গভীর রাতে এই ছবি তুলতে কষ্ট হয়েছে বেশ। তবে সব কষ্টই সার্থক আমার অতীতের বৈভবের সামনে। আমি তখন শুধু স্তব্ধ হয়ে গিয়েছিলাম আর ভাবছিলাম এই জাতির হীনমন্যতার কোন সুযোগই নেই।
অবশেষে জেগে উঠতে শুরু করেছে চারপাশ, সূর্য্য উকি দেয় দেয়।
যারা বলেন পুরাতন স্থাপনা মানেই মৃত তারা ভুল বলেন। এই কুয়াশার মতই চাদরে ঢেকে আছে আমার ঐতিহ্য, শুধু জেগে ওঠার আশায়।
একদিন আবার আমরা শুভ্র বকের মত সহজ হয়ে উঠতে পারব।
জেগে ওঠ, জেগে ওঠ আমার জাতির সূর্য্য।
বিদায় আমার পূর্বপুরুষ গণ। সশ্রদ্ধ বিদায়।
পাহাড়পুর থেকে বগুড়ার পথে দেখা মিলল কলার হাটের। আক্ষরিক অর্থেই পুরো রাস্তা জুড়ে।
এই পরিশ্রমী ঘামই আমাদের মুখে খাবার তুলে দেয়। এই ঝুকে চলা শ্রমের, সামর্থ্যের...মাথা নিচু করার নয়।
এই আয়োজনই আমাদের দোকানে খাবার পৌছে দেয়। যদিও এরাই সবচেয়ে অবহেলিত। আমাদের ঐতিহ্যের মতই।
যমুনায় তাহলে সত্যি শরৎ এসেছে। আমার দেশটা আমাদের প্রকৃতি আর ঐতিহ্যের মত সুন্দর আর সম্মৃদ্ধ হয়ে উঠুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



