somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো মানুষ চাই

২৪ শে মে, ২০২০ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে চলার পথে প্রতিটি ধাপে কোনো না কোনো মানুষের সংস্পর্শ আসেই।
আমরা চাই আমাদের সামনে দাঁড়ানো মানুষটি ভালো হউক। সৎ, নির্লোভ আদর্শবান হউক।
পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা নেহায়েত কম। সেজন্য ভালো মানুষ খুঁজতে হয়।

আমরা মানুষ। সামাজিক জীব।
সমাজ জীবনে নানান জটিলতা নিয়েই আমাদের বেঁচে থাকা লাগে। কখনো ভালো কাজ, কখনো মন্দ কাজ, কখনও বা অন্যের ক্ষতি করে নিজের স্বার্থউদ্ধার।

সব মানুষ ভালো হয়ে গেলে পৃথিবীতে মন্দলোক থাকতোনা। মন্দলোক না থাকলে ভালো মানুষের আলাদা কদর হতোনা।
অন্ধকার আছে বলেইতো আলোর এতো মুল্য...

সবাই-তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। হত্যা, লুটপাট, অনিয়ম আর ধর্ষনের বিরুদ্ধে কথা বলে।
সবাই যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে অপরাধগুলো কারা করে?

আচ্ছা,
ভালো মানুষের সংজ্ঞা কী?

ভালো মানুষ কি গাছে ধরে? ভিনগ্রহে বাস করে?
নিশ্চয়ই না।

ভালো মানুষ খুঁজে নিতে হয়। কারো চেহারায় ভালো মানুষের চিহ্ন লেগে থাকেনা।
ভালো মানুষ চেনা যায় ব্যক্তির কর্মগুণে।

আপাতদৃষ্টিতে আমরা ভালো মানুষ হিসেবে জানি সাধু সন্যাসীদের। যাঁরা ইহজীবনের সব মায়া মমতা ত্যাগ করে সমাজের বাইরে পড়ে থাকেন।
কিন্ত তাঁরাও বা পরিপূর্ণ ভালো মানুষ হবার কতটুকু গুনাগুণ রাখেন!

ভালো মন্দের ধারণা অনেকটা আপেক্ষিক।
আমার কাছে যা ভালো, অন্যজনের কাছে তা ভালো নাও হতে পারে। আমার কাছে যা মন্দ তা আরেকজনের কাছে মন্দ নাও হতে পারে। তারপরও নৈতিকতার সার্বজনীন গ্রহণযোগ্য একটা সংজ্ঞা আছে।
একজন মানুষের ভালো হওয়ার জন্য যে কয়টি উল্লেখযোগ্য গুণ রয়েছে,
সৎ, নিষ্ঠাবান, নির্মোহ, ন্যয়পরায়ন, সত্যবাদী, পরোপকারী, উদারমনা…
কতিপয় এই গুণগুলি যার মধ্যে বিদ্যমান, তিনিই ভালো মানুষ।
কিন্ত এই মহৎ গুণগুলোর অধিকারীতো সবাই হতে পারেনা। কেউ হয়তো সৎ নিষ্ঠাবান, কিন্ত তার মধ্যে লোভ আর অত্যধিক কৃপণতা রয়েছে, তবে তিনি পরিপূর্ণ ভালো মানুষ নয়।
অথবা তিনি একজন উদারমনা, মানবিক। কিন্ত অসৎ, কিংবা দুশ্চরিত্র, তাহলেও কিন্ত তিনি ভালো মানুষ নন।

প্রকৃতপক্ষে আমরা ভালো মানুষ হিসেবে জানি, যাকে দিয়ে আমাদের কর্মপথে স্বার্থউদ্ধার করা যায়। অর্থাৎ তিনি আমার উপকারে এসেছেন,
সেজন্য তিনি আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ। তিনি আমার কাছে যতটা ভালো মানুষ, অন্যের কাছে হয়তো তিনি ততটাই খারাপ মানুষ!
কাজেই কোনো মানুষের বাহ্যিক রূপ দেখে ভালোমন্দের বিচার করা যাবেনা।
ক্ষণিক পরিচয়ে কারো আচরণে মুগ্ধ হয়েও কিন্ত তাকে পরিপূর্ণ ভালো মানুষের সনদ দেয়া যাবেনা।

বহুদিন আগে একটা হিন্দি মুভিতে দেখেছিলাম প্রাইভেট প্লেনে দুইজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন পাইলট।
মাঝপথে হুইস্কি খেয়ে পাইলট বেঁহুশ হয়ে পড়েন।
বেকায়দায় পড়েন যাত্রীরা। দুজন যাত্রীর কারোই প্লেন চালানোর অভিজ্ঞতা নেই।
পরে অ্যাভিয়েশন কর্মীদের সাহায্যে কোনোমতে নিরাপদে ল্যান্ড করেন তারা।
ক্লিপটি যদিও হাস্যকর ছিলো কিন্ত এখানেও একটা শিক্ষা রয়েছে।
উড়োজাহাজে চড়তে হলে একজন ভালো পাইলট দরকার। অন্যথায় বিপদ অনিবার্য।

বাসে চড়লে একজন ভালো ড্রাইভার চান যাত্রীরা। লঞ্চ চালাতে দরকার ভালো কাপ্তান। নৌকার মাঝিটি যদি অপরিপক্ক হয়, তাহলে পানিতে সাঁতার কাটার প্রস্ততি নিয়ে উঠতে হবে নৌকায়।
মামলা মোকাদ্দমার ইনচার্জ হিসেবে সবাই চায় একজন সৎ পুলিশ অফিসার। বাদী বিবাদীর কেউই অসৎ পুলিশ চান না।
মুদি দোকানদারের কাছে গ্রাহকের চাহিদা একজন সৎ দোকানী। অন্যথায় পন্যদ্রব্যে ওজনে কম পাওয়ার আশংকা থাকে।
শিক্ষক হিসেবে প্রত্যেক ছাত্রই চায় একজন ন্যায়পরায়ণ আদর্শ শিক্ষক। অফিসের বস/ম্যানেজার হিসেবে প্রত্যেক স্টাফই চান একজন সৎ উদারমনা মানুষ।
আবার, একজন ম্যানেজার চান তাঁর অধিনস্ত সব কর্মীই নিষ্ঠাবান হউক।
রাজনীতিতে নেতা হিসেবে সবাই চান একজন সৎ, নীতিবান, নিষ্ঠাবান নেতা।

অর্থাৎ
আমরা সবাই নিজের চলার পথে সামনের মানুষটিকে ‘ভালো মানুষ’ হিসেবে পেতে চাই। আমি/আমরা নিজেরা কতটুকু ভালো, সেটা বিবেচ্য নয়। সেটার বিচার করবে শুধু তারাই, যাদের কাছে আমরা কাংখিত থাকি।
আপনি নিজের প্রয়োজনে ভালো সৎ, নিষ্ঠাবান, ভালো মানুষ খোঁজেন, আপনার মতো আরও যারা ভালো মানুষ খুঁজছে, তাদের জন্য আপনি নিজে সৎ, নিষ্ঠাবান হোন।
নিজেকে গড়ে নিন তাদের প্রত্যাশিত সেই 'ভালো মানুষ' হিসেবে...
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২০ দুপুর ২:১৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

×