কিছু কিছু বেসিক বিষয় আছে যেইটা রাষ্ট্রের কাঠামোর সর্বোচ্চ সুব্যবস্থা বা ব্যাবস্থার প্রয়োগ দিয়াও নিরসন করা সম্ভব না। মানুষই তো রাষ্ট্র বানাইছে, মানুষের সমস্যা সবসময় রাষ্ট্র সমাধান করতে পারে না, পারবোও না। রাষ্ট্র সমাধান করবো এই চিন্তায় বইসা থাকলে বোঝা বাড়বো, কমবো না। ক্যামনে?
ঢাকা দিয়া শুরু করি, এই শহর নিয়া আমার প্রেম থাকলেও সত্য ঘটনা হইল এইটা যে এই শহর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ, যানজটপূর্ণ, বিষাক্ত নগরীর একটা, এবং এইটা বাড়তাছে। যতই সাপ্লিমেন্ট দিয়া চালাইনা কেন বা পরিকল্পনার কথা কইনা কেন, বাস্তবায়ন হইতে হইতে আমাগো জীবনের অনেক সময় যাইবোগা, যাইতাছেগা। অনেকে মইরাও যাইবো গা।
ফলে সমাধানের জন্য অন্যগো দিকে শুধু না তাকাইয়া আসেন নিজেরা কাহিনী ঘটাই।
রাস্তার জাম মোকাবিলার একটা প্র্যাকটিক্যাল সমাধান নিজের আদি যানরে ব্যবহার শুরু করণ। অর্থাৎ হাঁটা, আমি গত কয়েক মাস ধইরা এইটা করতাছি। এর মানে যে কোন প্রকার যান এর উপর থেইকা নির্ভরতা কমানি। বৃষ্টি বাদলা গাড়ী নষ্ট ভাড়া সবকিছুর কাছে থেইক্কা নির্ভরতা কমানি।
অনেস্টলি কই জামে আইডিবি টু মিরপুর ১০ ২ ঘন্টা হইতে পারে, বা সর্বনিম্ন সময় ৩৫-৪৫ মিনিট। হাঁটা দিলেও একই কাহিনী। নিজে করছি বইলা জানি।
বেশি দূর? কিছুটা নিজে হাঁটলেন বাকিটা যে কোন যানে গেলেন গা। পার্কিং, ধোঁয়া, সিএনজি আলাগো পায়ে ধরণ, চুরি এমনিতেই কাহিনীতে নাই। আর রইল নিরাপত্তা....বুইঝা চললে, সতর্ক হইয়া চললে সবচেয়ে কম। প্রয়োজনে দল বানান, এক লগে হাঁটেন...হাঁটার দল করেন কষ্ট কম আলাপের সময় পাওন যায়, জরুরী কথা সাইরা নেওন যায়। মেয়েদের বিশেষ নিরাপত্তা বাসেও নাই, ক্যাবেও নাই ঘটনা পরিষ্থিতির, মেয়েরা বিশ্বস্ত পরিচিতদের নিয়া হাঁটেন।
আমি কয়েক বন্ধুরে নিয়া গেল শুক্রবার ১৬ কিমি হাঁটলাম, বোটানিক্যাল টু আশুলিয়া।
আবার গাড়ীতে কইরা ফিরলাম। মেদ, জিম, ডায়াবেটিক, শ্বাস কষ্ট, হাই লো ব্লাড প্রেশার , ফ্রাসট্রেশন সব কাহিনী খালাশ। ফ্যামিলি নিয়া হাঁটেন, প্রেমিক প্রেমিকা নিয়া হাঁটেন, কথা কন নিজেগো সুস্থ রাখেন, মেট্রোপলিটনের রোগ থেইক্কা বাইচ্চা চলেন। ফার্মের মুরগী হওন থেইক্কা রেহাই পান।
কর্পোরেটে শার্ট/শাড়ি নষ্ট হইব? অফিসের পরে করেন, স্কুল কলেজ এর পরে করেন, আরেক জোড়া কাপড় সঙ্গে রাখেন, বৃষ্টির প্রোটেকশন রাখেন। জগতে যেসব নিরাপত্তা আর সুবিধার কথা কওন হয় সেগুলা আসলে যাচাই কইরা দেখেন...সে ক্যামনে আপনার সময়, এনার্জি সেইভ করে সেইটারে প্রশ্ন করেন। আড্ডা দিবেন? বিশেষ এলাকা পর্যন্ত যাইয়া এক লগে হাঁটতে হাঁটতে আড্ড মারেন।
হাঁটেন আর বাঁচেন এট লিষ্ট বাঁচতে শুরু করেন।
ওয়াক এন লিভ এর পেইজ খুলছি ফেইসবুকে এইখানে যুক্ত হইতে পারেন বা নাও পারেন..মাগার হাঁটেন আর হাঁটতে বড় বড় সমস্যার ছোট ছোট কিন্তু সত্যিকার সমাধানের কথা চিন্তা করেন শেয়ার করেন।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




