বাংলাদেশ। জন্ম এদেশে। ক্ষতির বিনিময়ে অর্জিত এই দেশ। স্বাধীনতা বলা হয়। আমি তাকে খুজছি। কোথায় পাবো তাকে? কতটা কষ্টের এই বুলি গুলো। মাঝেমধ্যে মনে হয় ইরাক সিরিয়া কিংবা পাকিস্তানে আছি। মন খোলে কথা বললেও চিন্তা করে বলতে হয়। কয়েকদিন আগে সুপ্রিমকোর্ট হতে ভাস্কর্য সড়ানো হলো। কেননা এটি এক ঈদের নামাজের মনোযোগ নষ্ট করবে। ৫ মে কোরআন পুড়িয়ে কি সোয়াব হয়েছে? সংবিধানে বিসমিল্লাহ লিখলে কি লাভ হবে? বোরখা পরে পতিতালয়ে গেলে কি পর্দাশীল হয়ে যাবে? আমি কাউকে আহত করে কথা গুলো বলতে চাই না। আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের বন্ধ চোখ গুলোকে খোলা। কারো স্বার্থে আমরা কেন নিজেদের স্বাধীনতা খর্ব করে চলেছি। অন্যায় মানুষ সহ্য করলেও সৃষ্টিককর্তা যখন পাকড়াও করবেন তখন কি হবে আমাদের অবস্থা? বর্তমানে বড় একটি আতঙ্ক হচ্ছে হেফাজত। মনে হয় সরকারও ভয় পাচ্ছে। বিএনপি, এরশাদ মহোদয়, সরকার সবাই তাদের সমীহ করে। কিন্তু কেন? কিসের ভয়? ন্যায্য কথা তো আরো অনেকেই বলে কই তাদের কথার কোন মূল্য নাই? সুন্দরবনে প্রকল্পটি বাস্তবায়নের আগে গণভোট নেয়া যেতো। কেউ কেউ বলেন আগে তো নিজে বাচো এর পরে সুন্দরবন। ঘরে আলো না থাকলে নাকি দিনেই গর্তে পরবোম তাদের বলি- ভাই, বস্ত্রহীন হয়ে বাচার চেয়ে বস্ত্র পড়ে মৃত্যু সম্মানের। অনেক কথা বলতে চাই। ভয় হয়। কেউ যদি আবার হাত পা ভেঙ্গে দেন! গতকাল দেখলাম রমজান মাসে ইফতার ছিনতাই। কে করলো? সরকার দলীয় মহোদয়গণ। কাদের করলো? নীরিহ রাস্তার বিরোধী দলের। কেন? তাদের কি ইফতারেে টাকাও হাওরে দিয়ে এসেছেন? এতো দান ভালো না। ছিনতাই এর দান সোয়াব হবে না। মাফ চাই আল্লাহর কাছে। কিন্তু তারা কি চাইবে যাদের পাপের বোঝা আমার থেকেও হয়তো বেশি?
আলোচিত ব্লগ
সী পার্ল এবং চারপাশ

খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন
জলসার আসর
রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ শেষ জীবনে

ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।