একটা উত্তর পাঠালামঃ ‘উল্টো বললে এমন হয়, লোকটা তোমার বই পড়তে পড়তে ভেবেছিল, এই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য দুর্ঘটনার মৃত্যু অনেক ভালো। তাই সে বিচলিত ছিল না।’

২·
একবার আর্থার আমাকে চিঠি লিখে আনন্দের কথা জানাল যে আমার সব উপন্যাসের পেপারব্যাক সংস্করণ এশিয়ায় প্রায় দেশের বইয়ের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। সে আরও লিখেছেঃ ‘আমার নিজের বই পাওয়া যায় না। দোকানে শেলফে রাখার সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে যায়।’
জবাবে আমি লিখলাম, ‘এর মানে হলো দোকানমালিক তোমার বই পৌঁছানোর সঙ্গে সঙ্গে শেলফ থেকে দ্রুত গোডাউনে সরিয়ে ফেলে বলেই তোমার বই শেলফে দেখা যায় না।’

৩·
একবার এক সায়েন্স ফিকশন সম্মেলনে একজন মহিলা ভক্ত আমার কাছে এগিয়ে এসে বললেন, ‘ড· আজিমভ, আমি আপনার লেখা চাইল্ডহুড এন্ড উপন্যাসটি মাত্র পড়া শেষ করেছি। উপন্যাসটি আমার ভালো লেগেছে, এর পরও আমি বলব না যে আপনার অন্য উপন্যাসগুলোর মতো ভালো।’
ব্যাপারটা বুঝতে আমার কোনো সমস্যা হয়নি। মূল সমস্যাটা হলো, আর্থার ও আমার লেখার ধরন প্রায় একই, তাই যেকোনো পাঠকের কাছে তার বই আমার বই মনে হতে পারে, আবার আমার বই তার বই মনে হতে পারে। চাইল্ডহুড এন্ড আর্থারের লেখা প্রথমদিককার সবচেয়ে সফল উপন্যাসগুলোর একটি।
তাই আমি নির্লিপ্ত ভঙ্গিতে মজা করার জন্য বললাম, ‘জি, ম্যাম। আমি নিজেই উপন্যাসটির ব্যাপারে চরম হতাশ। আমার কাছে মনে হয়েছে বাজে উপন্যাস। সে কারণেই বইটি আর্থার সি ক্লার্ক জুনিয়র ছদ্মনামে লিখেছি।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×