somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএস প্রশ্ন ফাঁস শুধু সবকিছু ভেঙ্গে পড়েছে

০৮ ই জুলাই, ২০২৪ ভোর ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোথায় গেছে ১৬/১৭ বছরের আওয়ামী স্বৈরাচার লীগের বাংলাদেশ? চলেন একটু চিন্তা করার চেষ্টা করি।

বিসিএস প্রশ্ন ফাঁস হয়ঃ যা কখনো কেউ কল্পনাও করেনি তা সম্ভব হয়েছে, কারণ দীর্ঘদিনের জেঁকে বসা স্বৈর বাহিনীকে কারো কিছু বলার শক্তি নাই। শুধুমাত্র আপনার চেতনার খোলসের আড়ালে প্রতিষ্ঠা লাভ করায়। কথা বললেই মেরে দেয়া যায় আমাকে। কোথাও কেউ বলার নাই।

রাপ্তানি খাত মানেই টাকা পাচারঃ রাপ্তানি খাতের অন্তরালে টাকা পাচারের এক মহা উৎসবের নাম হলো অবৈধ আওয়ামী স্বৈরাচার সরকার। কেউ ধরার নাই। ছাগলকান্ঠে ধরা খাওয়া মতি মিয়ার ব্যাচের এবং তার অধীনস্ত-রা বলেছেন বিভিন্ন জায়গায় যে তিনি হলেন কম দূর্নীতিবাজ। এবং তিনি এ কম দূর্নীতির কারণে ব্যাচের হোয়াটসঅ্যাপে সবাইকে নীতির শিক্ষা দিতেন। এ কম দূর্নীতিবাজ-কে ঘরে ঘরে মোবাইলের মতো কে দিয়েছে? আপা দিয়েছে! আমি বেশি দূর্নীতিবাজদের কথা বলছি না, উনারা আপার চেয়েও শক্তিশালী! উনারা একেকজন শাহাজাহান খান।

শিক্ষাখাত খারাপ করার কারণ হচ্ছে শয়তানের ছোট ভাইয়ের যাতে চাকরীতে পুর্নবাসন হয়৷ ভালো পড়াশোনা করে যদি পাশ দিতে হয় তাহলে তো আর কারো কারো কপালে দেশে মেরুকরণ চলবে না। এ মকামকা মজা কে দিয়েছে? আপনি বলে নেন।

দ্রব্যমূল্য সিন্ডিকেট দিয়ে টাকা তুলে নেয়াঃ এ বয়ান আর দিতে হয়?

বড় বড় প্রকল্পে ওভার বাজেট ও আত্মসাৎঃ এক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ট্যানেল, বিভিন্ন বসে থাকা হাইটেক পার্ক, দোয়েল প্রকল্প, বিদ্যুতের কুইক রেন্টাল, কত কি! এগুলো কে দিয়েছে?

বাংলাদেশ ব্যাংক ডাকাতি এবং শেয়ার বাজার জালিয়াতিঃ
কিছু কি বলা লাগবে? যতটুকু শুনেছি বাংলাদেশ ব্যাংকে ৩ ধাপে জালিয়াতি পরিমাণ ৮ বিলিয়ন ডলারের মতো। কে দিয়েছে?
ভোটিং ইঞ্জিনিয়ারিংঃ এ এক অব্যক্ত ইতিহাস।

তারপরও একজন ব্যাক্তি দারুণ সৎ, উনি কিছু জানেন না, প্রচুর ফেরেস্তা। পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র সৎ। যদি আমাদের শাসনের প্রয়োজন না হতো তাহলে উনাকে আমরা যাদুঘরে রাখতাম। আর কেউ যোগ্য নাই, ফেরেস্তাকূলের সাংবাদিক শাখাগণ তাহা ধন্য ধন্য করিয়া জানান দেন।

আওয়ামী সরকারকে সমর্থন দিয়ে দিয়ে যারা সকল ক্ষেত্রে অনৈতিক, দায়হীন, অর্থলোভী এবং দেশ বিরোধী সিন্ডিকেটে পরিণত করেছেন ; তারা কি প্রত্যেকেই নিজের অপরাধের জন্যে অনুতপ্ত? নাকি আরো কিছু তর্ক করবেন? তাহলে দয়া করে আপনি আপনার তর্কটি করে যান। আপনার স্বভাবগত বজ্জাতি দেখিয়ে যান। আপনাকে কিছু বলা হবে না। শুধু বাহবা দেয়া হবে।
এখনও তো আপনার বলার আছে বিএনপি তো ভালো নয়, অতএব দগদগে স্বৈরাচারের এমন পাপ বৈধ। বিএনপি কেন এই পারে না, ঐ পারে না। এগুলো তো দিব্যি বলা যায়৷ আপনি বলুন। আপনাকে স্বাগতম জানানো হবে।

শুধু যার কিছু হলেও দেশপ্রেম, রাষ্ট্রীয় দায় এবং পরবর্তী প্রজন্মের দাসত্বকে কষ্ট দেবে। নিজের ফুলের শিশুকে মাথা উঁচু করে দাঁড়াতে যাদের সিনা টান টান হয় তাদের জন্যে কিছু বিষয় তুলে ধরা।
আর যারা চিন্তা করেন, বিএনপি জোট ভালো নয়, এরা প্রচুর খারাপ, ফেরেস্তা নয়। মন্দের ভালো না খোঁজে যারা চিন্তা করেন আকাশ থেকে ফেরেস্তা আসবে। এসেই দেশটাকে জান্নাত বানিয়ে ফেলবে, ঐ ফেরেস্তা কূল আসার আগে পঁচা দল আর তাজা স্বৈরাচার আওয়ামী লীগই থাক, কারণ বিএনপি আসলেও এবাই করবো। তাগো গন্ডারের চামড়ায় কখন ঢুকবে যে, সকল সেক্টর দুর্ধর্ষ আর অনৈতিক সিন্ডিকেট এবং পঁচা শামুকে ভরে গেছে? তাদের গন্ডারের চামড়ায় কখন ঢুকবে যে, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া!

যাদের এখনো আওয়ামী লীগ-বিএনপি খোঁচাখুঁচি আছে তিনি খোঁচান। পুরনো অভ্যাস ছেড়ে দেবেন কেন? নিরেট দেশপ্রেমিক ছাড়া কারো কাছে আমার কোন বক্তব্য নাই।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৪ ভোর ৪:৩৭
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×