বিদ্যুৎ সাশ্রয় এবং বিল হ্রাসে ৭ওয়াট এনার্জি সেভিং বাল্ব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রচলিত ফিলামেন্ট বাল্ব এ বিদ্যুৎ শক্তি আলোক ও তাপ শক্তিতে রূপান্তিরত হয়। আলোক শক্তি কাজে লাগে আর তাপ শক্তির শুধু শুধু আপচয় ঘটে। এ ছাড়া ফ্লোরোসেন্ট ল্যাম্প এ ইলেক্ট্রম্যাগেনিটক ব্যালাষ্ট থাকায় বিদ্যুৎ এর কিছু আংশ আলোতে এবং বাঁকি আংশ তাপ শক্তিতে রূপান্তিরত হয়। আথচ সিএফএলএ (কম্পাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প ) ইলেক্ট্রনিক্স ব্যালাষ্ট থাকায় বিদ্যুৎ শক্তি আলোক শক্তি ও কম তাপ শক্তিতে রূপান্তিরত হয়। ফলে ফিলামেন্ট বাল্ব এবং ফ্লোরোসেন্ট ল্যাম্পের তুলনায় এনার্জি সেভিং বাল্ব-এ আলোক শক্তিতে রূপান্তরিত করতে বিদ্যুৎ খরচ আনেক কম (৮০%) হয়। বাজারে প্রাপ্ত ৭ওয়াট এনার্জি সেভিং বাল্ব প্রকৃত পক্ষে ৩৫ওয়াট ফিলামেন্ট বাল্বের সমান আলো দেয়। তাই বর্তমানে বাসা বাড়ির সকল বাল্ব ৭ওয়াট এনার্জি সেভিং বাল্ব দিয়ে প্রতিস্থাপন করলে প্রয়োজনীয় আলো পাওয়া যাবে, একুইসাথে বিদ্যুৎ বিল কম হবে। সবায় এ বাল্ব ব্যবহার করলে সামগ্রীকভাবে সারাদেশে বিদ্যুৎ সাশ্রয় হবে, একইসাথে দেশ শেবা হবে। বর্তমানে প্রচলিত ১টি ২৩ওয়াট এনার্জি সেভিং বাল্বের পরিবর্তে ৩টি ও ৪০ওয়াট ফিলামেন্ট বাল্বের পরিবর্তে প্রায় ৬টি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে প্যাঁচানো ৭ওয়াট এনার্জি সেভিং বাল্ব ভাল আলো দেয়। ১বছেরর গ্যারান্টি দেয়া ৭ওয়াট বাল্ব বর্তমানে বাজারে প্রায় ১৬০টাকায় এবং গ্যারান্টি ছাড়া বাল্ব ১২০টাকায় পাওয়া যায়। বাসার সিলিং সাদা হলে ঝুলানো বাল্বে আলো ভাল হয়। বাসার সিলিং সাদা না হলে এ ক্ষেত্রে সাদা লাইটসেড বাল্ব হোল্ডারের সাথে ব্যবহার করলে বেশী আলো হয়। এছাড়া আটপেপার গোল করে কেটে তাতে সাদা কাগজ বা বিস্কিটের প্যাকেটের এলুমিনিয়াম ফয়েলের রূপালী দিক সামনে রেখে গাম দিয়ে লাগিয়ে মাঝখানে ছিদ্র করে বাল্ব হোল্ডারে সংযুক্ত করে লাইটসেড তৈরী করা যায়। বর্তমান বাজারে প্রাপ্ত প্রচলিত XLamp, Mainhouse, Tiger (ACME), ইত্যাদি বিভিন্ন ব্রান্ডের (6400K কালার. টে.) ৭ওয়াট প্যাঁচানো ১বছেরর গ্যারান্টি দেয়া বাল্ব ব্যবহার করা যেতে পারে। দাম তুলনামূলক ভাবে বেশি হলেও এগুলো দীর্ঘস্থায়ী। এগুলো প্রায় ৮০০০ ঘন্টা চলে ও ফিলামেন্ট বাল্ব এর চেয়ে প্রায় ১০ গুণ টেকসই হয়। তাই প্রকৃত পক্ষে এ বাল্বগুলো ব্যবহার করা লাভজনক। বর্তমানে আমি বাসায সকল বাল্ব ৭ওয়াট এনার্জি সেভিং প্যাঁচানো বাল্ব ব্যবহার করে প্রয়োজনীয় আলো পাচ্ছি এবং এতে বিদ্যুৎ বিল পূর্বরে তুলনায় অনেক কম হচ্ছে ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
সী পার্ল এবং চারপাশ

খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।