লিখতে চাইলাম একটা প্রেমের গান, কিন্তু লেখা শেষে মনে হল ঠিক প্রেমের গান এটা আর হয়ে ওঠেনি।
১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি গানের লিরিক লিখিনি খুব। কাছের একজন বললেন লিখতে। তিনি সুর করবেন। আমি লিখতে চাইলাম একটা প্রেমের গান, কিন্তু লেখা শেষে মনে হল ঠিক প্রেমের গান এটা আর হয়ে ওঠেনি।
যা নেই তাকে ঘিরে সন্ধ্যা
বিকেল
ঘুম ঘুম
ওম ওম!!
রোদ
দূর দূর
চুপ চুপ !
রোদ
বারান্দায় এসে
আমার কাছে বসে
পিঠে পিঠ ঘসে
তোমার কথা বলে
তুমি দূর দেশে
আমার কাছে এসে
সবুজ ঘাসে বসে
তোমার কথা বলে
তুমি দূর দেশে
এরপর কালো মাটি বন্ধ্যা
আগুনে পুড়ছে মুখ
সাইরেনে ঢেকে গেছে সন্ধ্যা
ঝলমলে রাত
বার্ণ ইউনিটে পোড়া হাত
বুলেটে ফুটো হওয়া
ঝরঝরে সাদা সাদা ভাত
এরও অনেকটুকু পরে
কেউ ফিরতে পারেনি ঘরে
ঘর নেই আছে শুধু টিভি
টিভিতে টিটকারি
মাংসের তরকারি
খালি পেটে চেটে যাওয়া পিক্সেল
খালি পেটে চেটে যাওয়া পিক্সেল
বিকেল
ঘুম ঘুম
ওম ওম!!
বারান্দায় এসে
আমার কাছে বসে
পিঠে পিঠ ঘসে
তোমার কথা বলে
তুমি দূর দেশে
তোমার কথা বলে
তুমি যাও হেসে
তোমার কথা শেষে
তুমি নেই পাশে
কোথায় যাবো বল
কোথায় পালাবো বল
সন্ধ্যা ঘনিয়ে আসে
লাশের গন্ধ ভাসে
সবাই দূর দেশে
লাশ লাশের পাশে।
শরৎ চৌধুরী, ১৪-০৩-১৫। হিগাশি হিরোশিমা।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন