somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাইকে বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা

০২ রা আগস্ট, ২০০৯ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কালকে রাতে প্রথম এ ফারাহ এর ম্যাসেজ পেয়ে মনে হল কালকে না বন্ধু দিবস !!! । তারপর একে একে স্কুলে যে আমাদের গ্রুপটা ছিল (ফারাহ , নন্দিনী , সামিহা , শান্তা ,রায়হানা )তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ম্যাসেজ পাঠালাম । রুদমিলা দেশের বাইরে ওকে ফেসবুকে শুভেচ্ছা জানালাম । বিশ্ববিদ্যালয়ে এসে আমার অনেক নতুন বন্ধু হয়েছে কিন্তু স্কুল এর বন্ধুদের কথা সবসময় আমার মন পরে আর আমি সবসময় ওদের অনেক মিস করি ।যদিও নন্দিনী , সামিহা একই জায়গায় আছে তাও এখন ক্যাম্পাস আলাদা হওয়াতে দেখা অনেক কম হয় :(( । কিন্তু এখন প্রতি টার্ম এর শেষ এ আমাদের গ্রুপটা একবার আমরা বাইরে একসাথে ঘুরতে যাই , এবারই প্রথম বারের মতন রুদমিলা আমাদের সাথে থাকবে না /:)

এরপর শুভেচ্ছা জানালাম আমার ১৪ জন বন্ধুকে (চৈতী ,মুনিয়া,তিহা, তন্দ্রা, সানজানা, নোভিয়া , সোমা , বিপাশা ,সামিরা , সনি , সিহাম , অন্বিকা , পৃথা , পারসীয়া )যাদের ছাড়া আমার বিশ্ববিদ্যালয়এর জীবন অপূর্ন ।আমাদের ১৪ জনের গ্রুপটা অনেক মজার । আমরা যাই করি সব একসাথে , তা হোক একইরকম শাড়ি কিনা ,একসাথে সবাই শাড়ি পরা , একসাথে যে কোন জায়গায় যাওয়া (বইমেলা , কনসার্ট , সিনেমা ),একসাথে পহেলা বৈশাখ , ফাল্গুন এসব অনুষ্ঠান উদযাপন, যে কোন জায়গায় একসাথে খেতে যাওয়া ,একসাথে টার্ম এর বই কেনা ,......। আমরা সবাই ক্লাসে বসিও একসাথে , এমনকি অডিটোরিয়াম এ কোন অনুষ্ঠান থাকলেও পুরা এক রো আমরা আগে থেকেই বুক করে রাখি :P যাতে সবাই একসাথে বসতে পারি :)
এক কথায় বললে বিশ্ববিদ্যালয় এ আসার পর আমি আজ পর্যন্ত কোন কাজ একলা করি নাই । হয়ত একটা ছোট কাজে বাইরে যাবো তাও হল থেকে কাউকে নিয়া যাই জোর করে :P । সবচেয়ে বেশি জ্বালাই মুনিয়াকে :) । ও মনে হয় ভদ্রতার খাতিরে কিছু বলতে পারে না :P
চৈতীর মতন এত শান্ত আর ভদ্র মেয়ে আমি এর আগে দেখি নাই । তিহা খুবই চুপচাপ কিন্তু ভিতরে ভিতরে বদ কম না :P ।তন্দ্রা হইল বিন্দাস মানুষ খুব সহজেই সবার সাথে বন্ধুত্ব হয়ে যায় ওর । সানজানা আর পৃথা ২ জনে খুবই ফাজিল , ওদের জোকস শুনলে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায় । দোস্ত নোভিয়ার কথা আর নাই বললাম :P , ওর মতন সিরিয়াস মানুষ আমি খুব কমই দেখসি , সবকথায় অস্থির হয়ে যায় , কিন্তু মেয়ে মন্দ না :P ।সামিরার সাথে সেই স্কুল থেকে বন্ধুত্ব। কলেজেও একই সেকশন এ ছিলাম ।আর এখনতো একই বেঞ্চ পাশাপাশি সিট এ সেই ১-১ থেকে B-) । বিপাশা , পারসীয়া ও সোমা এই ৩ স্টুজেসতো ফেভিকল দিয়া জোড়া লাগানো :P। ওকা হইল গ্রেট কার্টুনিস্ট আর ওকা-সিহাম জুটি হইল বেস্ট পাসওয়ার্ড হ্যাকার :P ।আর ওদের কাছ থেকে গ্রেট গ্রেট গসিপও শোনা যায় :P

এছাড়া আরো ১ জনের নাম আলাদা করে বলতে হয় সেটা হল প্লাবন ,খুবই ভাল বেহালা বাজায় আর মানুষ এর মাথা হ্যাং করে দেয় :P ।ওর সাথে যে ১-১ থেকে এ নিয়ে আমার কতবার ঝগড়া হইসে আল্লাহই জানে !!!! ঝগড়া মানে বাকবিতন্ডা না , মতের অমিল । এবং প্রতিবারই মনে হইসে এই শেষ , ওই ফাজিল এর সাথে আর কোনদিন কথা বলব না X(
কিন্তু আসলে শেষ মেশ ঠিকই আমাদের ঝগড়া মিটে যায় :P । আমার মনে হয় ৪-২ পর্যন্ত আমাদের আরো ৪/৫ বার কমপক্ষে ঝগড়া হবে :P ।অবশ্য এখন ও আমার সাথে আর ঝগড়া করবে না কারণ ওর ঘটকালি করার গুরুত্বপূর্ন দায়িত্ব এখন আমার আর সামিরার কাঁধে B-)

আর সবশেষ এ আমার সবচেয়ে কাছের ৩ জন বন্ধুর কথা স্মরন করতে চাই আমার আম্মু , আমার ভাইয়া আর আমার নানু । এই ৩ জন আমার এমন কোন কথা নাই যা জানেনা । ওদের সাথে আমি আমার যে কোন কথা শেয়ার করতে পারি :)


সবশেষ এ আজকে বন্ধু দিবসের দিনে সকল বন্ধুদের জন্য এ ২টি গান --------

বন্ধু তোমায় এ গান শুনাবো ----চন্দ্রবিন্দু


বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৯
২৩টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×