somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘Principle of Natural Justice’

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘Principle of Natural Justice’ – “ন্যায় বিচারের নীতি” এ সম্পর্ক জ্ঞান আমাদের কতটুকু আছে ?! কেন এ জ্ঞান এতই গুরুত্বপূর্ণ, যা প্রতিটি সিদ্ধান্তগ্রহণকারী ব্যক্তির মস্তিস্কে থাকা একান্তভাবে বাঞ্ছনীয় ?
“ন্যায় বিচার” ( নীতি- শব্দ বাদ রাখলাম) শোনার সাথে সাথেই আইন-আদালত-আইনজীবি-বিচারক ইত্যাদি গুরুতর শব্দ মাথায় ঘুরপাক, টেনসন তৈরী, মনে ভীতি আসতে পারে। কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই।
একজন সুস্থ্য, স্বাভাবিক ও কর্মক্ষম মানুষ জীবনভর প্রতিনিয়ত সিদ্ধান্ত দেন কিংবা সিদ্ধান্তগ্রহনে সহায়ক এর ভূমিকায় থাকেন। ‘সাধারণ মানুষের’ কোন একটি সিদ্ধান্ত প্রদান আর ‘বিচারকের’ একটি রায় দেয়ার মাঝে পার্থক্য আছে কি ? চিন্তায় ‘রায়’ শব্দে বিশেষ গুরুত্ববহ স্থান পেলেও, ‘সিদ্ধান্ত’ শব্দটি কোন ক্রমেই কম গুরুত্ববাহী এটি ভাববার অবকাশ নেই। কারন একটি ‘রায়’ যেমন এক বা একাধিক ব্যক্তি ও বিষয়াবলীকে সম্পৃক্ত করে পরিবর্তন ঘটায়, তেমনিভাবে একটি ‘সিদ্ধান্ত’ও সমভাবে ব্যক্তি বা বিষয়কে পরিবর্তন বা প্রভাবিত করে থাকে।
এবার সরাসরি ‘ন্যায় বিচারের নীতি’র বাক্যের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিই। যদিও ব্যাপারটি আমার মত স্বল্প শিক্ষিত মানুষের জন্য বিশাল কিছু আর অসম্ভব প্রয়াস এবং এ কারনে “পন্ডিতি ফলাচ্ছি” বলে অনেকে আমার দিকে মুখ বাঁকাতেও পারেন।
যাহোক, আশ্চর্যজনক যে, মূলত: “ন্যায় বিচারের নীতি” বিচার সংশ্লিষ্ট আইনের কোন লিখিত “নীতি” নয়, কোন বইতে এ কথা ক’টি “আইন” হিসেবে লেখা নেই। এর অবস্থান ও উদ্ভব “প্রকৃতি” থেকে, প্রাকৃতিক আইন হিসেবেই এ আইন পরিচিত !! কিন্তু বিচারিক পদ্ধতিতে সুক্ষ্মদর্শী ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ন্যায্য রায়/সিদ্ধান্ত প্রদানে বিশেষ ভূমিকা রাখার কারনে, “ন্যায় বিচারের নীতি” এক অমূল্য পরশমণি হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের সকল আদালতে অত্যন্ত সমীহ সহকারে অনুসৃত হয়।
৩ টি মূলনীতি অনুসরনের মাধ্যমে “ন্যায় বিচারে নীতি” পরিস্ফুটিত হয়ে সঠিক সিদ্ধান্ত দানে সহায়তা করে থাকে।
প্রথমত : পক্ষপাতহীন বা নিরপেক্ষতা।
দ্বিতীয়ত : অভিযুক্ত এর পক্ষে স্বাক্ষ্য প্রমান গ্রহনে অবাধ সুযোগ প্রদান।
তৃতীয়ত : অভিযোগকারীর পক্ষের কারো সিদ্ধান্ত/বিচার পরিচালনায় অংশগ্রহণ না করা।
এর পর এ নীতির সর্বপ্রিয় বিষয়টি হল, প্রদানকৃত “সিদ্ধান্ত” টি’র অধিক সংখ্যক ব্যক্তির গ্রহণীয়তা।
সংসার ও সমাজে আমরা বিভিন্ন প্রয়োজনে “সিদ্ধান্ত” দিয়ে থাকি। আর সিদ্ধান্ত দেয়ার আগে অনেক ক্ষেত্রেই “ন্যায় বিচারের নীতি”র এ মূলনীতি গুলো আমরা খতিয়ে দেখিনা, অনুসরণও করিনা। আমরা সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে যে অবচেতন মনে ভুল করছিনা, এ বিষয়ে কি নিশ্চিতভাবে বলতে পারি ??!!
ভাল করার সামর্থ্য না-ই থাক, কিন্তু ভুল সিদ্ধান্ত দিয়ে আমরা যেন কোন মানুষের ক্ষতি না করি।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×