somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তবিহীন পথ নচিকেতা

২৯ শে মে, ২০১২ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখাটি সানন্দায় পড়েছিলাম কয়েক বছর আগে। নচিকেতার ভক্তদের জন্য তুলে দিলাম। অবশ্যই ধারাবাহিক :) :) :)


(বেলগাছিয়ার একটা ছোট্ট দু কামরার ফ্লাটের বাসিন্দা দাড়িওলা এক বেকার যুবক। রাজনীতি, সিগারেট, রকবাজি আর গান- এই চারটি শব্দেই আবদ্ধ তার জীবন। আর একটি শব্দও ছেলেটাকে উত্তক্ত করত মাঝমধ্যেই-‘চিন্তা’। চিন্তিত সেই যুবকের ভবনা কখন কীভাবে কেন গান হয়ে উঠল সে কথাই নিজস্ব ঢঙে নিজস্ব ভাষায় বলেছন একালের ট্রেন্ডসেটার গায়ক নচিকেতা চক্রবর্তী)

একটা ব্রাউন রঙের চামড়ার কভার। রেডিওর নামটা আজও মনে পড়ে-মারফি মাস্তানা। এই মাস্তানা ছিল আমার ছেলেবেলার গান শোনার সোর্স। ৮৯,মুক্তারামবাবু স্ট্রিটের বাড়িতে আমাদের ছিল গান ভরা সংসার। মা গান করতেন। দিদিও। বাড়িতে গানের বৈঠকে পান্না কাওয়ালকে পেয়েছিলাম, যাঁর ছোঁয়া রয়ে গেছে আমার গানেও। তবে রেডিওই ছিল একটা বিরাট ব্যাপার। আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে রেকর্ড-টেকর্ড তখন একটা বড়লোকি ব্যাপার। তো সেই রেডিওতে আমরা শুনতাম বাংলা গান, কারণ বাবা বিবিধ ভারতী ধরতেই দিত না। হিন্দি গান শোনার বিরোধিতা ছিল সাংঘাতিক। তৎকালীন বাঙালীরই একটা বড় রিজার্ভেশন ছিল এ-ব্যাপারে। তখন সেটাই এ-ব্যাপারে। তখন সেটাই ছিল হিন্দি গানের স্বর্ণযুগ। এখন যেমন হিন্দি গান ক্রমশ ক্লিশে হয়ে যাচ্ছে, তখন তো আর তা নয়। ….তবু হিন্দি গান শুনলেই গালাগাল খেতাম বলে বাংলা গানেই মন ঢেলেছিলাম। মৃনাল চক্রবর্তীর ‘তুমি যে আশানদী’ গানটা কিছু কিছু আবস্ট্রাক্ট ছবি এনে দিত মনর মধ্য। যখন থেকে গায়ক গায়িকার গলা চিনতে শিখেছি, সেই বয়স থেকেই, অবশ্যই, আমার প্রিয় গায়ক মান্না দে। তখন মান্না দে-ও বিশাল ব্যাপার একটা। আমি মান্না দে-র ব্যাপক ফ্যান ছিলাম। এবং অন্ধ ভক্ত ছিলাম সুধীন দাশগুপ্তের। সে সব কী অসাধারণ গান দুজনের। ‘চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে’ গানে যেখানে কথা আছে- ‘আকাশ করে ছাদটাকে, বাড়াই যদি হাতটাকে’-এই অংশটা আমাকে ভীষন ইনস্পায়ার করত। একটা মানুষ কী করে তার সমস্ত লিমিটেশন-এর মধ্যে দাঁড়িয়ে আকাশ ধরার স্বপ্ন দেখে! আমার কাছে এটা একটা অদ্ভুত অক্ষমতা আর ক্ষমতার গান। মান্না দে ছাড়া মৃনাল চক্রবর্তী ছিলেন আমার প্রিয় গায়ক। সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনলেও ততটা ভাল লাগা ছিল না। ফিমেল ভয়েসের মধ্যে আমার খুব প্রিয় ছিলেন নির্মলা মিশ্র। তবে এই পুরো আলোচনাটাই হচ্ছে লতা মুঙ্গশকরকে সরিয়ে রেখে। ওঁকে ধরছিই না। লতাকে বাদ দিলে, আমার মনে হয়, নির্মলা মিশ্রের মতে প্রতিভা, সম্ভাবনাময় কন্ঠ আর আসেনি। জানি, তুলনায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা আসবেই। আমার সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলা ঠিক ভাল লাগে না। সত্যি বলছি গায়কী অসাধারণ। কিন্তু ক্ন্ঠস্বর বা গলার টেনরটা আমার ঠিক পছন্দ হয় না। খুব ভাল গান করেন। কিন্তু গানের টেম্পারামেন্টটা আমার স্যুট করে না। আমাদের ভয়েস, আমাদের এজ-এর সঙ্গে যায় না। বরং নির্মলা মিশ্রের ‘মনে করো, মনে মনে চলে গেছি তুমি আমি’ আমাকে বেশি স্পর্শ করে। আজও যখন শুনি ‘আমার এ বেদন মাঝে তুমি’তখন বুঝি ভদ্রমহিলার গলায় একটা অদ্ভুত আবেদন ছিল।…..গীতা দত্ত ভাল কিন্তু আরতি মুখোপাধ্যায়কে মাথায় রেখেও বলছি- নির্মলা মিশ্রই আমার কাছে BEST।

যে বয়সে আমাকে রেডিও ধরতে দেওয়া হত না, তখন ‘অনুরোধের আসর’ ছাড়াও একটা প্রিয় প্রোগ্রাম ছিল ‘রম্যগীতি’। নন-ফ্লিল্ম ও নন-ডিস্ক গান রেডিও নিজে রেকর্ড করে বাজাত। তাতে উত্তমকুমারের কিছু গানও শুনেছি। কী সব অসাধারণ কাজ হত, সে সবই তো আজ বন্ধ হয়ে গেছে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ‘সামনে পথ, পিছনেও পথ’, জ্ঞানপ্রকাশ ঘোষের ‘মাঝখানে আমি দাঁড়িয়ে’-এমন কত গান এই সুত্রে মনে পড়ছে। আর মনে পড়ছে সুধীন দাশগুপ্তের কথা।সুধীন দাশগুপ্তই এমন একজন সঙ্গীতকার, যিনি লতামুঙ্গেশকরের উপরে নির্ভর করেননি। আর ডি বর্মনের আগে যিনি আশা ভোঁসলেকে নিয়ে সবচেয়ে বেশী এক্সপেরিমেন্ট করে সবচেয়ে বেশী এক্সপেরিমেন্ট করেছেন। হ্যাঁ, এটা ঠিক যে সলিল-হেমন্ত বা হেমন্ত-লতা জুটি একটা বাংলা গানের প্যাটার্ন তৈরী করেছিল, কিন্তু সলিলবাবু যখন হার্মনিক স্টাকচার নিয়ে অনেক কথা বলে যাচ্ছেন তখন সময়ের পরিপ্রেক্ষিতে কি সেই কথাগুলো একটু বেশী লম্বা মনে হয় না? ঠিক এই সময়টাতে, আমাদের বয়:সন্ধির সেই সময়গুলোয়-এলেন ওঁরা। এল আর ডি আশার গান। কী মারাত্মক প্রভাব ফেলেছিল তারা আমার মধ্যে। কারণ খুঁজতে গিয়ে মনে হচ্ছে, আর ডি ভীষণভাবে রিদমকে প্রাধান্য দিয়েছেন। একটা সত্যি কথা বলব? সলিল চৌধুরীর সুরে যথেষ্ট monotony ছিল। তিনি ওয়েষ্টার্ন ক্লাসিকস্-মোৎজার্ট, বেঠোফেন-এর সুরে যথষ্ট প্রভাবিত ছিলেন। দেশী সুরের ক্ষেত্রেও তিনি কয়েকটি রাগের মধ্যে ঘোরাফেরা করেছেন। যেমন, কলাবতী। আমি জানি না, কেন উনি এর বাইরে যাননি। সলিল চৌধুরীর বিস্তার অনেক বড় ছিল। উনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু করেননি। তিনি যে সব কাজ করেছেন, কোন সন্দেহ নেই সে গুলো বিপ্লবই ছিল সে সময়, অথচ সুরের অনুপ্ররণা ছিল অত্যন্ত popular বিদেশী গান। তাই যখন থেকে এখানকার শ্রোতারা বিদেশী গান নিয়মিত শুনতে আরম্ভ করে দিল, সেই মুহূর্ত থেকে ব্যাপারগুলো আমার কাছে ক্লিশে হয়ে যেতে শুরু করল।

আমিও ছিলাম ওই শ্রোতাদেরই একজন। রেডিওতে ‘কলকাতা খ’ বলে একটা জায়গা ছিল বিদেশী গানের খনি। আমার ছোটবেলায় রেডিও ছিল খুব দামি জিনিস, তাই আমাদের তা ধরতেই দেওয়া হত না। সত্তর দশকের গোড়ার দিকে তখন রেডিওর দামও সস্তা হচ্ছে, ছেলেপিলেরা ন্যাচারালি হাতে রেডিও পেল হাতে চাঁদ পাওয়ার মতো। শুনতে শুনতেই বোঝা যাচ্ছিল কোত্থকে কীভাবে সুর এসে কোথায় মিশছে। কীভাবে ‘ডক্টর জিভাগো’র ফিল্মট্রাকের সুর এসে পড়ল সুবীর সেনের বাংলা গানে। আজ বাপ্পী লাহিড়ীকে সুর চোর বলা হয়, গালাগাল দেওয়া হয় নচিকেতাকে। অথচ বহুকাল আগেই ওঁরাই এসবের বীজ পুতে রেখে গেছেন। ব্যতিক্রম আর-ডি। উনি নিজে স্পষ্টই স্বীকার করেছেন ফিউশনের ব্যাপারটা। ওঁর মধ্যে মৌলিকত্বের ভড়ংটাই ছিল না। উনি প্রফেট হতে চাননি। সলিল চৌধুরীকে তো প্রফেট বানিয়ে দেওয়া হল আই-পি-টি-এ’র দৌলতে।

ওই সলিল চৌধুরীদের যুগটাকে তাই গোল্ডেন পিরিয়ড বলতে আমার খুব আপত্ত আছে। আমার মতে আমাদের যুগটাই গোল্ডেন পিরিয়ড। একটা জিনিস মনের মধ্যে রাখতেই হবে। হমন্ত-দ্বিজেন-সলিল-তরূণ সকলের গানেই একটা বাংলা ফিল্ম-ওরিয়েন্টেশন ছিল। ওইসব আধুনিক গানের শিল্পী সবাই কোনও না কোনও ভাবে এঁরা ফিল্ম মিডিয়াকে কাজে লাগিয়েছন। এঁদের সকলের ইমেজের সাথেই মিশে আচে উত্তমকুমার। ধতি-পাজ্ঞাবি পরা সৎ ব্রাক্ষণ ছেলে। নায়িকার কল্পনা মানে সুচিত্রা সেই ঘাড় stiff করে তাকানো। গোলগলা ফতুয়া বা পাণ্জ্ঞাবি, ধুতি, উত্তমকুমার-এসবের সঙ্গে বাঙ্গালির কালচারের একটা যোগাযোগ ছিল অদ্ভুত। এখনও আছে। ওই আধুনিক গানগুলো এই কালচারের বাইরে ছিল না, এই কালচারটার মধ্যে, মাধ্যমেই গড়ে উঠছিল।

সত্তর দশকে ব্যতিক্রম হয়ে এসেছিল ‘মহীনের ঘোড়াগুলি’। তার আগেইও পঞ্চাশ-ষাটের দশকে এমন কিছু গান হিট করেছে, যেগুলোর কারণ ব্যাখ্যা করতে পারি না।কেন সুকান্তের ‘ঠিকানা’ বা ‘রানার’ হিট করেছিল? মনে হয় কথার ফর্মের জন্যই।যে জীবনকে মানুষ তখন কাছ থেকে দেখছে অথচ ছুঁয়ে দেখার অভ্যেসটা রপ্ত হয়নি, সেই ‘তুমি-আমি’ মার্কা কথায় আটকে- থাকা সময়ে ‘রানার’ ছিল অন্য মাত্রা। সবচেয়ে বড় কথা, এইসব লোকের, বিশষত সলিল চৌধুরীর এমন একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল যে তা একটা কৌতুহল জেনারেট করতই লোকের মনে। মনে রাখতে হবে, এই রাজনীতিও তখন ব্রাত্য রাজনীতি। তা সাধারণ মানুষ ছঁতে না পারলেও গানটা ছঁতে পারছিল। সেই রাজনৈতিক অস্থিরতা, বাতাবরণ, কমিউনিস্ট পার্টির উত্থান, আই-পি-টি-এ সব মিলিয়ে ঐসব গানের প্রতি সাধারণ মানুষকে কৌতুহলী করে তুলতে খুব সাহায্য করেছিল ওই সময়টা।

মহীনের ঘোড়াগুলি’ কিন্তু জাতে এর চেয়ে একেবারে আলাদা ছিল।ওরা ছিলেন সম্পুর্ণভাবে Beatles প্রভাবিত। অথচ এখানে লোকে তখন জিনিস কী তাই জানে না। জানে না কী করে Bass Guitar বাজাতে হয়। একদল বড় বড় চুলওলা ছেলে ইংরেজি-বাংলায় গান করে কী বলছে-এটা ধরতে পারেনি অনেকেই। সেই সময়ের রাজনৈতিক বাতাবরণও ওদের allow করেনি। সত্তর সাল। উত্তাল দশক। তারপরেই এমার্জেন্সি। এই হৈ-হৈ-এর মধ্য গান দাঁড়াবে কোথায়? বলাই ভাল ওদের গানে কোনও ‘পলিটিক্যাল পৃষ্ঠপোষকতা’ ছিল না।হয়ত ওরা বলবেন, হ্যাঁ, রাজনীতির কথাই ছিল। কিন্তু এতই ছায়াময় সে-শব্দের বিন্যাস যে সেটা সাধারণ মানুষ বুঝতে পারেননি। গান সবসময় সময়কে প্রতিনিধিত্ব করবে। সময় না ধরতে পারলে কোন গানই দাঁড়ায় না। যেমন দাঁড়ায়নি মহীনের ঘোড়া। যে সময়কে গানে নিখুঁত ধরেছিলেন আর ডি র্বমন।

রাহুলদেব র্বমন প্রথম শেখালেন সঙ্গীতের দলগত ভুমিকা। বম্বেতে শঙ্কর-জয়কিষেনের সময় থেকেই তো প্রত্যেকে নিজস্ব টিম নিয়ে কাজ করে এসেছন। কিন্তু এখানে এই কালচারটাই ছিল না। এখানে একটা লোকই highlighted হত। সলিল বাবু তিনি একাই সব। হেমন্ত বাবু- তিনি একাই সব। আসলেতো গান ব্যাপারটাই একটা সম্মিলিত সৃষ্টি, একটা teamwork যে লোকটা গান শুনে ‘কেয়া বাত’ বলছে সে-ও তো ওই টিমেরই একজন, তার মতামতটাও তো মুল্যবান। আমাদের এখানে ওই recognition-টা ছিল না। বড্ড ব্যক্তিকেন্দ্রিক ছিল পুরো ব্যাপারটাই, যা এসেছিল ওই উত্তমকুমারীয় যুগের মাধ্যমেই। উত্তমকুমার একাই একশো। আর আর-ডি মানে ভূপিন্দর, আরেণ্জ্ঞার বাসুদা- এঁদের নিয়ে আর-ডি টিম।এটাই তফাত হয়ে গেল।আমরা কী গান গাইব, কীভাবে গান গাইব-এসব নিয়ে ভাবতে গিয়ে মনে হয়েছিল, একটাই জায়গা রয়েছে যেটা সেভাবে ব্যবহার করা হয়নি। অথচ রাহুলদেব র্বমনই রাস্তাটা দেখিয়েছিলেন। বলা যায়, এই উপলব্ধটাই আমার ট্রেড সিক্রেট। আসল ব্যাপারটা হল Beats। অনেকে বলেন, আমার কথাটাই নাকি মানুষকে স্পর্শ করে। আমি মনে করি, না। আমার লিরিকের চেয়ে আমার কম্পোজিশন অনেক স্ট্রং। সুমন চট্টোপাধ্যায় আমার চেয়ে অনেক ভাল লেখেন। আমি সবসময় সুরটা অন্যরকম করার চেষ্টা করি। আমার সুরের মজা হল, আমি রিদম বা বিট বাদ দিয়ে কখনও সুর করি না। এই বিড বা রিদমই টানে সেই প্রজন্মকে, যে প্রজন্ম আমার গান শোনে। এই জেনারেশন-টিন এজার ছেলেমেয়েদের-চিরকাল সংস্কৃতি জগতে অবহেলা করা হয়েছে। তোমরা আবার গানের কী বোঝ হে-তফাত যাও, বাচ্চা ছেলে। -এরকম একটা ব্যাপার ছিল। বাবা-কাকাদের এই ধরণাটা আর-ডি মানেননি। তিনি সুর করেছেন ওই ১৫-২৫বছর বয়সীদের কথা মাথায় রেখেই। টেপ-রেকর্ডার আসার পরেই দেখা গেল সংস্কৃতি এসে গেল ওই অল্পবয়সীদের হাতে। ক্যাসেটের দাম নেমে এল ১৮-২০টাকায়, পঁয়সা বাঁচিয়ে ক্যাসেট কেনা মোটেই কঠিন নয় আর। আগে কিন্তু সংস্কতিতে ঢোকার জন্য বাবা-মার উপরে, অর্থাৎ পূর্ববর্তী প্রজন্মের উপরেই নির্ভর করতে হত। তাই বদলে গেল ‘হিট’-এর ডফিনেশন। কতজন একটা গানকে ভাল বলল, তা নয়, একটা গান কত বিক্রি হল- সেটাই ‘হিট’ করার মাপকাঠি। আমি গান গাইতে এসে দেখলাম, এই প্রজন্মের ছেলেমেয়েরা বাংলা গান শুনছে না কারণ তাদের প্রিয় বিটস তারা পাচ্ছেনা। আমাদের শিল্পীরা বাংলার গান, বাংলার কৃষ্টি, বাংলার অমুক তমুক বলে ঘুমঘুম গান শুনিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথই বাংলা গানের এই ধারার স্রষ্টা। কিন্তু মনে রাখতে হবে রবীন্দ্রনাথের সমসময়ে দাঁড়িয়ে তার গানও একটা বিপ্লবই এনে দিয়েছিল।যে সময়ে রবীন্দ্রনাথ ‘আলোকের এই ঝর্না ধারায়….’ লিখেছেন, তখন তার রিদমও বৈপ্লবিক ছিল। কিন্তু অর্ধশতাব্দী পরেও সেই গান সেই একই ভাবে গাওয়ার দরকার আছে কি? রবীন্দ্রনাথকে আমি আমার মত করে ভালবাসি। রবীন্দ্রনাথ কারও সম্পত্তি নয়। আমি আমার মত ভালবাসব তাঁকে, রিকশওয়ালা তাকে তার মত করে ভালবাসবে। আমিও রবীন্দ্র সংগীত রেকর্ড করবই, তবে ওই কপিরাইট উঠে যাওয়ার পরে। এই কারণেই করব, রবীন্দ্রনাথের গান একজন রিকশওয়ালা শুনতে চায় না। আমরা যখন গান গাইতে গ্রামে-গঞ্জে যাই, তখন বাংলা গানইতো শোনাই। তাহলে রবীন্দ্রসঙ্গীত শোনানো যাবেনা কেন? এখনও পর্যন্ত অনুভূতির এমন কোনও জায়গা নেই যা রবীন্দ্রনাথ স্পর্শ করেননি। মাঝেমধ্যেই কোনও কিছু লিখে মনে মনে ভাবি, বাঃ এটা এর আগে লেখেননি বাংলায়, পরে ঠিক কোনও রবীন্দ্রসঙ্গীতে সেই ভাবটি খুঁজে পাই। যে লোকটার মধ্যে এমন আকাশসম উদরতা, যাঁর মধ্যে এত সর্বব্যাপ্ত দৃষ্টিকোণ, তিনি কতকগুলো ভাঁড়ের কুক্ষিগত হয়ে থাকবেন- এটা ভাবা যায়? এঁদের উচিত ছিল রবীন্দ্রনাথকে গ্রামে-গঞ্জে পৌছে দেওয়া। ঠিক যেভাবে একজন রিকশওয়ালা রিকশা চালাতে চালাতে ‘কাঁটো সে খিঁচকে ইয়ে আঁচল’ গায়, ঠিক সেভাবেই তার ‘আলোকের এই ঝর্নাধারায়’ গাওয়ার বাধা কোথায়? একটা এলিট ক্লাস রবীন্দ্রনাথকে নিজেদের ড্রইংরুমে আটকে রেখে দিল, রবীন্দ্রনাথ কিন্তু নিজে তা হতে চাননি। কী বলব! এঁরা পরজীবী- Parasites! এঁরা রবীন্দ্রনাথকে জড়িয়ে ব্যবসা করছেন। একথা তো অনস্বীকার্য যে আমরা রবীন্দ্রনাথের মত লিখতে পারি না। তাঁকে বুঝতে, তাঁর গান গাইতে অন্যের মাধ্যমে যেতে হবে কেন? পৃথবীর শিক্ষিত মানুষ মানে কি শুধুই রবীন্দ্রবোদ্ধারা? যে লোকটি মাছ ধরে, সকালবেলায় নৌকা নিয়ে সমুদ্রে বেরোয়, সে কি অশিক্ষিত? তার মতো করে আমরা কি সমুদ্র চিনি?

আসলে এই মানুষগুলোর জন্যই আমার গান। এরাই আমার শ্রোতা, আবার আমার গানেরও বিষয়। এদেরই অনেকে আমাকে আজও ‘তোতন’ বলে ডাকে, আর নতুন যাদের কাছে যাব তারা হয়তো ‘নচিবাবু’ বলে ডাকবে। তাই ভাবি, ওই সময়টা, ওই মানুষেরা হয়তো হারিয়ে যাবে আমার জীবন থেকে। তার মানে আমিও আস্তে আস্তে হারিয়ে যাব আমার জীবন থেকে। (চলবে)
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১২ দুপুর ১:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×