somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আর অপরাজিত থাকা হলনা :(:(

১৬ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাসা থেকে বের হয়ে প্রথমেই চোখে পড়ল একটা শালিক। মনটা কেমন খচ করে উঠল। এই একটা কুসংস্কার থেকে কেন জানি এখনও বের হয়ে উঠতে পারিনি। এক শালিক নাকি দুঃখের বার্তা নিয়ে আসে। তা সবসময় সত্য এটা আমি বাস্তবিক না মানলেও মনের মাঝে একটা কিন্তু থেকে যায়, সতর্ক থাকার চেস্টা করি যাতে কোন ঝামেলায় না পড়ি আর এদিক ওদিক তাকাতে থাকি যদি দুটা শালিক কোনভাবে চোখে পড়ে। কপাল এমনই খারাপ দুটা শালিকের আর দেখা পেলামনা। সেই সাথে নতুন বাগড়া লাগল রিক্সায় উঠতে গিয়ে বউ এর হাত ব্যাগের হাতল ছিড়ে গেল। বউ এর ও মনটা খারাপ হয়ে গেল। দিদার আস্বস্ত করল আরে ভাবী এইগুলা কোন ব্যাপারনা !!! অবশ্য এমন কাজে যাচ্ছি সেখানে ভাগ্য ভাল খারাপের আমরা শুধুই দর্শক, এর বাইরে আর কোন ভূমিকা নেই আমাদের।
সকালের আরামের ঘুমটা ভেঙ্গে দিয়ে রাব্বী জানাল সে বাংলাদেশ ওয়েস্টইন্ডিজ ম্যাচের টিকেট জোগাড় করছে আমরা যেন সময় মত হাজির হয়ে যায়।কিছুক্ষন পর আবার জানাল পাঁচটা টিকেট পাওয়া গেছে। আমি বউ সহ , সাথে আরিফ দিদার যাচ্ছি খেলা দেখতে। স্টেডিয়ামে গিয়ে দেখা গেল ঘটনা উল্টা। রাব্বী দুটা ভিআইপি গ্যালারির টিকেট যোগাড় করে বসে আছে আর তিনটা টিকেট নিয়ে কে যেন আসার কথা। তার আর আসার নাম নেই !!! দুটা টিকেট আমাদের হাতে দিয়ে বলল তোমরা যাও আমরা আসতেছি। ততক্ষনে বাংলাদেশ চারটা উইকেট হারিয়ে ফেলছে :((
এই খেলা আর দেখার কি আছে।

ভেতরে ঢুকতে যাওয়া যেন এক ভোগান্তি । হেডফোন নিয়ে ঢুকতে দিচ্ছেনা। এক ভদ্রলোককে দেখলাম এই নিয়ে চিল্লাচিল্লি করছে আর তার পাশ দিয়ে আরেকজন ব্লুটুথ হেডফোন কানে লাগিয়ে দিব্বি ঢুকে গেল। আমাদের নিরাপত্তা রক্ষীরা আসলে কি নিয়ে উদ্বিগ্ন সেটা বোঝা গেলনা- কোন স্পেসিফিক চেক লিস্টই নাই তাদের কাছে-গতানুগুতিক যা মন চায় তাই বাতিল করে দিচ্ছে তারা । সিগারেট নিয়ে ঢুকতে দিবেনা আর ভেতরে ভিআইপি গ্যালারিতে সিগারেটের ধোঁয়ায় সিঁড়ির পাশে টেকা দায়-এসব কেমন ঢুকল এর জবাব কে দিবে, স্হানীয় সাংসদকে দেখলাম ধুমাইয়া সিগারেট টানছে আর লোকজনত টানছেই।
আমরা খেলা দেখছি রাব্বীরা তখনও টিকেট খুজে পাচ্ছেনা। একবার বলে আসবে একবার বলে আসবেনা। ফোন দিয়া ঝাড়ি দিলাম, এটা কেমন কথা আমাদের কে মাঠে ঢুকাইয়া দিয়া তোমরা আসবানা। সে জানাল বাংলাদেশের এই দুর্দশা দেখার জন্য এত টাকা দিয়ে টিকেট করতে নাকি তার আর ইচ্ছা করছেনা। তো আমাদের কে কেন আসতে বললি। হাসতে হাসতে উত্তর সকালে মনে হইল খেলা দেখি- তাই টিকেট না করেই তোমাদের বল্লাম টিকেক করছি, এটা না বললেত তোমরা আর আসতানা X(B-)

পঞ্চম উইকেট যাবার পর তারা আসল, টিকেটের দাম নাকি অর্ধেক হয়ে গেছে বাইরে :-*:-*

বিশ্বকাপের সময় বন্ধু আরজু শখ করে বাংলাদেশ ওয়েস্টইন্ডিজ খেলা দেখতে গেছিল, সে এর আগে কোন দিন ফ্লাডলাইটে খেলা দেখে নাই, তার সে ইচ্ছা আজও অপূর্ণ রয়ে গেছে, সেদিন বাংলাদেশ ৫৮ রানে খেলা শেষ করে দিয়ে বেচারার শখ পূরনে বাগড়া দিয়েছিল। আজ আমার বউ এর ও কি সেই দশা হবে- বেচারী প্রথমবারের মত স্টেডিয়ামে গেছে খেলা দেখতে !!!

মুশফিক আর নাছিরের দৃঢ়তায় আমরা ফ্লাড লাইট জ্বলতে দেখলাম। প্রতিটা রানই চরম উল্লাস নিয়ে উপভোগ করছি আমরা, ভেঙ্গে পড়া দলটাকে চরম সাহসিকতায় তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। ফেসবুকে এক বন্ধু স্ট্যাটাস দিল ২২৫ করলেই আমরা জিতব, আমিও আশাবাদী হই।

বাংলাদেশ দলের সাথে আমার পরাজয়ের কোন রেকর্ড নেই। যতবারই মাঠে গেছি জিতেই ফিরছি। আমরা অপরাজেয় রেকর্ডটা অক্ষুন্ন থাকবে মনে মনে এই আশা লালন করে চলেছি। রাজ্জাক এসে সে ভাবনায় আরো কিছুক্ষন দোলা দিল।২২৫ না হলেও ২২০, আমরা কিছুটা আশাবাদী, যদি কেউ .................

না কেউ আমাদের আশার পালে হাওয়া দেয়নি..............
তাই আশরাফুল যখন বেদম মার খায় আমরা উল্লাস করি, তৌহিদ ফোন দিয়ে বলে বের হও মাঠ , থেকে আড্ডা দিই কিছুক্ষন। খেলোয়াড়দের শরীরি ভাষায় নেই কোন প্রতিজ্ঞা - দেখিয়ে দেব, করে ছাড়ব টাইপ , কি আর করা , কুফা টাত লেগেছিল সেই সকালেই এক শালিক দেখে, ব্যাগের হাতল ছিড়ে !!!!

আমার ও আর অপরাজিত থাকার রেকর্ডটা অক্ষুন্ন থাকলনা ।

-------------------------------------------------
এই শক্তি বর্ধক কলা আমাদের খেলোয়াড়দেরও দরকার



হতাশা........













ওরা পারলোনা :(:(





মন বেশী খারাপ হয়ে গেলে কিছু কাশফুলের ছবি দেখতে পারেন :

Click This Link
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×