somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক আলাপ

১৩ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপিকে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে হলে তারেক রহমানকে দেশে আসা লাগবেই। আমার ধারণা তারেক রহমান তার দলের স্বার্থে অবশ্যই দেশে আসবেন। নেতাদের ভয় পেলে চলে না। নিজের জীবনের মায়া ত্যাগ করে তার দলের ভবিষ্যতকে সবার উপরে রাখতে হয়। তাহলেই সেই নেতা প্রকৃত জনগণের নেতা হয়ে উঠতে পারে।

গতকাল হাদির উপর যারা গু/লি করেছে তারা জানতেন গত কয়েকদিনে তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল যে বিএনপি তার দেশে আসার তারিখ ঘোষণা করবে তাও তারা জানতো। হাদিকে দিয়ে তারেক রহমানকে ভয় দেখানোর যে নোংরা রাজনীতি করা হয়েছে তা ভয়ংকর। এখানে যে বিশাল ক্ষমতার রাজনীতি রয়েছে তা সহজেই অনুমান করা যায়। কারন হাদি ছিলো এই মুহূর্তে সবচেয়ে সহজ টার্গেট।

তারেক রহমান দেশে ফিরলে সবার রাজনৈতিক ইমেজ ছোট হয়ে যাবে। সে হয়ে উঠবে সবার নেতা। সব দলকেই তার কাছে যেতে হবে রাজনৈতিক হিসেব নিকেশ আর পরিকল্পনার জন্য। কারণ এই মুহূর্তে বিএনপির চাইতে বাকি রাজনৈতিক দলগুলো অর্ধেকের চেয়েও ছোট। আর ছোটদের বড় হয়ে উঠতে বড়দের সাহায্য লাগেই।

বাকি রাজনৈতিক দলগুলোকে হয় বিএনপির এই বড়ত্ব মেনে নিতে হবে অথবা তাদের ঠেকানোর সিদ্ধান্ত নিতে হবে। যদি বড়ত্ব মেনে নিয়ে সামনে এগিয়ে যায় তাহলে কোন সমস্যা নেই। কিন্তু ঠেকাতে গেলেই সমস্যা। কারন একজন বড়কে ঠেকাতে গেলে আরেকটা বড় কারো সাহায্য লাগে। আর আমি সবসময় একটা কথা বলি; এদেশের রাজনীতিতে বিএনপিকে ঠেকাতে হলে আওয়ামিলীগকে লাগবে আর আওয়ামিলীগকে ঠেকাতে হলে বিএনপিকে লাগবে। আর যদি ঠেকাতে না চায় তাহলে তাদের বড়ত্ব মেনে নিয়ে সমঝোতার রাজনীতি করতে হবে।

- রাজনৈতিক আলাপ
© শামীম মোহাম্মদ মাসুদ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:৩৬



সূরাঃ ২২ হাজ্জ, ৭৮ নং আয়াতের অনুবাদ
৭৮। আর জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে (জিহাদের জন্য) মনোনীত করেছেন।তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

×