somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়তমাকে লেখা শেষ চিঠি

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয়তমা,
তোমায় এতটাই ভালোবাসি,
রোজ তোমার হতে চাই!
অথচ যেদিকে তাকাই,
যেদিকেই ফিরি,
সেখানেই আকাল,
শুধু তুমি নাই নাই!
তাই আজকাল বখতিয়ারের মত খুব বিদ্রোহী হয়ে উঠি,
দূরন্ত ঘোড়াসওয়ারের মত দীর্ঘ পথ চূরমার করে আমি বিপ্লবী হয়ে উঠি।
আমি ঝড় তুলি,
মরুর যাযাবরদের মত এপোড় ওপোড় করি ধরিত্রী।
অথচ রোজ তোমার হতে চাইলেই তুমি সরে যাও দূরে!
অথচ রোজ আলিঙ্গন করি তোমায় শয়নে স্বপনে ঘোরে!

নয়নতারা,
তোমায় ভালোবেসে হয়ে গেছি জ্বলন্ত কাঠ,
দগ্ধ হতে হতে কৃষ্ণকায় কয়লা!
অথচ তোমাকে ছুতে চাইলেই হয়ে যাই পর।
তবু আমি ভালোবেসে যাই,
তবু তুমি ভেঙ্গে দাও স্বপ্ব ঘর।

প্রিয়তমা,
তুমি চাইলেই ট্রিগার চেপে এপোড় ওপোড় করে দিতে পারো আমার মস্তক।
আমি একবারও নিষেধ করবো না।
তুমি চাইলেই ধাক্কা দিয়ে ফেলে দিতে পারো চলন্ত ট্রেনের নিচে,
একবারও বাঁচাও বলে আওয়াজ তুলবো না।
কিংবা পুষ করতে পারো পটাশিয়াম সায়ানাইড শিরায়, ধমনীতে।
নতুবা আগুনে জ্বলসে দিতে পারো শরীর,
কেটে নিতে পারো মস্তক,শরীরের মাংশল পেশী।
তুলে নিতে পারো চোখ,
ছিন্ন ভিন্ন করে দিতে পারো প্রতিটি অঙ্গ, প্রতঙ্গ অস্থি।
কিংবা স্তব্ধ করে দিতে পারো কন্ঠস্বর।
কেড়ে নিতে পারো বেঁচে থাকার অধিকার।

অপ্সরী,
নয়তো এমন কোন মন্ত্রের সন্ধান দাও যাকে আকড়ে ধরে ভূলে যাবো অতীত, সংসার, সঙ্গম।
যার কন্ঠস্বরে ভূলে যাবো তোমায়,
সমস্ত স্মৃতি।
যেমনটি তোমাকে দেখার পর, তোমাকে শোনার পর ভূলে গিয়েছি প্রথম প্রেম।
এখন দেখলেই লাথি দিয়ে ছুড়ে ফেলতে পারি নরকের অগ্নি কুন্ডে!
নগ্ন হয়ে সামনাসামনি এসে দাড়ালেও গায়ে থুথু ছিটিয়ে বলতে পারবো ঘৃণা করি।

তুমি এমন কোন মন্ত্রের সন্ধান দাও,
যাতে কখনো মুখোমুখী এসে দাড়ালেও
তোমায় বলতে পারি ভালোবাসি না,
স্রেফ ঘৃণা করি।

প্রিয়তমা,
নয়তো ভালোবাসো এমন করে,
যেমন করে ভালো বাসলে দুটো হৃদয় এক হয়ে যায়।
দুটো জীবন এক কথা কয়।
সব বেদনা দূঃখ ভূলে,
জীবন মরন এক হয়ে রয়।

ধ্রুব,
এর যেকোনোটিই তুমি বেছে নিতে পারো!
নতূবা বেছে নিতে পারো আরো নিষ্ঠুর কোন পন্থা।
কিংবা একসাথে ব্যবহার করতে পারো ভূলে যাওয়ার সবকটি অস্ত্র।
করতে পারো তুমি যা ইচ্ছে চাও!
তবু বলছি,
দূরত্ব কিংবা ঘৃণা নয়!
ভালোবাসো নয়তো মৃত্যু দাও।


সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×