2010 এর কথা ফেনী ডায়াবেটিক হাসপাতালে আমি,আম্মা এবং ছোট মামা।
সেই বার আম্মা প্রথমবারের মত খুব বেশী অসুস্থ হয়ে পরেছিলেন।আমি চিটাগাং থেকে সোজা ফেনী হাসপাতালে চলে আসলাম।
আম্মা আমাকে দেখে মনে হয়েছিল অর্ধেকটা সুস্থবোধ করতে শুরু করলেন।
তার পরে ডাক্তারের সাথে কথা বলে বুজলাম আম্মা কে সব সময় হাসি খুশি
রাখতে হবে।তাই তখন থেকে চেয়েছিলাম সব সময় আম্মাকে হাসি খুশি রাখতে।মজার মজার সব কান্ড কীর্তি করে থাকতাম।
আমি আর ছোট মামা।এমনকি ছোট মামার গার্লফ্রেন্ড কেও নিয়ে আসছিলাম হাসপাতালে মজার কাহিনী করার জন্য।
কিন্তু আজ আম্মার এই অসুস্থতার মাঝে আমি ও নেই পাশে, ছোট মামা ও নেই,নেই মামার গার্ল ফ্রেন্ড টা ও।
ছোট বোনটা এখন আম্মার পাশে পরম বন্ধু হিসাবে সেবা করে যাচ্ছে।
এমন পোড়া কপালি মা আমার নিজের এমন দুঃসময়ে দুইটা ছেলের একটারও মুখ দেখতে পারতেছে না।
আমরাও এমন হতভাগা যে মায়ের দুর্দিনে পাশে থাকতে পারছিনা।
আবহমান কালের বিবর্তনে মা ছেলে আজ দুই দিকে বিভক্ত।তবুও যেন এ চিলতে হাসি আম্মা মুখের কোনে লুকিয়ে রেখেছে।
খোকারা তার বাড়ি ফিরবে এমন আশাই বুক বেধে আছে।
জীবন-জীবিকা এতটাই নিকৃষ্ট লাগছে যাতে করে এমন সব কিছুর মায়া ছেড়ে মায়ের ওই আচল তলে গিয়ে মুখ লুকায় থাই যেন।
আজ এমন একটা দিনে মাকে দূর থেকে অনেক বেশী মিস করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




