কিচেনের কুকুর ঘুমাইতে পারে নাই
রাতভর তেলাপোকারা
আসছে
তারা চীৎকার দিতে দিতে আসছে
পা চাটায় ঘুম ভাঙ্গছে
কুকুর বিছানায় উঠতে চায়
কুকুর বিছানায় আদর চায়
তারে বললাম
কিচেনে যায়া শো
সে ভয় পায়
তেলাপোকারা আসছে চীৎকার দিতে দিতে
তারা মিছিল কইরা আসছে
আমাদের পবিত্র বিছানায়
কুকুর বিছানায় উঠতে চায়
তারে বললাম
চল কিচেনে যায়া শুই
সে ভয় পায়
তেলাপোকাদের বললাম
আসো বিছানায় আসো
তেলাপোকারা আসছে চিৎকার দিতে দিতে
তেলাপোকাদের কথা বোঝা যায় না
তারা কোনদিকে যাবে বোঝা যায় না
শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা, জাপান
২রা জুলাই
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২০ রাত ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




