somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তবিহীন পথ নচিকেতা (পর্ব-২)

১০ ই জুন, ২০১২ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.......মানুষ খুব ইগনোর করত আমাকে একসময়। প্রথমত আমার অদ্ভুতদর্শন চেহারা, তার উপর গলাটা ভাঙা ভাঙা ছিল। সবচেয়ে অসুবিধা, আমি ভাবতে পারতাম, express করতে পারতাম না। ভাষা পেতাম না। হারমোনিয়াম বাজাতে পারতাম না। তাই আমাকে গাইয়ে বলে কেউ স্বীকৃতি দিত না। আমাকে ভালবাসত কেবল আমার তৃণমূলসংশ্লিষ্ট বন্ধুরা। আমার গানে ওরাই আছে। আমার গানের সবাই বাস্তব চরিত্র। আমার দেখা জীবন। আমাদের একটা গ্রুপ ছিল। আমরা বহুবার বাড়ি থকে পালিয়েছি। মনে আছে পাঁচ টাকা নিয়ে ওডিশা পালিয়েছিলাম। বহুবার স্কুলও পালটেছি। কুমার আশুতোষ স্কুল থেকে মাধমিক পাশ করি। ওখানে থাকতে থাকতে রাজনীতি করা শুরু করি। কেন? কী জানি! হয়ত একটা প্রতিবাদী মানুষ ভেতরে ছিলই। সে-সময়টা’৭৮-৭৯ সাল হবে। সদ্য বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে। ন্যাচারালি সেই সময়টাই উদ্বুদ্ধ করেছিল। বিপ্লব কী? লেনিনের ছবি? মার্কস? পুজোর সময় সি পি আই(এম)-এর বইয়ের স্টল সংখ্যায় অনেক বেড়ে গেল। এ সব স্টল এখনও হয়, তবে উদ্দীপনা অনেক কমেছে। লেনিনের জীবনী, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো-এ সব বই, তখনকার উত্তেজনা কি ভোলা যায়? আর আমাদের কাছে কমিউনিস্ট পার্টি মানেই আই পি টি এ, হেমাঙ্গ বিশ্বাস, তেলেঙ্গানা আন্দোলনের স্মৃতির একটা কোলাজ। প্রমোদ দাশগুপ্তর জীবনাদর্শ, তাঁর বাগধারা, তাঁর মতো আরও অনেক নেতার আদর্শ- এগুলোও আমাকে প্রভাবিত করেছিল খুব। তবে এগুলো যে খুব গভীর ভাবে বুঝতাম তা নয়, আমাদের কাছের মানুষ ছিলেন পাড়ার নেতারা- সুভাষ চক্রবর্তী ও নেপালদেব ভট্টাচার্য প্রমুখ। সুভাষদার একটা বিরাট প্রভাব আছে আমার জীবনে। এদেঁর বক্তৃতা একটা বিরাট আশা তৈরি করত। যে স্বপ্নরাজ্যের কথা এঁরা বলতেন, মনে হত তাতে আমরা কাজ করতেই পারি। সেটা ইউটোপিয়া নয়। যেসব বিখ্যাত গনসঙ্গীত বহু আগে থেকেই শুনে আসছি, সেই গানগুলোই একটা নতুন চেহারা নিচ্ছিল চোখের সামনে।

তবে এই পরিবর্তনগুলো আলাদাভাবে অবজার্ভ করব বলে করিনি, আপনি আপনিই এগুলো স্মৃতিতে থেকে গেছে। পরে যখন গান লিখতে বসে ফর্ম নিয়ে ভাবলাম, তখন নিজের অজান্তেই এই স্মৃতিগুলো এসে গেছে। যেমন, ‘অনির্বাণ’। সবাই বলে অনির্বাণ কি আপনার কোনও বন্ধু? আরও অনেক বোকা বোকা প্রশ্ন শুনি। কিন্তু অনির্বাণ তো কোনও চরিত্র নয়। অনির্বাণ একটি পলিটিক্যাল নস্টালজিয়া। যে মানুষ অতীত থেকে উঠে দাঁড়ায়, বর্তমানকে প্রশ্ন করে, কী রে, কেমন আছিস? যেন অনির্বাণই আমাদের বিবেক। যে লোকটা একদিন লড়াই করত। যে লোকটা আজ খ্যাতি পেয়ে কিছু ঘেরাটোপের মধ্যে আটকে গেছে। আমার গানে যেসব মেয়ের কথা এসেছে, আমারই চারপাশের জনারণ্যে এদেঁর দেখেছি। আমার আগেও অনেকেই গানে বলেছেন তাদেঁর চেনা মানুষের কথা, কিন্তু আমার মতো এতটা সহজ করে কেউ করেননি। এটাও কিন্তু একটা ব্যাপার মাথায় রেখেই করা। আমার শ্রোতাদের প্রজন্মটাই একটা বিপদজ্জনক জেনারেশন। ওরা চড়া মেলোড্রামা পছন্দ করে না, আবার বেশী আঁতলেমোও নয়। ওরা ঠিক কী পছন্দ করেন, তা আমি ভাষায় বোঝাতে পারব না। তবে আমি বুঝি। বুঝি বলেই তো পারছি এখনও পর্যন্ত। কিন্তু কী করে গড়ে ওঠে আমার গান- এটা ব্যাখ্যা করাই অসম্ভব। আপনি গড়ে ওঠে গান, অনেক পরে তৈরি হয় তার ইন্টেলেকচুয়াল ব্যাখ্যা। তবে কী করে নিজের পোটেন্সিয়াল চিনেছিলাম, কী করে আত্মবিশ্বাস গড়ে উঠল- সেই কথাটা বলতে পরি। এর আগে কখনও কোথাও যে কথাটা কাউকে বলিনি।
আমি পড়তাম উত্তর কলকাতার মণীন্দ্রচন্দ্র কলেজে। কলেজ পাশ করে বেরনোর পরে আমি টুকটাক গানের অনুষ্ঠান করতাম। অধিকাংশই হিন্দি গানের অনুষ্ঠান, গজল ছিল আমার ফেবারিট। কিন্তু সেটা অন্য আমি। আমার নিজের সম্বন্ধে বোধটা এলো কলেজে ছাত্র-রাজনীতি করতে করতে। আমার মধ্যে কোনওদিনই কোনও ছুঁতমার্গ নেই। চেখে চেখে দেখেছি সব। আমার মনে হয়, পৃথিবীতে কিছু জানতে বা শিখতে গেলে খুব ফ্লাক্সিবল হতে হয়। আমি যখন কলেজে এলাম তখন বামফ্রন্ট মন্ত্রীত্বের প্রথম টার্ম শেষ হল। ভোটে মার্জিনের সমস্যা শুরু হল। কলেজে সেসময় মেম্বরশিপ করানো নিয়ে নানা নোংরামি দেখেছি। আমি ছিলাম এমন একটা ছেলে যে মানুষের মাঝখানে থাকতে ভালবাসে, কাজ করতে ভালবাসে, নতুন ভাবনাচিন্তায় শিক্ষিত হতে ভালবাসে, তার দরকার ছিল একটা সুস্থ্ অ্যাসোসিয়েশন। কিন্তু যে সঙ্গ আমি কলেজে পেলাম, তারা... কী বলব, এতো বোকা। তার ডকম্যাটিক, প্রচন্ড অর্থোডক্স। বোকার মতো চিরচরিত বিশ্বাস আঁকড়ে ধরে বসে আছে। যা বিশ্বাস করে তার কোনও ব্যাখ্যা নেই নিজেদের কাছে। ভাবনার গভীরতা নেই- অদ্ভুত অবস্থা। তাই তাদের ছেড়ে খুঁজতে খুঁজতে অন্য একটা রাজনীতির আদর্শে এসে পৌছলাম। তারা আবার হাওয়া বিপ্লব করে, বারুদ দিয়ে দাঁত মাজে। বারুদ নলে ভরে না কখনও। কী বাম রাজনীতি, নকশালপন্থা-সব জায়গাতেই আশাহত হচ্ছি। তাস কমতে কমতে হাতে তখন একটাই তাস-সে তাস আমি নিজে, আর কিছু নয়। আমার মতো সবাই তো ভাঙ্গছে ভিতরে ভিতরে। এমনই একটা সময়ে আমার কলেজের পড়া শেষ হয়ে গেল, আমরাও সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম। কিন্তু আমার বোহেমিয়ান স্বভাবের জন্যই আমি কোথাও থিতু হতে পারলাম না। না পেরেছি চাকরি করতে, না পারছি অন্য কিছু। গান গাইতে পারতাম ঠিকই, কিন্তু গানটাই পেশা করব ভাবিনি। এর মধ্যে ১৯৮৩-তে বাবা মারা গেলেন। মাথার উপর থেকে ছাদ সরে গেল। এবার তো আমাকে কিছু না কিছু করতেই হবে। চাকরির জন্য একে-ওকে বলাও হচ্ছে। কিন্তু আমার মতো একটা অর্ডিনারি বি-এ পাশ ছেলেকে কে চাকরি দেবে? তার উপর আমি একটু গরম খোপড়ির লোক। কোথায় কার সঙ্গে কখন মারামারি করে বসব, তার নেই ঠিক। ঠিক সেই সময়ে আমার কাছে অনুষ্ঠানের অফার এল। গজল গাইতে হবে, ১৫০ টাকা দেবে। তখন ১০০ টাকাই আমার কাছে অনেক টাকা। অতএব চলো!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১২ রাত ২:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×