জামাত-শিবিরের প্রথম থেকেই টার্গেট ছিল পুলিশ। কারণ পুলিশের মনোবল ভেঙ্গে দিতে পারলেই তাদের জন্য সারাদেশে নাশকতামুলক কর্মকান্ড চালাতে আর কোন বাঁধা থাকবে না। আর এ কারণেই পুলিশের উপর জামাত-শিবিরের ধারাবাহিক আক্রমন।
গতকাল বেশ কয়েকজন পুলিশ সদস্যের সাথে কথা হলো। বুঝলাম জামাত-শিবির তাদের পরিকল্পনায় কতটা সফল। শিবির দেখলেই এখন পুলিশ নিজেকে বাঁচাতে ব্যস্ত। মিছিল দেখলে পালিয়ে যাওয়াই তাদের একমাত্র কাজ। সহকর্মী আক্রান্ত হলেও তারা নিরাপদ দুরত্বে।
আর একজন বেপর্দা বিউটি পার্লার কমী ঝর্না বেগম এগিয়ে যায় পুলিশ বাঁচাতে। রক্ত আকটাতে নিজের ওড়না বেঁধে দেয় পুলিশের মাথায়।
সরকার এখন জামাত-শিবিরে হাতের পুতুলে পরিণত হয়েছে। জামাত য্যামনে নাচায় সরকার বাহাদুর ত্যামনে নাচে। নাচতে গিয়ে কাপড় খুলে গেলেও সেদিকে খেয়াল নেই। দিন শেষে পানখাওয়া মুখ গুলোর তৃপ্তির হাসি আরও চওড়া হয়।
আজ সবার কাছে দিনের আলোর মতো পরিস্কার- বর্তমান আওয়ামী লীগ কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না। ক্ষমতার রাজনীতিই তাদের কাছে মুখ্য। খালেদা জিয়া পরিস্কার ভাবেই তার দলের অবস্থান জানিয়ে দিয়েছে সবাইকে। এখন হাসিনা জানিয়ে দিলো। বঙ্গবন্ধুর জন্য দুঃখ হয়, মানুষটা একটুখানি ভন্ড হতে পারে নি বলেই নির্মম ভাবে মরতে হলো। কিন্তু মেয়ে তো আর বাপের মতো ভুল করতে পারে না। আপনাকে আন্তিরক ভাবে ধন্যবাদ মানোনিও পোরধানমোনতিরি!!!
২০০৬ সালের খেলাফত মজলিসের সাথে আওয়ামী লীগের নির্বাচনী সমঝোতা স্মারকের কথা নিশ্চয় মোনে আছে সবার। আবার নির্বাচন আসছে। এবার দেখতে পাবো হেফাজতে মুসলিম মানে জামাতের সাথে নির্বাচনী সমঝোতা স্মারক।
নিশ্চয়ই সকলের আন্তরিক প্রচেষ্টায় অচিরেই আমরা ইসলামি বাংলাস্তানে বাস করতে পারবো!!!!
জয় জামাত! জয় শিবির! জয় খালেদা! জয় হাসিনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





