somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে মানুষ

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতরাতে ঘুমানোর আগে ভিডিওটা দেখেছিলাম। লোকটা কি শান্তিতে ঘুমাচ্ছিলো। মাঝেমধ্যে নড়ছিলো, মশা কামড়াচ্ছে দেখে হাত পা নাড়াচ্ছিলো। কি যে শান্তির ঘুম, মনে হচ্ছিলো এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। হাতের কাছেই মোবাইলটা রাখা ছিলো। রুমের পরিবেশ দেখে মনে হয়েছে প্রচুর গরম আবহাওয়া ভেতরে।

ভিডিওর কয়েক মিনিট যাওয়ার পর ভাবলাম ফেইক ভিডিও। ধুর! এরকম সুন্দর ঘুমন্ত মানুষকে কেউ মারতে পারে নাকি। আর কয়েক মিনিট শেষ, এখনো যেহেতু কেউ মা/রতে আসেনি তাইলে হতো ভূয়া ভিডিও। এরপরেই হঠাৎ দেখি একটা ছেলে রুমে ঢুকে গেটে তালা দিলো।

তারপর ঘুমন্ত লোকটার মাথার কাছে এসে পকেট থেকে একটা হাতুড়ি বের করে মাথায় আঘাত করা শুরু করলো! ঘুমন্ত মানুষটার ঘুমও বোধহয় ঠিকমতো ভাঙেনি, তার আগেই ক্রমাগত বাড়ি দিয়ে তার মাথা তছনছ করে দিলো। এরপর ঠান্ডা মাথায় ওই কিলার অপর পাশে এসে আবার আঘাত করলো!

ঘুমন্ত ওই লোকটা চোখ মেলে দেখার সুযোগও পেলো না কে তাকে এরকম আঘাত করছে, কেন আঘাত করছে, তার অপরাধ কি? কেন সে ম/রে যাচ্ছে? এসব বুঝার আগেই মাত্র ২০ সেকেন্ড সময়ের মধ্যেই নিথর হয়ে গেলো দেহটা। ২০ সেকেন্ডে নাকি ১৬ টা আঘাত করেছে। হায় আল্লাহ!

ভিডিওটা দেখার পর আমি শোয়া থেকে উঠে বসে গেছি ভয়ে। কিভাবে সম্ভব, একটা ঘুমন্ত মানুষকে এভাবে হাতুড়ি পেটা করে মে/রে ফেলা যায়? যত শত্রুতাই থাকুক, এরকম নির্মম হ/ত্যা/কান্ড কিভাবে ঘটানো যায়। আমি এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি।

আমরা দিন দিন কতটা নিষ্ঠুর হয়ে যাচ্ছি। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? পরবর্তী প্রজন্ম এই নিষ্ঠুরতাকে আরো কতটা ভয়ংকর জায়গায় নিয়ে যায় সেটা ভাবলে চোখমুখ অন্ধকার হয়ে আসে। কেন আমরা এমন হয়ে গেলাম?
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×