somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশকে ভালোবাসার ১০১টি কারণ:

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারণ ১.
স্বাভাবিক অবস্থায় এদেশের মানুষ পরোপকারী এবং বিপদের বন্ধু।


উদাহরণ: আজ সকাল ৮:২৫ এ মিরপুর ডিওএইচএস থেকে বনানী যাবার পথে দেখলাম, ব্লু-মুন রেস্টুরেন্টের একটু সামনেই হাতের বাঁদিকে উল্টে পড়ে আছে একটি সিএনজি। চারপাশে মানুষের ভীড়, ভেতর থেকে মানুষ উদ্ধারের কাজ চলছে। স্বভাবতই বাইক থামালাম, ভাবছিলাম যদি কোন কাজে আসতে পারি।



ইতোমধ্যে ব্যাগ হাতড়ে তন্নতন্ন করে ব্যান্ডএইড খুঁজছি। সাধারণত আমার ব্যাগে বেশ কয়েকটা থাকেই। সৌভাগ্যবশত পেয়েও গেলাম। ব্যান্ডএইড নিয়ে ছুট লাগাতেই সবাই জায়গা ছেড়ে দিল। দেখি মায়ের বয়সী ভদ্রমহিলার মুখের হাতের বেশ কিছু অংশ কেটে গেছে। মনে হল আমার মা ই রক্তাক্ত হয়ে বসে আছেন। যথা সম্ভব যত্ন করে ব্যান্ড এইড লাগিয়ে দিলাম। এর মধ্যে আরেক জার্নালিস্ট নিয়ে এলেন জীবাণু নাশক ব্যান্ড, সেটাও লাগিয়ে দিলাম। তিনি আরো কয়েকটা ব্যান্ডএইড দিয়ে দিলেন।



সিএনজি করে যাচ্ছিলেন চারজন, তাও উত্তরায় রোগী দেখতে। পথে মোটরবাইকের গতির সাথে সমান গতিতে তাল সামলাতে না পেরে উল্টে যায় সিএনজিটি। যাত্রীদের মধ্যে দুজন বয়ষ্ক স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ে ও মেয়ে জামাই। মোট চারজন। দূর্ঘটনায় সিএনজিটির সামনের গ্লাস খুলে যায় এবং ভেঙ্গেও যায়। চালক সেভাবে আহত হননি। তবে ভীষণ শকে থরথর করে কাঁপছিলেন যাত্রী চারজন।


সিএনজি উল্টে যাবার সাথে সাথেই পথচারীরা সাহায্য করতে এগিয়ে আসেন, তারাই উদ্ধারকর্ম চালাতে থাকেন। সৌভাগ্যবশত যাত্রী বা চালক কেউই খুব আহত নন। কিন্তু তাদের এই বিপদ দেখে বিশ্বরোডগামী একটি মাইক্রো সেখানে থামে এবং যাত্রীদের এগিয়ে নিয়ে যেতে এগিয়ে আসে। একটি পুরো পরিবার যেখানে ভয়ংকর দূর্ঘটনায় পতিত হয়েছিল সেখানে সাহায্য করতে এগিয়ে আসে সাধারণ মানুষ, কোন স্বার্থ বা লোভ ছাড়াই। এই দেশটার নাম বাংলাদেশ।

ব্যাগে ক্যামেরা ছিল কিন্তু ছবি তোলার বিষয়টা নিতান্তই গৌণ। মূল কাজ সেরে এর ফাঁকে মোবাইলে ছবি তুললাম
৫০টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×