গরম হাতে কফি নিতে গিয়ে
মাইক্রোওয়েভের ভেতরটা পুড়ে গেল
সেই যে মুছতে শুরু করেছি ফেনাফেনাফেনা
তাতো সামুদ্রিক
শেওলা চাষী বলে নাম ছিল সুগাতা
মাংস খেয়েছিলাম বলে নাম দিয়েছিলাম তিমি
ঝাঁঝ বলে ওয়াসাবী
যৌনতা বলে প্রেম,
কী-বোডর্ টিপছিলাম বলে
তোমার বারান্দায় একটুখানি ভিক্ষা
বৃষ্টিতে জিহ্বা...
গরম হাতে কফির উচ্ছাস!
ফেনাফেনা
শাড়ি পড়ে, কফিনে শুয়ে থাকা
শাড়িতে কফির দাগ অনবরত
আর ওয়াশিং মেশিনে
ঘুরছি বলে ডিটারজেন্ট
ঝরে পড়ছে
তুমি দেখছো বলেই
এরিএলের বাক্সে ছিল গন্ধ
তোমাদের নাকে নাকে
পাতা-র পরে কাগজ
চ্যাপ্টা চ্যাপ্টা
বেশ কিন্তু!
সান্তনার সন্তান
খুনঋষি, দূরত্ব বলেই কাছে
হাহাহাহাহাহাহাহাহাহাহা
ডুবে গেছে বলেই লঞ্চ
বুদবুদ বুদবুদ বুড়ি ডুবুরি
ঘোলা পানিতে তোমার সন্তরণ হবো
বুঝলে বুড়ি
তিমিগুলো উল্টে গেলেই
ফেনাগুলো শুকিয়ে আসলেই
বাক্সে গন্ধ ঢুকলেই
সন্তান বড় হলেই
ভেবেছিলাম
কিছু একটা হব
কিন্তু তোমাকে পাওয়ার পর, বুঝলে বুড়ি ডুবুরি
আমার হতে হচ্ছে না কিছুই
আহ!
নিয়মিত ভাটায় তোমার গভীর দাগ
দেবে যাচ্ছে কাঁদায়
জানি, এর তো কোন নাম নেই!
শরৎ চৌধুরী, হিরোশিমা, জাপান।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২০ সকাল ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




