somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক আলাপ

১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে যা দেখতাম, এখন যা দেখি...

বিএনপি এবং জামায়াতের বিগত সময়ের সরকার পতনের জন্য অবরোধ, হরতালসহ নানান আন্দোলন ঢাকায় সচক্ষে দেখার সুযোগ হয়েছিলো, এবার আওয়ামিলীগ এর শুরু হওয়া সরকার পতনের জন্য আন্দোলন হিসেবে অবরোধ, লকডাউন দেখার সুযোগ শুরু হয়েছে, সামনে হয়তো আরো দেখবো।

আগে এসব অবরোধ, হরতাল শুরু হলেই ঢাকায় শুরু হয়ে যেতো হুটহাট করে গাড়ি পো*ড়ানো, পেট্রো*ল বো*মা মারা, মানুষ পো*ড়ানো। চলাফেরা করতে ভীষণ ভয় আর সাবধান থাকা লাগতো। কত লোক যে পু*ড়ে গেছে, ম*রে গেছে তার ইয়ত্তা নেই।

এখনো একইভাবে এই অবরোধ, লকডাউনে গাড়ি পো*ড়ানো, পেট্রোল বো*মা, জ্বা*লাও পোড়াও শুরু হয়ে গেছে। এখনো লোক পু*ড়ে মরছে। ঢাকাবাসী ভয়ে আর আতংকে চলাফেরা করছে।

আগে এসব দিনগুলোতে রাস্তার মোড়ে মোড়ে একদল লাঠিসোঁটা হাতে নিয়ে পাহারায় থাকতো। কেউ কেউ প্লাস্টিকের চেয়ার পেতে বসে থাকতো। কোথাও কোথাও লাঠি হাতে ছোট ছোট মিছিল নিয়ে ঘুরতো। আন্দোলনকারীদের খুঁজতো, সন্দেহজনক কাউকে পেলে মোবাইল চেক করতো।

আজকে সকালে অফিসে আসার পথে দেখলাম ঠিক যেন আগের দৃশ্যগুলো আবার ফিরে এসেছে। যেখানে যে মোড়গুলোতে আগে এরকম পাহারায় থাকতো লাঠিসোঁটা নিয়ে, আজকে দেখলাম একই মোড়গুলোতে আরেক দল পাহারায় আছে লাঠিসোঁটা নিয়ে। সকাল থেকে অফিসের সামনের রাস্তায় কয়েকবার ছোট ছোট মিছিল নিয়ে ঘুরছে এক গ্রুফ, হয়তো আন্দোলনকারীদের খুঁজছে।

একই রকম দৃশ্য, একই রকম কৌশল, একই রকম আন্দোলন, একই রকম প্রতিরোধ! শুধু মানুষগুলো বদলেছে, চেহারা বদলেছে আর বাকি সব একই রকম। আগে একদল রাজপথে ছিলো এখন আরেক দল, আগে একদল সরকারে ছিলো, এখন আরেক দল।

বিশ্ব এগিয়ে যায়, আর আমরা পিছিয়ে যাই। আমরা এখনো খালি পত*ন আর প্রতিরো*ধ নিয়েই আছি। এরে ঠেকাও, ওরে ঠেকাও, এরে ফালাও, ওরে ফালাও, এরে চাইনা, ওরে চাইনা এটা কি একটা দেশের নিয়ম হতে পারে? আমাদের পরিণতি কি হতে যাচ্ছে?

- রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×