somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসকর আলী, আমি আপনাকে এখানে দেখতে চাইনি

২৩ শে মে, ২০০৯ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম খুবই উদারনৈতিক হাহাকারবাদী শোনাবে নিশ্চিত। একটু সচেতনরা বলবেন এইসব রোমান্টিসিজম বাদ দেন। হয়ত আমিই অন্য কোন প্রসঙ্গে বলব....আসকর আলী বিশেষ সুবিধা কিভাবে পাবেন যখন রাষ্ট্রের এত মানুষ বঞ্চিত।

গল্পের প্রাক কখন: খ্রিষ্টীয় ও জর্মন (বড় ছাতা, মানবতাবাদ/পশ্চিমা) মানবিকতা ও উন্নয়নের সাথে নানা ভূমিকায় কাজ করছি, পেট/পেশার কারণে। এর মধ্যে বহুল ব্যবহৃতটি নিশ্চয়ই লিয়াজো ও ভাষান্তরীকের, মাঝেসাঝে কেরাণীরও(এই প্রসঙ্গ নিয়ে পরে বাতচিতের আশা রইল)। জর্মন বস নানা উদ্যোগ ও উদ্যোম নিয়ে মানবকর্ম করছেন। (কিছু শ্লেষ ও শ্রদ্ধা একই সাথে রইল, পেশাদ্বারীত্বের রাজনীতি আর কি)। এরমধ্যে একটি হল কক্সবাজারের বিভিন্ন বস্তিতে যেয়ে যেয়ে কাজের (উন্নয়ন কর্ম নি:সন্দেহে) সম্ভাবনা যাচাই। এমনি এক পর্যায়ে তিনি খোঁজ পেয়েছিলেন জনৈক মহিলার, যিনি ভয়ানক রকম চর্মরোগে আক্রান্ত। তিনি তার ছবি তোলেন এবং পরবর্তীতে ডাক্তারকে সেই ছবি দেখিয়ে প্রয়োজনীয় ঔষুধ কেনেন। এর পরের বার আমরা যখন সেই বস্তিতে যাই তখন একটি বিশেষ উদ্দেশ্য ছিল সেই মহিলাকে খুঁজে বের করা।



দীর্ঘক্ষণ খোঁজার পরও কোন হদিস পাওয়া যাচ্ছিল না, আমরা জনে জনে জিগ্গেস করছিলাম। অবশেষে আমরা যখন হাল ছেড়ে দিচ্ছিলাম (৭০০০-৮০০০ জনের বস্তিতে কাউকে খুঁজে পাওয়া খুব সহজ নয়), ঠিক তখনি একজন পুরুষ একটি বিশেষ স্মারক মনে করে মহিলাকে চিনতে পারলেন এবং আমাদের পথ দেখিয়ে একটি ছাপড়া ঘরের সামনে উপস্থিত হলেন।



আমার সেই মুহুর্তের অসতর্ক মাথা আর যাই হোক এটা প্রত্যাশা করেনি। এখন স্বীকার করি আসলে ধাক্কা খেয়েছিলাম। আমরা দাঁড়িয়ে আছি একজন মুক্তিযোদ্ধার বাড়ীর সামনে। যেই মহিলাকে আমরা খুঁজছি তিনি তারই স্ত্রী। তত্ত্বাবধায়ক সরকারের আমলে কক্সবাজার এয়ারপোর্টের একপাশ থেকে বস্তি উচ্ছেদ করে আরেকপাশে স্থানান্তরণ করা হয়, আসকর আলীও সপরিবারে উচ্ছেদকৃত হন।



আমি তার সামনে ন্যুজ হয়ে দাঁড়িয়ে থাকি, আর আমার সামনে পুরো বাংলাদেশ ন্যুজ হয়ে দাঁড়িয়ে থাকে। আমি কোন কথা বলি না, আমি সমবেদনা জানাতে চাইনা। নিজের নগ্নতার লজ্জা নিয়ে সমবেদনা জানানোর কোন সাহস হয় না।



একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর খাঁটি কৃতজ্ঞতা স্পর্শ করে সবাইকেই। যেই মহৎ একাগ্রতা তাকে প্রয়োজনীয় ঔষুষ সরবরাহ করেছে তার প্রতি কৃতজ্ঞতা স্বাভাবিক। কিন্তু আমি লজ্জিত হই। ব্যক্তির সাহায্য গ্রহণে হইনা, রাষ্ট্রের নির্লজ্জতায় লজ্জিত হই।



এই সেই সাদা হাত কঠোর লুটতরাজ/বানিজ্য/ ঔপনিবেশ থেকে মহান মানবতাবাদী সাদা রং। আমার সামনে শতকের পর শতক জ্বলজ্বল করে ওঠে। ব্যক্তি সাদা হাতে আমার কোন বিদ্দ্বেষ নেই। নেই যেমন অন্য রং এ। কিন্তু ইতিহাসের লজ্জা আমি মুছব কি করে। স্বয়ং সম্পূর্ণ না হবার চেষ্টা করবার লজ্জা, দারিদ্রের লজ্জা আমি মুছবো কি করে? ডাকাতের কাছে ঘর ছেড়ে দেবার লজ্জা আমি মুছব কি করে?

নিপূণ পেশাদ্বারীতে শিক্ষিত ফটফট ইংরেজী বলে বলে আমি আমার কাজ করতে থাকি.....দালাল/নৃবিজ্ঞানী/ট্রান্সলেটর কত না ভূমিকার। আর আমার ভেতরটা কাঁদতে থাকে; সাদা চামড়ার কাছে নগ্ন হবার কান্না নয় নিজের আব্রু রক্ষা/বহাল/অধিকার না করার কান্নায় আমার মধ্যে রক্তক্ষরণ হতে থাকে।

উদারনৈতিক রাষ্ট্রের বাহাস, শ্রেণী শোষণ, নব্য উন্নয়নবাদী গিনিপিগ এবং আমাদের অসারতা বোবা কান্নার মত রক্তক্ষরণ ঘটাতে থাকে।

৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×