somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি ও তার কবিতা

১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল কবিদের অহরহ ছড়াছড়ি । প্রতিদিনই নীল সাদার পৃষ্টায় প্রচুর কবিতা চোখে পড়ে । কিছু খাদ্য কিছু অখাদ্য আর কিছু এতই জটিল যে ইহা খাদ্য না অখাদ্য তা বুঝে উঠাই মুসকিল । এই ক্ষেত্রে আমার দুটো তত্ত্ব আছে । যথাক্রমে -
.
১। জৈনিক কবিটি অধিক শিক্ষিত অর্থ্যাৎ যার মর্ম উপলদ্ধি করা সাধ্য আমার মত অশিক্ষিতের নেই
.
অথবা
.
২। জৈনিক কবিটি জানেই না সে কি কাকের ঠ্যাং বগার ঠ্যাং লিখছে
.
কিছু কিছু কবিতা ব্যাতিক্রম আছে যেগুলো একবার পড়ে উপলদ্ধি বড়ই কঠিন , সেগুলো বার বার পড়তে হয় এবং এর মর্ম সচরাচর আরেকজন কবিই বের করতে পারে । তবে বর্তমান এএকটা পোষ্টের পিছে এত সময় নষ্ট করার সাধ্য কয়জনেরই আছে বলুন ?
.
যে যাই বলুক না কেন । কবিতার সাথের রমনীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ট । রমণীর আগমণ ও প্রস্থান দু ক্ষেত্রেই কবিতার সুখ ও দুঃখের মাঝে মিল বন্ধন করে অনেকেই তৃপ্তি খোঁজে । আমি নিজেকে কবি না বললেও আমার কবিতা আঁকাআঁকি কারণও কিন্তু এক রুপবতী রমণী । যে যাইহোক রমণীরা কবিতা বুঝুক বা না বুঝুক তারা চিরকালই কাব্যলক্ষী হতে ভালোবাসে আর ক্ষেত্র বিশেষে এর রচয়িতার প্রেমেও পড়ে । তবে বেশিভাগ ক্ষেত্রে রমণীরা কবি নয় বরং কবিতার বই যে কিনতে পারে তাকেই বিয়ে করে । কারণ কবিতা বেচে কোন কবিই লাখপতি হয়েছে আমাকে দেখাতে পারবেন ?
.
.
কবিতা নিয়ে আরেকটা ইন্টারেষ্টিং কথা বলি । যারা মোটামুটি কবি না হলেও কাব্যচর্চা করেন তাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য । সে সব কবিদের (!) সঠিক মূল্যায়ন বেশিভাগ ক্ষেত্রেই তাদের বন্ধু ও পরিচিত কাছে কখনো হয় না । তারা চিরকালই বন্ধুটির কবিতা পড়ুক বা না পড়ুক "কবি" বলে বিদ্রুপ করতে ভালোবাসে । উদাহারণ সরূপ - এককালে যখন নিয়মিত কবিতা (!) লিখতাম তখন আমরাই এক বন্ধুই ছিল আমার কবিতার তীব্র সমালোচক । তারমতে আমি অত্যন্ত জঘন্য কবিতা লিখি (কথা সত্য) একদিন একটা কবিতা তাকে ধরিয়ে দিয়ে বললাম "কবিতাটা রুদ্রের , দেখতো কেমন হয়েছে ?" পড়েই বলল "অসাধারণ , রুদ্রের কবিতার কি কোন তুলনা চলে ?" উত্তরে আমি হাসি । তাকে আজো বলা হয়নি কবিতা আমার ছিল । অথচ এইসব সমালোচকরা রোমান্টিক বিপদে পড়লে ঘুরে ফিরে আজো আমার কাছে এসে ধর্ণা করে একটি রোমান্টিক কবিতার জন্য । যেটাকে অতীতে তারা পদ্য বমি বলে বিষেদাগারের গান গেছে ।
.
.
মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন থেকে ভিন্নতর , গ্রীক দার্শনিক প্লুটো একবার একটি আদর্শ রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছিলেন । যেখানে সব পেশার মানুষ ছিল তবে সেখানে কবির কোন স্থান ছিল না । তার দৃষ্টিতে কবিরা সমাজকে কিছু দিতে পারে না । তাদের রচনা সুর সবই অর্থহীন । তবে আমার দৃষ্টিতে এই ধরণীর সবচেয়ে সুন্দর মনের মানুষ কিন্তু এই কবিরাই । তারাই অর্ন্তনিহিত সৌন্দর্যকে উপলদ্ধি করতে পারেন । মানুষকে ভালোবাসতে পারেন । ভালোবাসা শিখাতে পারেন । নিবেদন পক্ষে তাদের হাতে অন্তত কোন মানুষের সলীল সমাধি হয় না । উল্টো তাদের কবিতা সমাধির উপর শোভা পায় । আর যারা কবিতা লিখতে না পারুক , পড়তে ভালোবাসে তাদের মন আর যাইহোক কুলষিত মনের মানুষের চেয়ে ভালো থাকে
:-) :-)
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×