somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণের জন্য আসলে মেয়েটাই দায়ী .........!!!!!

২৭ শে মে, ২০১৫ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" এমনি এমনি কি ধর্ষণ হয় নাকি। মেয়েরা ছোট ছোট কাপড় পরে ঘুরে বেড়াবে, আর ছেলেরা কিছু করলেই দোষ। এই মেয়েরাই সব নষ্টের গোড়া, একজন পুরুষের শারীরিক প্রবিত্তিই হচ্ছে নারীদেহের প্রতি আকৃষ্ট হওয়া এবং এটাই স্বাভাবিক। পুরুষদের কিছু দোষ থাকলেও মূল দোষটা আসলে মেয়েদের, মেয়েরা ঠিক থাকলে এত ধর্ষণ হয় না। ঠিকঠাক মত পর্দা করলে কখনোই রেপ হয় না….."আসলেই মেয়েটির কেমন পোশাক পড়া উচিৎ ছিল তা বোঝাতেই ছেলেগুলা মেয়েটাকে একটু ধর্ষণ করেছে আর কি !! প্রতিবার একটা করে ধর্ষণ হবে আর শুক্রানুতে ভরপুর অনেক প্রানিই আপনার সামনে এমন কিছু যুক্তি উপস্থাপন করবে । ধর্ষণের জন্যে যদি মেয়েটির পোশাকই দায়ি হয় তবে আপনার মা বোন কে আপাদমস্তক কাপড়ে মুড়ে রাতের বেলা ঐ ধর্ষকদের সামনে ছেড়ে দিয়ে আসুন তো দেখি !!!কিংবা আমাকে শুধু একটা কেইস দেখান যে খুব নম্র, ভদ্র, বিনয়ী একটা ছেলে, যার নামে কোন মামলা নাই, বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র, বাবা-মার গৌরব। একটা উগ্র পোশাক মিনি স্কাট পরিহিতাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝোপে ফেলে ধর্ষণ করলো। শিশু থেকে শুরু আপাদমস্তক পোশাকে জড়ানো বিভিন্ন বয়সের যতজন নারী এ যাবত কালে ধর্ষিত হয়েছে এ দেশে তার জন্যে ঐ নারীর পোষক দায়ী ছিল এর যৌক্তিক ব্যাখ্যা কেউ দ্বার করাতে পারবে ? আসলে কম/বেশি মাত্রায় ধর্ষক মানসিকতা আমরা নিজেরাও ধারন করি বিধায় ধর্ষকের পক্ষে এ ধরনের যুক্তি দিয়ে বেড়াই ।সুন্দর কে সহ্য করার মত মানসিকতা নেই আমাদের।আমাদের জন্যে হুমায়ুন আজাদের উক্তিটিই যথার্থ "আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রুপসীর একটু নগ্নবাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে ওরা একটুও বিচলিত হয় না।" সুন্দর নারীকে দেখলেই আমরা আমাদের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলি আর জাগ্রত হয় আমাদের পুরুষত্ব নামক পশুত্ব যা দিয়ে কখনও শ্রদ্ধা করা যায় না বিপরিত লিঙ্গধারি মানুষটিকে আপন করা যায় না মানবিক ভালোবাসা দিয়ে বরং আমাদের মনের মধ্যে জন্ম নেয় এক পার্শ্ববিক ক্ষুদা । নারীকে আমরা মানুষ হিসাবে নয় বরং কাম বস্তু হিসাবে মনে মনে রমন করি । তাই তো কোন নারী সন্মান প্রদর্শনের জন্য তাকে মা-বোন হিসাবে বিবেচনা করতে বলা হয় । দিনের পর দিন বেড়েই চলেছে ধর্ষণের ঘটনা আর ইভটিজিং তথা নারীদের যৌন হয়রানীর তো পরিসংখ্যানই করা সম্ভব না। পুরুষের যৌন চাহিদা কি আসলেই মানবিক , সুন্দর ??!!

পর পর ঘটে যাওয়া এতোগুলা ধর্ষণের পরেও বিচলিত নয় এ পুরুষ সমাজের অধিকাংশ, ধর্মীয় সংগঠনগুলো ।সর্বশেষ মসজিদের ভেতর ইমাম কর্তৃক তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষিতা হয় অথচ ধার্মিকদের প্রতিক্রিয়া কৈ ??!!ধর্ষণে কি আমাদের পুরুষ সমাজ বিচিলিত নাকি বিনোদিত ??ধর্ষণে যে আমাদের পুরুষ সমাজ বিনোদিত তার প্রমাণ মেলে যখন এ দেশের চলচিত্রে ধর্ষণকে দেখান হয় দর্শকের চিত্তবিনোদনের জন্যে ধর্ষকের নিঃসংশয়তা বোঝানর জন্যে নয় । আসলে সবচেয়ে বড় প্রশ্ন হল আমাদের পুরুষ সমাজ ধর্ষণকে কিভাবে দেখছে ? এটাকে তারা কতটা অমানবিক ভাবে ? ধর্ষণকে তারা কি মাত্রার অপরাধ হিসাবে বিবেচনা করে ? এ যাবতকালে কয়টি ধর্ষণের বিচার হয়েছে এ দেশে ? এমন কি নারীও অতিমাত্রায় বিচলিত নয় তার মত আর একটি নারীর ধর্ষণের খবরে ।

ধর্ষণ এমন একটি সচেতন প্রক্রিয়া যেখানে সকল পুরুষ কর্তৃক সকল নারীর উপর ভয়ের সংস্কৃতি চাপিয়ে দেয়। ধর্ষণ শুধু একটি কামনা বা বাসনা প্রশমনের ব্যাপার নয় উলটো এটা হল ক্ষমতা ও ত্রাসের মানদন্ড। প্রাণীজগতে মানুষের বাইরে আর কোন প্রাণীর এই রকম ভয়, শাসন, ত্রাস না থাকায় তাদের মধ্যে কখনোই যৌনতার কারণে রেইপের ঘটনা ঘটে না।নারীর প্রতি সমাজের মূল দৃষ্টিভঙ্গিই এখানে প্রধান ভূমিকা পালন করে তারপর এ দেশে নেই সুস্থ যৌন শিক্ষার ব্যাবস্থা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×