somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক আলাপ

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার ধারনা বিএনপি অনেক কিছুই মাইনা নিবে। গত এক বছর বিএনপি অনেক কিছুই মাইনা নিতে না চাইয়াও প্রায় সকল কিছুই মাইনা নিছে। সামনে গণভোট আর সংবিধান পরিবর্তনের যে আলোচনা সেখানেও মাইনা নেয়ার সম্ভাবনা দেখি।

এই মুহূর্তে রাজনীতিতে বিএনপি চাপে আছে, ইনফ্যাক্ট বিগত এক বছরই চাপে ছিলো। চাপে থাইকাই এক বছর ক্ষমতার সবচেয়ে বড় দাবীদার হইয়াও সংযম পালন করেছে, ক্ষমতার চেয়ারে বসার জন্য অপেক্ষা করেছে। এনসিপি নানান সময়ে নানান কটুক্তি করার পরেও পিঠে হাত বুলাইছে, এক টেবিলে বইসা জোটের আলাপও এখন করতেছে। জামায়াত ওদেরকে নানামুখী ট্যাগ দেয়ার পরেও ওরা সবকিছু মাইনা নিছে শুধু একটা নির্বাচনের জন্য।

তারেক রহমানের দেশে ফেরা আটকাইয়া আছে এই মাইনা নেয়া আর মাইনা না নেয়ার চাপের কারনে। সেখানেও বিএনপি শীতল অবস্থায় আছে। বিগত এক বছর জামায়াত-এনসিপি-ড. ইউনুস সরকারের শাসন মাইনা নিছে শুধু এই চাপের কারনে। বিএনপি সকল চাপের কাছে মাথা ঠেকাইছে শুধু একটি নির্বাচনের জন্য।

এখন প্রশ্ন হইতেছে এটা কি বিএনপির দূর্বলতা নাকি ত্যাগ? এটা কি বিএনপির ক্ষমতায় যাওয়ার লোভ নাকি অদূরদর্শীতা?

এই দুইটা প্রশ্নের উত্তর পাওয়া যাবে চলমান রাজনৈতিক সমস্যার কিভাবে সমাধান হয় সেটার উপর।

শেষমেষ যদি সুন্দর নির্বাচন হইয়া বিএনপি ক্ষমতায় যাইতে পারে তাইলে এটা তাদের দূরদর্শিতা। ক্ষমতায় যাইয়া এরা যদি ঠিকঠাক সংস্কার করে নতুন নিয়মে দেশ চালায় তাইলে বুঝতে হবে এটা তাদের ত্যাগ। আর ক্ষমতায় যাইয়া যদি আবার আগের নিয়মে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে তাইলে এটা তাদের লোভ। আর যদি ক্ষমতায় যাইতেই না পারে তাইলে এই যে এত মাইনা নেয়া আর সংযমের যে ব্যাপার পুরাটাই হইলো তাদের অদূরদর্শীতা ও রাজনৈতিক দূর্বলতা!

জনগণের বর্তমান রাজনৈতিক জটিল হিসাবনিকাশ খালি চোখে বুঝার সক্ষমতা নাই। এই যে সংস্কার, এটা কি? এবং এটাতে কি কি আছে, কি কি লাভ এতে জনগণের হইবে সেটা নিয়ে বেশিরভাগ জনগনেরই ধারণা নাই। বেশিরভাগ রাজনৈতিক কর্মীরও এই যে ৫৮ টা সংস্কার প্রস্তাব সেটা সম্পর্কে জানা নাই। এই জানা না জানা নিয়া সরকারের কোন সমস্যা আছে বলে মনে হইতেছে না।

সরকার ভিন্ন একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে। সেটা এই মাসের মধ্যেই ক্লিয়ার হইবে বলে আশা রাখি। নভেম্বর অত্যান্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কথা কম বলে চুপচাপ পর্যবেক্ষণ করাটাই সুন্দর দৃশ্য হইবে।শেষমেশ বিএনপি কতটুকু কি মাইনা নেয় সেটাই রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি যতই চাপে থাকুক দাবার গুটি তাদের হাতেই, সেটা হচ্ছে বিশাল ভোটের বাক্স!

-রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×