somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্দুল মতিন: একজন সৎ মানুষের হাসি

০৭ ই মার্চ, ২০০৭ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডিতে গবেষণার কাজ শেষ করে মিরপুর প্রাথমিক শিা অধিদপ্তরের দিকে যাব বলে প্রস্তুতি নিচ্ছি। আমার জন্য সবচেয়ে সহজ হয় ধানমন্ডি 32 থেকে বাসে ওঠা। দীর্ঘ সময় একটা বদ্ধ ঘরে ইন্টারভিউ আর জরিপ প্রশ্নমালা শেষ করে যখন বের হলাম তখন রৌদ্র্য ঝাপিয়ে পড়েছে সারা ধানমন্ডি জুড়ে। মার্চের প্রথম সপ্তাহেই শুষ্ক প্রকৃতি, নিষ্ঠুর নিশ্চয়তায় আমার হৃদয়ের কথা জানান দিচ্ছে। তাই পুরোনো এবং আদি প্রেমিকা, 'কাজ' এর প্রতিই তীব্র মন:সংযোগ দেবার চেষ্টায়
ধানমন্ডি 32 বলে একলাফে রিকশায় উঠে বসলাম। কিছুদূর যেতে না যেতেই হঠাৎ জ্যাম। ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল এর নতুন নতুন লিফ, অর্থাৎ শিার্থী আর তাদের মায়েদের তস্ত্র ব্যস্ততায় একটা উচ্চবিত্ত জ্যাম তৈরী হয়েছে। হঠাৎ চোখে পড়ল রিকশাচালকের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের গেঞ্জী। আমি অনেকটা স্বগত উক্তির মত করেই বললাম, 'এই ছোট ছোট রাস্তাতেও এত জ্যাম"। প্রতি উত্তর এল খুবই গোছানো চিন্তাভাবনা প্রসূত ঢংয়ে। আব্দুল মতিন বললেন, দেখেন লেখা আছে "নো পার্কিং" কিন্তু এখানেই সবচেয়ে বেশি গাড়ী পার্ক করা। তিনি পার্কিংয়ের দারোয়ানের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বললেন, কি ভাই নো পার্কিং এ এত গাড়ী কেন ? আর বলেই দারুন বিদ্রুপে হেসে উঠলেন।

আমি বললাম ভাই আমরা দরিদ্র মানুষেরা তো সবাই রিকশায় চড়ি, কিন্তু যাদের গাড়ী আছে তাদের এই বিশাল জিনিসগুলো রাখার তো একটা জায়গা থাকা দরকার। আমার কথা শেষ হতে না হতেই দুজনে একসাথে হেসে উঠলাম। উনি জিগ্গেস করলেন আমি কি করি, আমি জানালাম নৃবিজ্ঞানী হবার চেষ্টায় আছি, মানুষ নিয়ে গবেষণা করি। কোথায় পড়ালেখা করছি জানাতেই তিনি মুচকি হেসে উঠলেন। তারপর বললেন আসলে "অনেস্টি ইজ দ্যা বেস্ট পলিসি'। আমি সহমত হলাম। তিনি বললেন এই যে দেখেন পিডিবি তে লাইন ম্যান হিসেবে 25 বছর কাজ করেছি মোটরসাইকেল চালিয়েছি কিন্তু টাকা পয়সা করতে পারিনি। আমার অনেক সহকর্মীরই ঢাকায় নিজের বাসা আছে। আমি বললাম এখন রিকশা চালাতে কেমন লাগছে? তিনি বললেন কাজের কোন ছোট বড় নাই যা করছি তাতে ভালো আছি আর সুখে আছি। নিজের এলাকায় গেলে তো আবার শার্ট প্যান্ট পড়ে আমি ভদ্র মানুষ। জানতে চাইলাম এখন তিনি কোথায় আছেন, উত্তরে বললেন সাভারে ব্যাংক টাউনের কাছাকাছি। দুই ছেলে স্ত্রী নিয়ে একই বাসায় 12 বছর ধরে ভাড়া থাকেন। বাসা ভাড়া 3000 টাকা। জানালেন দেশের বাড়ী মানিকগঞ্জ। আমিও বললাম আমার দেশের বাড়ী ঢাকাতেই। তিনি বললেন ঢাকার মানুষের মত মানুষ হয় না। আমি খানিকটা পপাতি হয়েই সম্মতি জানালাম। বয়স কত জানতে চাইলে জানালেন 63। তবে এ বিষয়ে আমার খানিকটা সন্দেহ রয়েই গেল। ইতোমধ্যে 32 নম্বরে পৌছে গেছিলাম আর তাই নামার আগে একটা নৃবৈজ্ঞানিক ক্রস চেক করতে ইচ্ছে করল। তাকে বললাম ধানমন্ডি 9 নম্বর থেকে এখানে কত ভাড়া আমি জানি না, আপনি যা বলেন তাই দেব। তিনি আমার দিকে তাকিয়ে বললেন আপনার যা ইচ্ছে করে দেন এবং উপযুক্ত ভাড়াটাই নিলেন। একটুও বেশি বা কম নয়। রিকশা থেকে নামতে নামতেই বললেন তার দুই ছেলে জাবি থেকে পাশ করেছে। একজন অর্থনীতিতে এবং একজন রাষ্ট্রবিজ্ঞানে। আমি তার মুচকি হাসির কারণটা অবশেষে বুঝতে পারলাম। তিনি ছেলেদের শক্তভাবে বলে দিয়েছেন যা সৎভাবে আয় করা সম্ভব ঠিক সেটাই অর্জন করতে। প্রয়োজনে তার কাছ থেকে 2-3 হাজার টাকা নিয়ে সংসার চালাতে, কিন্তু কখনো অসৎ পথে যাবার চেষ্টা যেন তারা না করে।

আব্দুল মতিনের জন্য আমার কোন সংবাদপত্রীয় সমবেদনা তৈরী হয়নি। বরং মনে হয়েছে একজন দৃঢ় ও সুখী মানুষের সহজ বয়ান। আমি দারুণ অনুপ্রাণিত হলাম। মনে হল বাংলাদেশ জুড়েই এমন সৎ মানুষ ছড়িয়ে রয়েছেন, আমাদের প্রয়োজন এমন সৎ মানুষের স্বাভাবিকতাকে তথাকথিত শিেিতর সামনে দাঁড় করিয়ে দেয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×