আমার গর্ভে শিশুটি নেই বলেই তুমি টুক করে ধরে নিলে
রাস্তায় উপুর হয়ে বমি কান্নার কোন অর্থ নেই
কেউ আমার পেটে লাথি মেরে ফেলে দিচ্ছেনা বলে তুমি ধরে নিলে
তোমার মত কষ্টে আর কেউ নেই, অন্তত আমিতো নই ই
কুকুরের কুঁই কুঁই চেন?
ভাঙ্গা পা নিয়ে খুঁড়িয়ে চলা
বিতারিত, চীর অন্ধকারে?
ওখানে কোন ছায়া সংকট নেই
জগতের সকল অন্ধকার, তোমার মহাজাগতিক ত্রিভূজে
না সেঁধিয়ে ঘাপটি মেরে বসে থাকে যেখানে
সেখানে শিশুকাল থাকে, আমাদের সবার
ওখানে যেয়ে দেখ, আমাদের ভ্রুণের ভ্রুকূটি সব
তন্ত্রফন্ত্র ছিঁড়ে, মরা শকুনের মত কাঁদছে
তোমার গর্ভে শিশুটি বড় হয় বলেই তুমি টুক করে ধরে নিলে
তোমার মত কষ্টে আর কেউ নেই, অন্তত আমিতো নই ই
হাস্যকর, পূর্ণগর্ভা হয়েও তুমি কেমন নির্বোধ বন্ধ্যা
শিশুটিকে সেখানেই রাখো, যেখানে কোন ছায়া সংকট নেই
শিশুটিকে দাও পূর্ণ অন্ধকার, নয় কোন বিহ্বল সন্ধ্যা।
রাত ১১টা ২৫, ১৯/১১/১৩, পল্লবী, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

