একটা আন্তরিক সংস্পর্শের মত মগজের নাভীতে
ছুঁয়েছুঁয়ে নিচে নেমে যাওয়া অথবা উপরে ওঠার প্রামাণিক আবেশ
বিদ্যমান অন্ত:সার থেকে ছুটি কাটানোর মধ্যবিত্ত রেশ
ছুটে গেছি আমি নানাদিকে
পুস্তক প্রতিভা প্রহসনে ডুবেছিও বহুবার
অথচ কেউ আমাকে বলেনি
চির ভিখারীর নেই প্রাপ্তির দরকার
পাতিলের কই আর শিং এর লেজ ধরে ছুটে বেড়িয়েছি
সেও বহুকাল
কালের হিসেব যাঁরা করে তাদের পরপারে
সিদ্ধান্তগুলো জমা হবার নগ্ন ভাগারে
সেখানেও থাকেনা কেউ
এমনকি জন তারল্যে উঁকি দেয়া বোধ-বিচারক ঢেউ
শুধু নিভৃতকোণে পড়ে থাকে
এককালের দু্যতিময় নায়িকার ছেঁড়া অনর্্তবাস
আর পতিত ঘামগুলোর দুর্গন্ধমাখা আঁশ
যখন তাকাই নিজের দিকে
দেখি ভেতরে বাইরে গভীরে দুর্গন্ধ শুধু হাসে
যখন মরে যাই নিভু নিভু হয়ে বেঁচে
তখনি দেখা দেই নতুন নর্তকীর ছাঁচে
অথচ পূরাণ থেকে নেমে আসেনা কোন জ্যোতিময় চক্র
হাজার বছরের প্রত্যাশা পুঁজি করা এক আধটা মহামানব
শুধু স্তুপিকৃত বিশ্বাস থেকে পিলপিল জন্ম নেয় সুগন্ধ খাওয়া দানব
অথচ মোহময়ী সৌধগুলোও সুগন্ধীদের নয় গড়া
সেগুলো শ্রমকান্ত দূর্গন্ধের আছড়ে ভেঙ্গে পড়া
তবে উপাচারে আজ বড় প্রয়োজন
নগরে পল্লীতে নাভীতে সবখানেই
অথচ নেমে আসবেনা কোন অনির্ণিত সম্রাট
অথবা ভাববাদী যুবরাজ
তাই চিৎকার করে কন্ঠ বিকিয়ে বলি
'জাগো বাহে.... কোনঠে সবাই'
শুরু করি দুর্গন্ধ খোঁজার কাজ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






