somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেঁতুল খেলে কি রক্ত পানি হয়?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেঁতুল, যার নাম শুনলেই জিভে পানি আসে। ফল হিসেবে তেঁতুল হয়তো ততটা উৎকৃষ্ট নয়, কিন্তু মেয়েদের কাছে তেঁতুলের একটা আলাদা সমাদর আছে। মুখের রুচি ফিরিয়ে আনতে, সস হিসেবে এবং গর্ভবতী নারীরা মুখের বিস্বাদ কাটাতে তেঁতুলকে আঙুলের ডগায় তুলে নেন সর্বাগ্রে। ছোট-বড় সবার কাছেই তেঁতুল পরিচিত এবং কিছুটা হলেও প্রিয়।

আগেই বলেছি, তেঁতুল আহামরি কিছু নয়। যেটুকু উল্লেখযোগ্য তা হচ্ছে, বিচি ছাড়া পাকা তেঁতুলের প্রতি ১০০ গ্রামে ১৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, ক্যারোটিন থাকে ৬০ মাইক্রোগ্রাম এবং খাদ্যশক্তি থাকে ২৮৩ কিলোক্যালরি। এই তেঁতুল সম্পর্কে কিছু বাজে কথা প্রচলিত আছে। অনেকেই বলে থাকেন, তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়। এ কথাটির উদ্ভব কীভাবে হলো, সেটি জানি না। তবে কথাটা যে ঠিক নয়, এটা সত্য। রক্তকে পানি করে দেওয়ার মতো কোনো উপাদানই তেঁতুলের মধ্যে নেই।

এবার রক্ত ও পানির আয়োনিক অবস্থাটা একটু দেখা যাক। রক্তের পিএইচ ৭ দশমিক ৩ থেকে ৭ দশমিক ৪ আর পানির পিএইচ ৭। রক্ত ও পানির পিএইচ খুব কাছাকাছি মনে হলেও এ দুটির পিএইচ এক হওয়ার আশঙ্কা, অর্থাৎ রক্তের পিএইচ সহজেই কমে আসার আশঙ্কা খুবই কম। কারণ, রক্তের রয়েছে বাফার সিস্টেম। এই বাফার সিস্টেমের কাজ হচ্ছে রক্তে এসিড বা অম্ল এবং অ্যালকালি বা ক্ষারের পরিমাণের তারতম্য হলে তাকে স্বাভাবিক রাখা। এই বাফার সিস্টেম ব্যর্থ না হলে পিএইচের তারতম্য ঘটবে না। আর শরীর মারাত্মকভাবে রোগাক্রান্ত না হলে রক্তের পিএইচের তারতম্য ঘটার আশঙ্কা কম। আর সামান্য তেঁতুলে রক্তের পিএইচ এসে পানির সমান হবে, তা কোনো ক্রমে আশা করা যায় না।

এ ছাড়া পানির মধ্যে আছে শুধু অক্সিজেন ও হাইড্রোজেন। আর রক্তের মধ্যে হাইড্রোজেন-অক্সিজেন ছাড়াও প্রচুর প্রোটিন ইলেকট্রোলাইটসহ আরো অনেক উপাদান রয়েছে। কাজেই শুধু পিএইচ সমান হলেই যে রক্ত শুধু পানি হয়ে যাচ্ছে, সেটি বলা যাচ্ছে না। কারণ, পিএইচ কমলেও রক্তের অন্যান্য উপাদানও বিভিন্ন মাত্রায় উপস্থিত থাকে। যা-ই হোক, আসল কথা হচ্ছে, তেঁতুল খেলে রক্ত পানি হয় না। এটাই ঠিক কথা। তেঁতুল খেয়ে রক্তকে পানি করা সম্ভব নয়।লেখক ডা. সজল আশফাক: নাক, কান ও গলা বিশেষজ্ঞ
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

×