somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ নিয়ে কিছু কথা

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ব্লগ’ এবং ‘ব্লগার’ শব্দ দুটি আমরা আজকাল হরহামেসা শুনছি। কিন্তু এ সম্পর্কে স্পষ্ট কোন ধারনা আমাদের অনেকেরই নেই। ‘ব্লগ’ ও ‘ব্লগিং’ বলতে ওয়েবসাইটের শুধুমাত্র লেখালেখি-ই বোঝায় না। আর ওয়েব পেজ এ কিছু লিখলেই ‘ব্লগার’ হওয়া যাবে তাও নিশ্চিত নয়।
‘ব্লগ’ শব্দটি খুব বেশি দিনের পুরোনো নয়। ১৯৯৭ সালে জর্ন বার্গার ‘ওয়েবলগ’ শব্দের উদ্ভাবন করেন। পরবর্তীতে এপ্রিল-মে, ১৯৯৯ সালে পিটার মারহোলজ্ কৌতুক ছলে “ওয়েবলগ” শব্দটি ভেঙ্গে একে “উই ব্লগ” এ রুপান্তরিত করেন (যা এক প্রকার বাগধার) এবং তার পিটার ডটকম সাইটের সাইড বার এ সন্নিবেশ করেন। এরপর ইভান উইলিয়ামস তার ‘পায়রা ল্যাবস’ এ ব্লগ শব্দটিকে (নাম ও ক্রিয়াবচক হিসেবে) ব্লগার’ হিসেবে ব্যবহার করে পায়রা ল্যাবস এর পণ্যের ধারনা ও জনপ্রিয়তা বৃদ্ধির পরিকল্পনা করেন। তবে এর আগে ১৯৯৪ সালে অনলাইন ডায়রী জেরী পোরনিল্লি প্রকাশের মধ্য দিয়ে জাস্টিন হল নামে যুক্তরাষ্ট্রের সোয়ার্থমোর কলেজে অধ্যায়ন এক ছাত্র সর্বপ্রথম একজন ব্লগারের স্বীকৃতি লাভ করে। এরপর ধীর গতিতে ব্লগিং জনপ্রিয়তা পায় এবং ১৯৯৯ পরবর্তী ইন্টারনেটে “হোস্টেড ব্লগ টুল” আসার পর এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। প্রযুক্তিগত উন্নতির কারনে অক্টোবর ১৯৯৮ সালে ব্র“স এবলেসন এর ‘ওপেন ডায়রী’, মার্চ ১৯৯৯ সালে ব্র্যাড ফিটৎজপ্যাট্রিক এর ‘লাইভ জার্নাল’, জুলাই-১৯৯৯ সালে এন্ড্রু স্মেল তৈরীকৃত পিটার ডট কম এর ‘নিউজ পেজ’ এবং অগাস্ট ১৯৯৯ সালে ইভান ইউলিয়ামস ও মেগ হাউরিহান এর ‘ব্লগারস ডট কম’ (২০০৩ সালে গুগল কর্তৃক ক্রয় কৃত) ওয়েবসাইটে “ব্লগিং” এর ভিন্নতা ও নতুন মাত্রা যোগ করে। পরবর্তীতে ‘ব্লগিং ডট কম’ (২০০৩ সালে গুগল কর্তৃক ক্রয় কৃত) ওয়েবসাইটে “ব্লগিং” এর ভিন্নতা ও নতুন মাত্রা যোগ করে। পরবর্তীতে ‘ব্লগিং’ এর জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে, ২০১১ সালে অবধি ১৫৬ মিলিয়ন পাবলিক ব্লগ, ২০১২ পর্যন্ত ৭৭ মিলিয়ন টাম্বলার এবং ৫৬.৬ মিলিয়ন ওয়ার্ড প্রেস ব্লগ তৈরী হয়।

বর্তমানে ইন্টারনেটে পাবলিক ব্লগ সংখ্যা টাম্বলার ১০১.৭ মিলিয়ন ব্লগস (৪৪.৬ বিলিয়ন পোস্ট সহ), ওয়ার্ডপ্রেস কম ৬৩ মিলিয়ন ব্লগস, লাইভ জার্নাল ৬২.৬ মিলিয়ন, উইবলি ১২ মিলিয়নের বেশি এবং ব্লগস্টার এর ৫৮২৭৫৪ টি ব্লগস রয়েছে এবং প্রতিদিনই এ সংখ্যা গুলো বৃদ্ধি পাচ্ছে।

ব্লগ কি? এর উত্তরে বলা যায়, ব্লগ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইটে যে কোন বিষয়ের উপর আলোচনা কিংবা তথ্য সম্পর্কিত লেখা লিপিবদ্ধ করা যা বিপরীত কালানুক্রমে বিন্যস্ত থাকে ও প্রকাশিত হয়। অর্থাৎ সাম্প্রতিক লেখাগুলো প্রথমদিকে এবং পূর্বের লেখাগুলো পিছন দিকে বিন্যস্ত থাকে। উদাহরন হিসেবে প্রথমতঃ অনলাইন জার্নাল কিংবা অনলাইন ডায়রীর কথা উল্লেখ করা যেতে পারে। এসব লেখা একজন ব্লগার নিয়মিতভাবে আপডেট করতে পারে। এফটিপি’র মাধ্যমে ওয়েব সাইট আপলোড করে তাতে ম্যানুয়ালি হাতে লেখা পোস্ট করে ব্লগ তৈরী ও প্রকাশ করা যায়। সিএমএস (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়ার এর মাধ্যমেও ব্লগিং করা সম্ভব। ২০০৯ সাল অবধি ব্লগিং সাধারনত একক বা ব্যক্তি পর্যায়ে কিংবা ছোট ছোট গ্র“প ভিত্তিক একটি মাত্র কোন বিষয়ের মাঝে সীমাবদ্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক কালে লেখা পোস্টিং এর ক্ষেত্রে ‘মাল্টি অথর ব্লগস’ এর উন্মেষ ঘটে এবং এতে একই ওয়েবসাইটে বহু সংখ্যক লেখকের লেখা ও মত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়। যেমন সংবাদপত্র ও অন্যান্য মিডিয়া, ফেসবুক, টুইটার, মাইক্রোব্লগিং ইত্যাদি সাইটগুলো সামাজিক তথ্য আদান প্রদানের কাজে ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে। ব্লগ সাইট গুলোতে মন্তব্য প্রকাশ এবং এর মাধ্যমে মেসেজ আদান প্রদানের সুযোগ থাকায় ব্লগার এবং পাঠকদের এমনকি অন্যান্য সাইটের সাথে লিংক, সম্পর্ক এবং সামাজিক নেটওয়ার্ক তৈরি হচ্ছে।

ব্লগার কে? এর উত্তর সহয়ে বলা যায়, যে বা যারা ব্লগ লিখেন কিংবা ব্লগের জন্য লিখেন তারা-ই ব্লগার। তবে ব্লগ সাইটে ক্রিয়েটিভ রাইটার হিসেবে লেখার সুযোগের পূর্ব শর্ত হিসেবে ইন্টারনেট এ নিজস্ব ব্লগিং সাইট, ব্যাকরন ভূল মুক্ত ইংরেজী দক্ষতা এবং অনেক ক্ষেত্রে নমুনা যাচাই ও কখনও কখনও কাঙ্খিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বিশেষতঃ ফ্রিল্যান্সার, ওডেস্ক ইত্যাদি সাইটে ফিকশন গেস্ট, ক্রিয়েটিভ, কপি রাইটিং, টাইপিং ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরীতে বিড করে ব্লগারদের অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। এছাড়াও স্কুইডো, আর্টিক্যাল টেইলার, ইহাহু কনট্রি বিউটির নেটওয়ার্ক, ব্লগিং ডট অর্গ, ডিজিটাল জার্নাল, এবাউট কম ইত্যাদি সাইটে ব্লগিং ও এর মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব।

ব্লগ কত প্রকার ?
০১। পার্সোনাল ব্লগিং (পরিবার, ভ্রমন, স্বাস্থ্য, রাজনীতি, সংগীত)
০২। বিজনেস (যে কোন প্রকার ব্যবসা-বানিজ্য, শিল্প)
০৩। স্কুল (স্কুল, কলেজ, বিশবিদ্যালয়, ছাত্র-শিক্ষক, লেখাপড়া)
০৪। নন-প্রফিট (ফাউন্ডেশন, চ্যারিটি, মানবাধিকার গ্র“প, শিক্ষা, চিকিৎসা, গণিত, শিল্প, সাহিত্য, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষনা)।
০৫। পলিটিক্যাল (রাজনৈতিক দল, সরকারী প্রতিষ্ঠান, এক্টিভিস্ট)।
০৬। মিলিটারী (সামরিক বাহিনী)।
০৭। প্রাইভেট (ব্যক্তিগত তথ্য, ছবি, পারিবারিক বা অন্যকোন সম্পর্ক)।
০৮। স্পোর্টস (সব ধরনের খেলাধুলা, দল, ফ্যানস)।
০৯। হাউ-টু, টিপস এন্ড রিভিউ (বিভিন্ন অজানা বিষয়ে তথ্য দিয়ে সহায়তা, রান্না, গান, বই, মুভি)

বাংলাদেশের এবং বাংলাদেশীদের কিছু ব্লগ সাইট বিশ্বজুড়ে পরিচিতি এবং বিশেষ সুনাম অর্জন করেছে। এর মধ্যে সালমান খান এর ‘খান একাডেমি’ (বিল গেটস যেটি প্রায়শঃই ভিজিট করেন) বিশ্বনন্দিত।

বর্তমান বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইটে ব্লগ বা ব্লগিং সব শ্রেণী ও পেশার মানুষের পরিচিতির জন্য এক বিশাল বি¯তৃত এবং সহজতর মাধ্যম হিসেবে ব্যাপক ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। ব্লগিং মানুষের চিন্তা ভাবনা, কথা, মতামত প্রকাশের এক অভাবনীয় স্বাধীনতা এনে দিয়েছে, যা আজ সর্বজন স্বীকৃত।
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×