somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আর আমার মূল্যায়ন

১৮ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর তিনবারের নির্বাচিত টানা প্রায় ১৭ বছর মেয়রের দ্বায়িত্ব পালন করা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ২০১০ এর নির্বাচনে ভরাডুবির সর্বশেষ চিত্রঃ
নাগরিক কমিটি মনোনীত এবং আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চোধুরীর প্রাপ্ত ভোট - ৩,৮৩,৬১৭ চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন মনোনীত এবং বিএনপি সমর্থিত মঞ্জুর আলমের প্রাপ্ত ভোট - ৪,৭৯,১৭৫, ব্যবধান ৯৫,৫৪৫। আজ সকালে রিটার্নিং অফিসার জেসমিন টুলি মঞ্জুর আলমকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করেন।
অর্থাৎ চট্টগ্রামের রাজনীতিতে আপাতঃ দৃষ্টিতে মহিউদ্দিন যুগের অবসান হলো। গত বেশ কয়েক বছর ধরেই, চট্টগ্রামের রাজনীতির নিয়ন্ত্রনকর্তা বনে যাওয়া মহিউদ্দিন ক্রমশই সেচ্ছাচারী হয়ে উঠছিলেন। বিশেষ করে স্থানীয় আওয়ামীলীগের মধ্যে কোন্দল সৃষ্টি এবং দলীয় হাই কমান্ডের নির্দেশ না মানা সহ, চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রনে নিয়ম বহির্ভুত হস্তক্ষেপ ইত্যাদি অভিযোগ ছিল মহিউদ্দিনের বিরূদ্ধে।

যদিও নির্বাচনী প্রাচরনার সময় এবারও জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন তিনবারের নির্বাচিত মেয়র মহিউদ্দিন এবং আত্নবিশ্বাসী ছিলেন তার প্রতিদ্বন্দী প্রার্থী মঞ্জুর আলমকে প্রতিদ্বন্দী হিসেবে পেয়ে। উল্ল্যেখ্য, মঞ্জুর আলম আওয়ামী সমর্থিত কাউন্সিলর ছিলেন এবং মহিউদ্দিনের অবর্তমানে প্রায় ২২ বারের মতন ভারপ্রাপ্ত মেয়রের দ্বায়িত্ব পালন করেছেন, এতে করে অনুমান করা যায় তিনি মহিউদ্দিনের যথেষ্ট ঘনিষ্ট ছিলেন। পরবর্তিতে তিনি গত সাধারন নির্বাচনে স্বতন্ত্র পদে এমপি নির্বাচন করেন এবং মেয়র পদে নির্বাচন করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেন। বিএনপির দলীয় কোন্দলের পাকে-চক্রে তিনি মেয়র পদে মহিউদ্দিনের প্রধান প্রতিদ্বন্দী হিসেবে মনোনয়ন পান। মহিউদ্দিনও যথেষ্ট আত্নবিশ্বাসী হয়ে ওঠেন যে, এই নবীন মুখ এর সাথে প্রতিদ্বন্দীতা করে তিনি অতি সহজেই নির্বাচনে জয়লাভ করবেন। কিন্তু গতকাল ভোটের দিন মহিউদ্দিনের সব হিসেব নিকেশ পাল্টে যায়।

অনেকেই অনেক কথা বলছেন, অনেক বিশ্লেষন। আমার মতে এখানে কিছু স্থানীয় ইস্যু ফ্যাক্ট হিসেবে কাজ করেছে। কেন তার এই ভরাডুবি সে বিষয়ে আমার কিছু ব্যক্তিগত বিশ্লেষনঃ

১। মহিউদ্দিনের অতিরিক্ত স্বেচ্ছাচারিতা ও আত্নবিশ্বাস, সাধারন জনগন পছন্দ করেন নি। ব্যক্তি মহিউদ্দিনই প্রার্থী মহিউদ্দিনকে ডুবিয়েছে। এখানে আওয়ামীলীগ কোন ফ্যাক্ট নয়।
২। আওয়ামী সমর্থক ভোটাররা ভোটদানে উৎসাহী ছিলেন না, তাও মহিউদ্দিনের বিগত কয়েক বছরের স্বেচ্ছাচারী আচরনের কারনে। এদের অনেকেই আবার মঞ্জুরকে ভোট দিয়েছেন।
৩। মঞ্জুর অবশ্যই প্রার্থী হিসেবে যেকোন বিএনপি নেতা (নোমান, খসরু, নাসির) থেকে এগিয়ে ছিলেন, এখনো অনেকের কাছে তিনি আওয়ামী সমর্থিত প্রার্থী হিসেবে পরিচিত।
৪। সবচেয়ে বড় ফ্যাক্ট এবার প্রায় ৪ লাখ এর উপরে নতুন ভোটার এই হিসেব নিকেষে প্রার্থক্য গড়ে দিয়েছে। তারা প্রকৃত অর্থেই সচেতন।

তবে আমি মনে করি, এই নির্বাচন প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনীতিবিদের জন্যে একটা শিক্ষা গ্রহণের সুযোগ তৈরী করেছে। জনগণ আগের থেকে এখন অনেক বেশী সচেতন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানে। আর অবশ্যই চট্টগ্রাম বন্দর এবং আওয়ামীলীগ মহিউদ্দিনের প্রভাব মুক্ত হলো এবং এটাই আশার কথা!


লেখাটি আমার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১০ বিকাল ৩:৪০
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×