somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠকানো প্রশ্ন – সুকুমার রায়

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণেশ দাদা বললেন, ‘একটা গোরুর গলায় দশ হাত লম্বা মোটা দড়ি বাঁধা। সেখান থেকে পঁচিশ হাত দূরে এক আঁটি ঘাস আছে। কেউ ঘাস এগিয়ে দিল না, দড়ি ছিঁড়তে হলো না, অথচ গোরু অনায়াসে সেই ঘাস খেয়ে ফেলল। বল তো, এটা কী করে সম্ভব হয়?’ দামু বলল, ‘বুঝেছি। খুব হাওয়া হলো আর ঘাস উড়ে এসে পড়ল।’ গণেশদা বললেন, ‘তাহলেই তো এগিয়ে দেওয়া হলো।’ গদাই অনেক ভেবে বলল, ‘এ রকম হতেই পারে না।’ গণেশদা বললেন, ‘কেন হবে না? গোরুর গলায় দড়ি বাঁধা বলেছি, দড়িটা যে খোঁটায় বাঁধা তা তো আর বলিনি—দড়িটা আলগাই ছিল।’ তা শুনে সকলে বলল, ‘এটা নেহাৎ ফাঁকি হলো।’
তখন মতিলাল বলল, ‘দুটো গাধা ছিল—তাদের ভয়ানক জেদ। খাওয়াবার সময় একটা পশ্চিমমুখো আরেকটা পুবমুখো হয়ে দাঁড়িয়ে রইল—ঠেললে সরবে না, মারলে নড়বে না। এখন একটা বালতিতে করে দুটোকে একসঙ্গে খড় খাওয়াতে হবে। কী করা যায়? করা যা হলো তা কিছুই কঠিন নয়, অথচ গাধা দুটো যেমন উল্টো দিকে মুখ করে ছিল ঠিক তেমনিই রইল।’ দামু বলল, ‘ওটা আমি জানি।’ আর সবাই বলল, ‘জানিস তো চুপ করে থাক না। আমাদের ভাবতে দে।’ তারা ভাবছে, সেই সঙ্গে তোমরাও একটু ভেবে নেও।
যা হোক, এটাতে সকলকে ঠকানো গেল না। তখন বিপিন বলল, “আমি একটা কৌশলের ধাঁধা জানি। এক সুলতান আট হাত লম্বা, আট হাত চওড়া একখানা শতরঞ্জি বিছিয়ে, তার ওপর ঠিক মধ্যখানে একটা হীরের কৌটা রেখে বললেন, ‘ঐ শতরঞ্জি না মাড়িয়ে কিংবা তার ওপরে হাত, পা বা শরীরের কোনো রকম ভর না দিয়ে, আর লাঠি, দড়ি বা কোনো যন্ত্রের বা অন্য লোকের সাহায্য না নিয়ে, যে পারো, সে কৌটাটি নেও।’ কত ওস্তাদ ডন্বীর এসে কত রকম কসরৎ করে নেবার চেষ্টা করল, কত ঢ্যাঙা ঢ্যাঙা লোক এসে কত রকম কায়দা করে, ঝুঁকে পড়ে, সেটাকে তুলবার চেষ্টা করল, কিন্তু কেউ পারল না। শেষটায় একটা বেঁটে, রোগা লোক এসে চটপট অতি সহজে কৌটাটাকে উঠিয়ে নিয়ে সকলকে বোকা বানিয়ে দিল। বল তো কী রকম করে হলো?”
গোপাল মামা এতক্ষণ চুপ করে শুনছিলেন। তিনি হঠাৎ বলে উঠলেন, ‘ভারি তো বললি! এই যে শরবতের গেলাস দেখছিস, এটাকে ধামাচাপা দিয়ে রাখ; আমি ধামায় হাত দেব না, তুলব না, অথচ শরবত খেয়ে ফেলব।’ তখন সকলে ছুটোছুটি করে একটা ধামা এনে গেলাসটাকে চাপা দিয়ে তামাশা দেখতে বসল। মামা তখন মাথায় চাদর ঢেকে ধামার কাছে বসে খানিকক্ষণ ঢকঢক শব্দ করে বললেন, ‘বাস! শরবতের দফা শেষ।’ সবাই বলল, ‘কই দেখি।’ বলে যেই তারা ধামা তুলেছে, অমনি মামা খপ করে গেলাস নিয়ে চোঁ চোঁ করে শরবত খেয়ে বললেন, ‘কেমন! ধামা ধরলাম না, ছুঁলাম না, শরবত খেয়ে ফেললাম! হলো তো?’
ঠকানো প্রশ্নের উত্তর
গাধা দুইটি মুখোমুখিই দাঁড়াইয়া ছিল। তাহলে একটার মুখ পূর্ব দিকে থাকিলে আর একটার মুখ তাহার উল্টা, অর্থাৎ পশ্চিম দিকে থাকিবে। এখন দুই জনের মাঝখানে মুখের নিচে খাবারের বালতি বসাইলেই দুইজনে এক সঙ্গে খাইতে পারে।
শতরঞ্জির উপর হইতে কৌটা সরাইবার কৌশলটিও খুব সহজ। শতরঞ্জির উপর ভর না দিয়া তাহার উপর হাত-পা না রাখিয়া তাহাকে গুটাইয়া ফেলা যায়; আর একদিকে খানিকটা গুটাইলেই কৌটাটি উঠাইয়া লওয়া সহজ হয়।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×