somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন প্রেমে আরেফিন রুমী!

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংগীত শিল্পী আরেফিন রুমী নতুন প্রেমে পড়েছেন। এই খবর নাকি আবার তার দুই স্ত্রীর কানে পর্যন্ত পৌঁছে গেছে। আরেফিন রুমীর জীবনে এই আবার কোন নারীর আগমনী সুর বয়ছে?

প্রথম স্ত্রী অনন্যা বর্তমান থাকতেও গত বছর অক্টোবরে রুমি অনেকটা ঢাক-ঢোল পিটিয়ে দ্বিতীয়বারের মত বিয়ে করেছিলেন কামরুন্নেসাকে। একমাত্র সন্তান আরিয়ানের দিকে চেয়ে তখন কষ্ট বুকে চেপেছিলেন অনন্যা। রুমীর দ্বিতীয় বিয়ের ঘটনাটি মিডিয়ায় ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়।

এখন শোনা যাচ্ছে, আরেফিন রুমী সুযোগ পেলেই দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসাকে নিয়ে ঘুরে-বেড়ান দেশ-বিদেশে। কদিন আগে যুক্তরাষ্ট্রের শ্বশুরবাড়িতেও নাকি গিয়েছেন তিনি। যেখানেই যান কামরুন্নেসাকে নিয়ে আনন্দ ফূর্তিতে মেতে উঠছেন। অন্যদিকে প্রথম স্ত্রী অনন্যার দিকে খেয়াল দেয়ার সময়ও তার নেই।

এইতো গেল পুরান ঘটনা। নতুন খবরটি আরেকটু চমকপ্রদ! রুমী-নেসার সুখের সংসারেও জ্বলতে শুরু করেছে দুঃখের আগুন। শোনা যাচ্ছে, আরেফিন রুমী নতুন করে আরেকটি মেয়ের সাথে প্রেম করছেন। না জানি তাকে আবার বিয়ে করে বসেন! রুমির এই ঘটনাটি নতুন করে মিডিয়াতে উত্তাপ ছড়াচ্ছে। যে মেয়েটির সাথে রুমী নতুন প্রেমের খেলায় মেতে উঠেছেন সে তার প্রথম স্ত্রী অনন্যার বান্ধবী। ছোটবেলা থেকে অনন্যার সাথে মেয়েটির মেলামেশা ছিল। তিনি আবার আরেফিন রুমীর গানের একনিষ্ঠ ভক্তও। রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেফিন রুমীর গান না শুনলে তার ঘুম হয় না। এই ভক্তের সাথেই কঠিন প্রেম শুরু করেছেন রুমি।

কথায় আছে না- দেয়ালেরও কান আছে! আরফিন রুমির এই খবর এমুখ-ওইমুখ করে ফেসবুকের মাধ্যমে কানে পৌঁছেছে দুই স্ত্রীর। এখন দুই সংসারেই জ্বলতে শুরু করেছে বিষাদের আগুন।
জানা যায়, অনন্যা এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও নেসা রুমিকে প্রচুর বকাঝকা করেছেন। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে রুমী ও নেসার মধ্যে বেশ ক’দিন কথা বলা বন্ধ ছিল। তাই বলে কি আর প্রেমিক পুরুষের প্রেম থেমে থাকে। আরেফিন রুমীর কপালে কি ঘটতে যাচ্ছে এটাই এখন দেখার পালা।

সংগৃহীত নিউজ
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×