ঠিক এমন সময়ে ঘটল মনে দাগ কাটা ঘানাটি ।
সামনের বাসার আন্টি বারান্দায় আসলেন ।
বারান্দায় ঝুলছিল 26শে মার্চ লাগানো সবুজের মাঝে লাল চিরচেনা সেই পতাকা । বৃষ্টির ঝাপটাই পতাকাটা ভিজে যাচি্ছল । আন্টি পরম মমতায় পতাকাটি খুলে নিলেন ।দুহাতে ঝাপটা দিয়ে লেগে থাকা পানি বিন্দু গুলো ফেলে দেয়ার চেষ্টা করলেন ।তারপর সযতনে পতাকাটি ভেতরে নিয়ে রাখলেন ।
আকাশ পানে তাকিয়ে ভাবছি ইস যদি আমাদের প্রিয় এই দেশ থেকে দুহাতে ঝাপটা দিয়ে সব অতীত ও বর্তমানের রাজাকার ,ঠগ বাটপার, কালো বাজারি, দূণর্ীতিবাজ নেতা ,সব সব কলংক গুলো যদি ঝেড়ে ফেলে দেয়া যেত , পানি বিন্দু গুলো ফেলে দেয়ার মত করে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
যাবে কি কখনো , আমরা কি পারব ???????????
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



