মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই, ২০১৩
মুক্তাগাছায় জন্মেছে আরবের বিখ্যাত মশলা জাতীয় ফল আলু বোখারা। শহরের রাজঘাট পাড় এলাকায় বনলতা নার্সারিতে একটি গাছে অসংখ্য আলু বোখারার ফল ধরেছে। এ ফলের বৈজ্ঞানিক নাম prunus domestica এটি জড়ংধপবধব জাতের একটি উদ্ভিদ। নার্সারির মালিক শওকত আলীর একক চেষ্টায় ও কৃষি গবেষকদের পরামর্শে বিরল জাতের এ ফল এখন মুক্তাগাছায় আবাদ শুরু হয়েছে।
মধ্যপাচ্যসহ বিশ্বের সব দেশে অভিজাত মশলা হিসেবে আলু বোখারা বেশ পরিচিত। পোলাও, বিরিয়ানি, রোস্ট, বোরহান, সালাদ, আচারসহ নানা জাতের অভিজাত খাবার তৈরিতে আলু বোখারা ব্যবহƒত হয়। এ ফল সাধারণত ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়। আলু বোখারা ইরান, ইরাকসহ মধ্যপাচ্যের বেশ কয়েকটি দেশে এর উৎপাদন সবচেয়ে বেশি হয়। মুক্তাগাছা বিএডিসির (উদ্যান) উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল মোঃ মুনতাসির বলেন, আলু বোখারা পোলাও বিরিয়ানিসহ বিভিন্ন অভিজাত খাবারে ব্যবহƒত হয়। এতে হালকা টকে খাবার সুস্বাদু হয়। দেশের কোথাও এ ফল বাণিজ্যিকভাবে চাষ করা হয় না। দেশের বাইরে থেকে আলু বোখারা আমদানি করা হয়। এছাড়া এ দেশে আলু বোখারার কি গুণ মানুষ তেমন একটা জানেও না। এ কারণে বাণিজ্যিকভাবে এ ফল চাষ করা শুরু হয়নি। মুক্তাগাছা শহরের রাজঘাট পাড় এলাকায় ২ একর জমির ওপর শওকত আলী বনলতা নামে একটি নার্সারি চালু করেন। তার নার্সারিতে ২ শতাধিক বিভিন্ন জাতের দেশ বিদেশের ফল ও ফুলের চারা রয়েছে। নার্সারির মালিক শওকত আলী ৩ বছর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা কেন্দ থেকে আলু বোখারার একটি চারা ২শ’ টাকায় কিনে আনেন। তার গাছে গত বছর দুই চারটি ফল ধরে। আর এ বছর প্রতিটি ডালে থোকায় থোকায় আলু বোখারার ফল ধরেছে। এটি দেখতে প্রায় লটকনের মতো। পাকলে কাল ও লাল রঙের হয়।
বনলতা নার্সারির মালিক শওকত আলী বলেন, বাণিজ্যিকভাবে চাহিদা থাকলে ও সরকারের সহযোগিতা পেলে মধ্যপাচ্যের বিরল ফল আলু বোখারা বাণিজ্যিকভাবে চাষ করার উদ্যোগ নেবো।
মুক্তাগাছায় চাষ হচ্ছে আলু বোখারা
শেখ মহিউদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ প্রতিনিধ,১৯ জুলাই
মুক্তাগাছায় চাষ হচ্ছে আলু বোখারা
ময়মনসিংহের মুক্তাগাছায় চাষ হচ্ছে মধ্যপ্রাচ্যের অভিজাত মশলা জাতীয় ইরানী ফল আলু বোখারার। স্থানীয় রাজঘাট পাড় এলাকায় ভিন্ন জাতের ফল বাগানের গাছে অসংখ্য আলু বোখারা ফল শোভা পাচ্ছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশে অভিজাত খাবারের মশলা হিসেবে এই আলু বোখারার বেশ কদর রয়েছে। পোলাও, বিরিয়ানি, রোস্ট, বোরহানী, সালাদ ও আচারসহ নানা ধরনের অভিজাত খাবার তৈরিতে আলু বোখারার জুচি মেলা ভার। আলু বোখারা একটু টকযুক্ত হওয়ায় এর মিশ্রনে রান্না করা খাবার বেশ সুস্বাদু হয়। প্রতি বছর এ ফল সাধারণত বহির্বিশ্ব থেকে আমাদের বাংলাদেশে আমদানি করা হয়। ইরান, ইরাকসহ মধ্যপাচ্যের বেশ কয়েকটি দেশে মূল্যবান এই আলু বোখারার উত্পাদন সবচেয়ে বেশি হলেও ফলটি ইরানী আলু বোখারা নামেই প্রায় সর্বজন পরিচিত।
বাগান মালিক শওকত আলী জানান, প্রায় চার বছর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার থেকে আলু বোখারার একটি চারা কিনে তার নার্সারির ফল বাগানে রোপণ করেন। রোপণের প্রায় তিন বছরের মাথায় আলু বোখারার এই গাছে গুটি কয়েক ফল আসে। এতে হতাশ না হয়ে শওকত আলী আশাবাদি হন যে সঠিক পরিচর্যা করলে আরো বেশি ফলন পাওয়া যেতে পারে। তাই হাল না ছেড়ে তিনি শুরু করেন গাছটির ব্যাপক পরিচর্যা। অবশেষে পূরণ হয় তার আশা। গাছটির প্রতিটি ডালে এবার থোকায় থোকায় ধরেছে আলু বোখারা ফল। বিরল জাতের এই ফল চাষে মানুষের আগ্রহ বেড়ে যাওয়ায় তিনি তার গাছটির ডালপালা জুড়ে প্রায় পাঁচশ কলম চারা উত্পাদনের উদ্যোগ নিয়েছেন।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



