রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
বরুনারা কোনোদিন কোনো কথা রাখে না জেনেই
একান্ত নারীকে আমি কখনো দিইনি তুলে
সম্পূর্ন বিশ্বাস, আমার সম্পূর্ন প্রেম,
আধখানা মুগ্ধ চাঁদ চিরদিন আড়ালে রেখেছি।
নগ্ন রমনীর মতো রাত খুলে দিয়ে গেছে তার
যাবতীয় গোপন সৌরভ, স্পর্শহীন
কুমারী স্তনের শিখা,
রক্তে ঝাঁপিয়ে পড়েছে এক সুপ্রাচীন শীতল আগুন।
আর তাতে পুড়ে যেতে যেতে দাঁড়িয়েছি থমকে সহসা-
আধেক তৃষ্ণাকে আমি অবদমনে রেখেছি।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




