somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক আলাপ

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এদেশের রাজনীতিবিদরা সিভিল সোসাইটি বা সুশীল সমাজকে একদমই পছন্দ করে না। মনে হয় এই শ্রেণির মানুষ তাদের দুই চোখের বিষ। শেখ হাসিনা তো একদমই দেখতে পারতো না। সিভিল সোসাইটির লোকদের নিয়ে প্রায়ই আজেবাজে কথা বলতো, প্রায় প্রতিদিনই এদের আক্রমণ করে বক্তব্য দিতো। এখন দেখছি বর্তমান সরকারের লোকজনও একই কাজ করছে। সরকারে গেলেই সিভিল সোসাইটির সমালোচনা এদেশের কোন দলের রাজনৈতিক নেতারাই নিতে পারে না।

অথচ গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর যখন সারাদেশের আওয়ামিলীগ এর সমস্ত লোকজন পালিয়ে গেলো, কোথাও ন্যায় বিচার কিংবা কথা বলার স্পেস পেলোনা তখন সর্বপ্রথম এই সিভিল সোসাইটির মানুষই আওয়ামিলীগের সাথে হওয়া অন্যায় নিয়ে টেলিভিশনে, টকশোতে, পত্রিকায়, সামাজিক মাধ্যমে কথা বলা শুরু করেছিলো। এরা মামলা বানিজ্য নিয়ে কথা বললো, মিথ্যা মামলা নিয়ে কথা বললো, বিচার বহির্ভূত হত্যা নিয়ে কথা বললো, মব নিয়ে কথা বললো। মজার ব্যপার হলো, এসব নিয়ে বলতে গিয়ে এবার সরকার পক্ষের লোকের গাল খাওয়া শুরু করলো এরা।

এতদিন এই লোকদের আওয়ামিলীগ গালাগালি করতো, অশ্লীল ভাষায় আক্রমণ করতো এখন সরকার পক্ষের লোকেরা করে। অথচ এখন যারা সিভিল সোসাইটির বিরোধিতা করছে তারা বেমালুম ভুলে গেছে গত জুলাইয়ের আন্দোলনে সবচেয়ে শক্ত ভুমিকা রেখেছিলো এই সিভিল সোসাইটি। বিগত আওয়ামিলীগ এর আমলে সবচেয়ে বেশি আওয়ামীলীগের সমালোচনা করেছে এই সিভিল সোসাইটি। যা ক্ষমতায় গেলে সবাই ভুলে যায়।

এদের পছন্দ না করার একটাই কারন হতে পারে, সিভিল সোসাইটির মানুষ রাজনীতিবিদদের বিরুদ্ধাচারণ করে, তারা সত্যটা বলতে চায়, প্রশংসার চাইতে সমালোচনা করে বেশি। এই কারনে এই শ্রেণীকে রাজনীতিবিদরা ভয় পায় অথবা চাপে রাখতে চায়। রাজনৈতিক নেতারা চান সবসময় তাদের চাটুকারিতা করা হোক, উঠতে বসতে সালাম দেয়া হোক। কিন্তু এদেশে শুধু এই একটা শ্রেণীই আছে যাদেরকে রাজনীতিবিদেরা সালাম দিতে হয়।

সিভিল সোসাইটিতে যারা থাকেন, যারা কথা বলেন, লেখালেখি করেন তারা জ্ঞানে, বুদ্ধিতে, যোগ্যতায়, দক্ষতায় এসকল নেতাদের চাইতে এগিয়ে থাকায় তারা এদের হিংসা করে, হীনমন্যতায় ভুগে। এদেশের বর্তমান রাজনীতিবিদদের মন নিশ্চয়ই এত বড় এখনো হয়নাই যে তারা তার চেয়ে বেশি যোগ্য কাউকে মেনে নিবেন।

তবে সত্য কথা হলো, রাজনীতিবিদেরা একসময় হারিয়ে যায়, পালিয়ে যায় সিভিল সোসাইটি কিন্তু সবসময় কথা বলে যায়, সমালোচনাও করে যায় আবার ভালো কাজের প্রশংসাও করে যায়। এদের বেশিরভাগই কোন সরকারের সুবিধাভোগী নয়, নেতাদের থেকে স্বার্থের চিন্তা করে না। মন্ত্রীর পিছনে ধান্ধার জন্য তেলবাজি করে না। কিছু কিছু ব্যতিক্রম থাকে যারা নিজেদের বিকিয়ে দেয়, তবে তাদের অবস্থা বা পরিণতিও শেষমেশ রাজনীতিবিদদের মতই হয়৷

রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×