"আর কেও না থাকলেও কথা দিচ্ছি আমি থাকব"....
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে আগুনে পুড়ছে সে আমার ভাই, যে পুলিশ অবরোধকারীদের হাতে আহত হচ্ছে সে আমার ভাই, যে পুলিশের গুলিতে মরছে সেও আমার ভাই। আমরা সকলে বাংলাদেশী আমরা সবাই ভাই-ভাই । আমাদের মধ্যে জাতিগত কোন শত্রুতা নাই, এ দেশে প্রকাশ্য ধর্ম নিয়ে কূটুক্তি করার দুঃসাধ্যও কারো নেই। তবে কেন এই বিভক্তি? আগে বুঝতে হবে বিভক্তিতে লাভ কার ? একজন মানুষ আরেক জন সাধারণ মানুষকে পুড়িয়ে শুধু জাহান্নামের ঠিকানা আর অভিশাপই লাভ করতে পারে, কখনই লাভবান হতে পারে না । তাই আসুন আমাদের মধ্যে বিভক্তি তৈরিকারী ভণ্ড নেতা- নেত্রী যারা নিজে চোরের মত আত্ম গোপন করে দলীয় সাধারণ নেতা-কর্মীদের বলছে মাঠে থাকতে বলছে, তাদের কথায় উন্মাদ না হয়ে আমাদের দেশের সম্পদ এবং সবার পরিবারগুলোকে রক্ষা করি। আর দেশের অধিকাংশ মানুষ যদি সরকারের পতন চায় তাহলে জনগন নিজ থেকেই রাস্তায় নেমে আসবে। এর জন্য বাসে আগুন দিতে হবে না, অবরোধ করতে হবে না । বিরোধী দলের নেতাদের বলব যদি সৎ সাহস থাকে তাহলে অহিংস আন্দোলন কর্মসূচী দেন। আপনাদের আন্দোলন যদি জনস্বার্থের কোন ছিটে ফোঁটাও থাকে আর কেও না থাকলেও কথা দিচ্ছি আমি থাকব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন