somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক আলাপ

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নভেম্বরের এই পনেরো দিনে দেশের রাজনীতিতে নানান ঘটনা ঘইটা গেছে। এটা শুরু বলা যাইতে পারে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়া চিন্তা করলে এই ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে।

প্রথমত যে ঘটনা ঘটেছে, দেশের রাজনীতিতে আওয়ামীলীগকে নরমালাইজ করার চেষ্টা করা হয়েছে। আওয়ামিলীগকে রাজনীতির মূল প্লাটফর্মে খুব কৌশলে প্রবেশ করিয়ে দেয়া হয়েছে। এই কাজ আমার ধারণা সরকার নিজেই করেছে, পরিকল্পনা করে অথবা তৃতীয় কোন পক্ষের চাপে পড়ে। আমি মনে করি এটা রিফাইন্ড আওয়ামিলীগকে নিয়ে আসার একটা সর্বশেষ চেষ্টা।

এই যে আওয়ামিলীগের এত মাস পরে লকডাউন-শাটডাউন দেয়া, সরকার তার সমস্ত মিডিয়া ফোর্স ইউজ করে আওয়ামিলীগকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা, লতিফ সিদ্দিকীর জামিন, কাদের সিদ্দিকীর ওপেন আওয়ামিলীগ নিয়ে সমাবেশ, আইভীর ১১ মামলায় জামিন, সোহেল তাজের একদিনের জন্য আমেরিকায় উড়াল দেয়া, টিভি টকশোতে আওয়ামিলীগ নিয়ে খোলামেলা আলাপ এগুলা রিফাইন্ড আওয়ামিলীগকে প্রবেশ করানোর লক্ষণ হিসেব ধইরা নিলাম। সামনে বিষয়টা আরো ক্লিয়ার হবে।

দ্বিতীয়ত যে কাজটা করেছে, সরকার তার বিরুদ্ধে আনিত একটা বড় অভিযোগ, 'এই সরকার জামাতের ইশারায় চলে, জামাতের নিয়ন্ত্রিত সরকার' তা মুছে ফেলার চেষ্টা করেছে। তার অংশ হিসেবে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করার মাধ্যমে সারা দেশের মানুষ কিংবা আন্তর্জাতিক মাধ্যমকে দেখানোর চেষ্টা করেছে আমরা জামায়াত নিয়ন্ত্রিত না বরং আমাদের সাথে বিএনপির একটা ভালো সখ্যতা আছে।

তৃতীয়ত, বিগত পনেরো দিনে সরকার জামায়াতকে একটা চাপে রাখার কৌশল গ্রহন করেছে। গণভোট ইস্যুতে জামায়াতের দাবী মানা হয়নি, রাষ্ট্রপতিকে দিয়ে জুলাই সনদের গেজেট করা হয়েছে, এনসিপিকে বিএনপির সাথে রাজনৈতিক জোটের জন্য এগিয়ে দেয়া হয়েছে। হেফাজতে ইসলামকে দিয়ে গতকাল ঢাকায় বিশাল একটা সমাবেশ করানো হয়েছে। এটা সামনের দিনগুলোতে নির্বাচন, আওয়ামিলীগ ও শেখ হাসিনার বিচার এবং পরবর্তী সরকারের আন্তর্জাতিক গ্রহনযোগ্যতার জন্যই করা হচ্ছে বলে ধইরা নিলাম।

আন্তর্জাতিক মাধ্যম নিশ্চয়ই চায় না কোন ইসলামপন্থী অংশ সরকারের আশেপাশে থাকুক কিংবা বিরোধী দলেও থাকুক। তারই অংশ হিসেবেই কি এনসিপি ডানপন্থী রাজনীতির বাইরে গিয়ে মধ্যম ও সেক্যুলার দল হিসেবে সামনে আসার চেষ্টা করছে? এটা একটা বিরাট প্রশ্ন, সবার জন্য রাইখা গেলাম। এখানেই সর্বশেষ টুইস্ট!

- রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×