somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা মাস্ক

২৩ শে অক্টোবর, ২০২১ ভোর ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমিনুল হক শান্ত

সকলেই মাস্ক পড়ে ঘুরে ফিরে এখন, অণুজীব?
কি অদ্ভুত নব্য স্বাভাবিকতায় আমরা
নিজেদের লুকিয়ে ফেলছি ক্রমাগত মুখোশের আড়ালে,
কিংবা...

কাউকে চট করে সনাক্ত করা এখন বড্ড কঠিন,
এক অজানা গোপনীয়তা এখন চারদিকে,
সবকিছু লুকিয়ে ফেলছি আমরা,
সানগ্লাসেও ঢেকে নিচ্ছি নিজেদের চোখ!

গাড়ির কালো কাচের ভিতর ঢেকে ফেলছি আরও অধিক,
অথচ দূর থেকে খুব সংগোপনে,
এসপিওনাজের মত চকিত চোখে দেখি নেই অন্যকে,
শত্রু শিবিরে নজর রাখার মত দেখি চারপাশ!

অনেকে, এক প্রান্তে বিশ্বস্ত কুকুরের দড়ি ধরে পথ চলে...
যেন এক নিরাপত্তা বলয়। সবই বড্ড
ব্যক্তিগত ইদানিং, পার্সোনাল স্পেইস!
কি কারণে এই বোধ? আত্মরক্ষার্থে?
আবুল হাসানের যে মানুষ তার চিবুকের কাছেও
ভীষণ অচেনা ও একা, সে এখন
আঙ্গুলের ডগায় সেলফোনে খোঁজে সঙ্গ!

আমরা বড্ড অবিশ্বাসে বাঁচি! অথচ একই সময়ে
স্ববিরোধীতাও প্রবল,
গাই ডেবর্ডের সোসাইটি অফ স্পেক্ট্যেকেল থেকে,
ধীরে, কিন্তু নিশ্চিতে আমরা তীব্র এক্সিবিশনজমের দিকে ঝুঁকেছি বরং!

প্রকাশ করে চলেছি নিজেদের জীবনচরিত
ভার্চ্যুয়াল, অস্তিত্বহীন এক অন্য স্পেইসে,
ক্রমাগত আমাদের নিজের তথ্য নিজেরাই
যোগান দিয়ে অস্বস্তিতে ভুগি, অবাক!

অদ্ভুত এই ফ্রয়েডীয় প্যারানয়া—সদা ভয় কখন
কোন সার্ভেইলেন্সে আটকে পড়ি, প্রযুক্তি, তবু হায়,
ফ্যুকোর সেই ক্ষমতা আর দমন কৌশলেই
আমাদের আটকে ফেলে ক্রমশ।

উপায়হীন এক সিম্যুলেশন এর গভীর প্রদোষে
হারাতে হারাতে প্রকৃত আর নকলের গ্রন্থিগুলো
মিলেমিশে একাকার করে মিশিয়ে দেয় সকল
বাস্তব-অবাস্তবের সীমারেখার ভেদ।

এখন মুখোশের আড়ালে আর কিছু নেই,
মুখোশই এখন মুখ!

অক্টোবর ১৯, ২০২১
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:০৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×