somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নস্টালজিয়ায় - Earth: Final Conflict (রিভিউ)

৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভূমিকাঃ বিটিভিতে বাংলা ডাবিং-এ প্রচারিত Earth: Final Conflict হলো আমার দেখা প্রথম সাই ফাই সিরিজ । যা আমার মত অনেকের বিশেষ করে নাইন্টিজ জেনারেশনের নস্টালজিয়ার বিষয় । দুর্ভাগ্যক্রমে ৭-৮টা এপিসোড প্রচারিত হয়ে অজ্ঞাত কারণে সিরিজটি বন্ধ হয়ে যায় । লক ডাউনের সময়ে পুরানো নস্টালজিয়াকে খুঁজে বের করার চেয়ে মজার কিছু হয় না ।

আরেকটু ভূমিকাঃ Earth: Final Conflict হচ্ছে একটি আমেরিকান- কানাডিয়ান সাইফাই টেলিভিশন টিভি সিরিজ । যা বিখ্যাত পরিচালক স্ক্রিপ্ট রাইটার Gene Roddenberry এর আইডিয়া হতে উদ্ভুত । যিনি অরিজিনাল স্টার ট্রেক, নিউ জেনারেশন স্টার ট্রেক এর রচয়িতা ও পরিচালক । উক্ত সিরিজটি Gene Roddenberry মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া বিভিন্ন নোট ও আইডিয়ার উপর তাঁর স্ত্রী Majel Barrett-Roddenberry প্রযোজনা করেন । এই সিরিজটি অক্টোবর ৬, ১৯৯৭ থেকে মে ২০, ২০০২ সাল পর্যন্ত চলে মোট ৫ সিজন চলে ।


মূল কাহিনীঃ (স্পয়লার এলার্ট) একাবিংশ শতাব্দীর গোড়ার দিকে, অতি উন্নত এলিয়েন রেস Taelons পৃথিবীতে আসে এবং সীমিত সংখ্যায় পৃথিবীতে বসবাস করতে থাকে । এদেরকে "the Companions" বলা হয় । স্বাভাবিকভাবে এদের ছিল অতিউন্নত প্রযুক্তি । যা তারা মানুষের সাথে শেয়ার করে । যার ফলে ৩ বছরের মধ্যে পৃথিবী থেকে রোগ, যুদ্ধ, দূষণ বিলুপ্ত হয় । তাদের এত সহজ সরল মানসিকতার মাঝেও অতি সন্দেহপরায়ণ মানুষের মনে তাদের উপস্থিতির মূল মোটিভ নিয়ে প্রশ্ন জাগে । মানব জাতির প্রতি Taelon দের ক্রমবর্ধমান প্রভাব দেখে ক্রমে ক্রমে একটি resistance movement গড়ে উঠে ।

কাহিনীর সূত্রপাতঃ নর্থ আমেরিকান Taelon Companion ‘ড্যান’ বক্তৃতা দেওয়ার সময় তার উপর হামলা হয় । সৌভাগ্যক্রমে ড্যান বেঁচে গেলেও তাকে বাঁচাতে গিয়ে মারা যায় বিশিষ্ট ব্যবসায়ী ‘জোনাথন ডোরস’ । ঐ মুহূর্তে বিশেষ দক্ষতা দেখানোর জন্য ডেন –এর চোখ পড়ে সিরিজের মূল নায়ক পুলিশ কমান্ডার উইলিয়াম ব্রুনির উপর । পরবর্তীতে ব্রুনিকে Taelon Protector ও দূতের পোস্ট অফার করা হয় । ব্রুনি বিনয়ের সাথে অফারটি ফিরিয়ে দেয় এই বলে যে সে তার স্ত্রী সাথে সংসার শুরু করবে বলে । প্রকৃত পক্ষে ব্রুনি কখনই Taelon দের বিশ্বাস করতে পারেনি । রহস্যজনকভাবে ব্রুনোর স্ত্রী মারা যায় । পরবর্তীতে ব্রুনোর দেখা হয় জনাথন ডোরস –এর সাথে যিনি তার সাজানোর মৃত্যুর মাধ্যমে সকলের আড়ালে চলে গিয়েছিলেন । প্রকৃতপক্ষে তার মূল উদ্দেশ্য ছিল – Taelon দের মূল মোটিভ খুঁজে বের করা । এছাড়া তার ধারণা ছিল ব্রুনোর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর সাথে Taelon দের যোগসূত্র আছে । ফলে ব্রুনি ডবল এজেন্ট হিসেবে তাদের অফারটি গ্রহণ করে ।

Taelon দের এজেন্ট হওয়ার আগে কিছু প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয় । ব্রুনি মস্তিস্কে সাইবার ভাইরাল ইমপ্লান্ট সংক্ষেপে সিভিআই গ্রহণ করে । যার ফলে তার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ও অতীতের মূহুর্তগুলোকে নতুন করে মনে করা ও অনুভব করার ক্ষমতা তৈরি হয় । উক্ত সিভিআই Taelon দের প্রতি অন্ধ বিশ্বস্ততা তৈরী করলেও জোনাথন ডোরস- এর কল্যাণে ব্রুনো এ থেকে মুক্ত ছিলো । একই সাথে ব্রুনোর হাতে স্ক্রিল (Skrill) নামক একটি বায়োইঞ্জিনিয়ারড ওয়েপেন হাতের সাথে যুক্ত করা হয় । যা তাকে হাতে থেকে রশ্নি নিক্ষেপ করার যে কোন কিছু ধ্বংস করার ক্ষমতা দেয় । ব্রুনির পার্টনার হলো এজেন্ট রোনাল্ড স্যান্ডোভ্যাল । যে কিনা Taelon দের প্রতি সম্পূর্ণ রূপে লয়াল ।

ব্রুনি দ্রুত বের করে এই এজেন্ট রোনাল্ড তার স্ত্রীকে হত্যা করে । কারণ হিসেবে এজেন্ট রোনাল্ড বলে সে যেন Taelon দের অফার গ্রহণ করে এই জন্য সে তার স্ত্রীকে হত্যা করে । ব্রুনো মেনে নেওয়ার অভিনয় করে কারণ সিভিআই তাকে Taelon দের প্রতি অন্ধ বিশ্বস্ততার শিক্ষা দিয়েছে । না হলে তার ডাবল এজেন্টের পরিচয় ফাঁস হয়ে যাবে । ব্রুনো ডবল এজেন্ট হিসেবে Taelon দের মূল মোটিভ বুঝতে মন প্রাণ দিয়ে লেগে পড়ে । সঙ্গী হয় আরেকজন ডবল এজেন্ট লিলি ও ট্যাকনিক্যাল জিনিয়াস মার্কাস- এর সাথে । তারা পরবর্তীতে এলিয়েন রিলেটেড বিভিন্ন কেইস সলভ করে ।

ব্রুনি ক্রমে ক্রমে Taelon ড্যান – এর ভালো বন্ধু হয়ে আসে এবং ‘জর’ নামে আরেক Taelon –এর সাথে পরিচয় হয় । ব্রুনি আরো জানতে পারে বহু শতাব্দী পূর্বে মারেল নামে এক Taelon পৃথিবীতে আসে এবং বুঝতে পারে মানুষ অতি দ্রুত তাদের সমক্ষক হয়ে উঠবে । Taelon দের মূল লক্ষ্য মানুষকে বশে রেখে ধীরে ধীরে নিজেদের ইমেজে তৈরি করে নেওয়া যাতে পরবর্তীতে মানুষ তাদের জন্য থ্রেট না হয়ে উঠে । - এটি ১ম সিজনের কাহিনী মাত্র । পরবর্তীতে সিজনগুলোতে কাহিনী আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠে ।

আলোচনা-সমালোচনাঃ আইএমডিবি’ রেটিং-এ ৬.২/১০ পাওয়া এই সিরিজটি সে যুগের সেরা প্রযুক্তি নিয়ে প্রস্তুত করা হয়েছে। তবে রেডি প্লেয়ার ওয়ান বা এভেঞ্জার এন্ডগেইম বা The Expanse – এর যুগে এই সিরিজটি রীতিমত মধ্যযুগের । গ্র্যাফিক্সে দুর্বল হলেও কাহিনী অত্যন্ত শক্তিশালী ও আনপ্রেডিক্টেবল তথা গেইম অব থ্রোনসের মধ্যে টুইস্ট ও হাই ট্রার্নওভারে ভর্তি । উইলিয়াম ব্রুনি চরিত্রে কেভিন কিনলার ও লিলি চরিত্রে লিসা হাওয়ার্ডের চরিত্রে নিঃসন্দেহে তাদের সেরাটা দিয়েছেন । ব্যক্তিগত রেটিং ৬.৫/১০ ।

উপসংহারঃ নিতান্ত নস্টালজিয়ায় বশে পুরানো সিরিজগুলো দেখা শুরু করেছি । আশা করি সামনে নাইন্টিজ জেনারেশনের নস্টালজিয়ায় বিষয়ে নিয়মিত লিখবো । শুভ কামনা । করোনা ভাইরাস মুক্ত থাকতে ঘরে থাকুন । হ্যাপী ওয়্যাচিং ।

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:২৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×