somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজ কথায় সাম্রাজ্যবাদ-এহতেশাম উদ্দিন

২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্রাজ্যবাদের বিষাক্ত থাবা এদেশ ও জাতির বুকে রক্ত ঝরিয়ে চলেছে।অথচ সাম্রাজ্যবাদ সম্পর্কে একটা ন্যুনতম সঠিক ধারণা ব্যাপক জনগনের মাঝে এখনও ছড়িয়ে দেয়া যায়নি।সাম্রাজ্যবাদ প্রতিরোধ দিবসে এবার সে চেষ্টাই আমরা করব।

ইরাক,আফগানিস্তানে যুদ্ধ চলছে।মার্কিন নেতৃত্বে তার মিত্র দেশগুলো এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে।এটা সবাই জানে যে "সন্ত্রাসবাদ দমন" একটা অজুহাত মাত্র।আসল উদ্দেশ্য তেল সম্পদ দখল করা।

বিশ্বের দিকে তাকান।দেখবেন দুনিয়া দুইভাগে বিভক্ত।একদিকে অতিবৃহৎ এবং বৃহৎ শক্তিগুলো।অন্যদিকে তাদের দ্বারা নিপীড়িত-শোষিত-লুণ্ঠিত জাতিগুলো।ঐ শক্তিশালী দেশগুলোকে বলা হয় সাম্রাজ্যবাদী দেশ।

উন্নত পুঁজিবাদী দেশে কিছু কিছু পুঁজি হয়ে উঠেছিল বিরাটাকার।এই পুজি শিল্প,ব্যবসায়,ব্যাংক পুঁজিকে একাট্টা করে সর্বেসর্বা হয়ে উঠে।এটা মুলতঃ লভ্যাংশজীবী বা পরজীবী পুঁজিতে পরিণত হয়।একে বলা হয় লগ্নিপুজি।প্রথমে নিজ দেশের পুরো অর্থনীতিকে এই পুজি অধীনস্ত করে।তারপর হাত বাড়ায় দুনিয়ার দিকে।পণ্য নয় ,অতি উদ্বৃত্ত পুঁজি রপ্তানি করা হয়ে উঠে এর প্রধান বৈশিষ্ট্য।এই লগ্নিপুজির অথনৈতিক-রাজনৈতিক সমগ্র ব্যবস্থাটাকে আমরা বলি সাম্রাজ্যবাদ।

ইউরোপীয় কিছু দেশ,যুক্তরাষ্ট্র,রাশিয়া,জাপানসহ কতগুলো দেশে এ ধরনের পুঁজি বিকশিত হয়।তারা গোটা দুনিয়াকে নিজেদের মধ্যে বিভক্ত ও অধীনস্ত করে।

পুঁজিবাদের নিয়ম হলো অর্থনীতিতে তেজীভাবের পরে মন্দাভাব আসে।অর্থনৈতিক সংকট তৈরী হয়।সাম্রাজ্যবাদী পর্যায়ে এই সংকট হয়ে উঠে সর্বব্যাপী এবং চরম।তাই এটা হলো বুড়ো পুঁজিবাদ।ক্ষয়িষ্ঞু পুঁজিবাদ।পুঁজিবাদের সর্বোচ্চ ও শেষ পর্যায়।অন্যদিকে ,কোন পুঁজি দ্রুত বিকশিত হয়,কোনটি ধীরে।প্রতিদ্বন্দ্বিতা এবং নৈরাজ্য থেকে তার কোন মুক্তি নেই।এসব কারনে লগ্নিপুঁজির মুনাফা নিশ্চিত করার স্বার্থে নিজের অধীনস্ত অর্থনৈতিক অঞ্চল বাড়ানোর জন্য সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে তীব্র সংগ্রাম চলে।এজন্য তারা দেশে দেশে পেছন থেকে গৃহসংঘাত ,গৃহযুদ্ধে মদদ দেয়।তাই সাম্রাজ্যবাদকে বলা হয় "যুদ্ধ পুঁজিবাদ"।আগ্রাসী যুদ্ধ চালায়।এসব সংগ্রাম বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়ায়।সাম্রাজ্যবাদের এই আগ্রাসন-নপীড়ন বিশ্বের নিপপীড়িত জাতিগুলি ও তার জনগণকে সাম্রাজ্যবাদ প্রতিরোধে পরিচালিত করে।তাদের সামনে সাম্রাজ্যবাদ হলো জাতীয় বিকাশ ও জনগণের মুক্তির পথে বাধার পাহাড়। দুনিয়ার জন্য বাতিলযোগ্য এক আপদ।তাই তারা সাম্রাজ্যবাদের অবসানের জন্য সংগ্রামে সামিল হয়। সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী দেশের নিপীড়িত জনগণও এ সংগ্রামে যুক্ত হয়।এভাবে জনগণের ন্যায় সঙ্গত সংগ্রাম প্রতিরোধ সংগ্রাম,প্রতিরোধ যুদ্ধ,বিপ্লবী যুদ্ধ,গণযুদ্ধ রুপে বিকশিত হয়।।আজ তা আরো দু্র্নিবার হয়ে উঠেছে।

সাম্রাজ্যবাদ হলো বুড়ো পুঁজিবাদ।মুমূর্ষূ পুঁজিবাদ।এটা পুরনো হয়ে গেছে,নতুন দুনিয়াকে তার জায়গা ছেড়ে দিতেই হবে।নিজেকে বাঁচাতে গিয়ে তা নানা ধরনের যুদ্ধের জন্ম হয়।

কিন্তু তাতে তার রক্ষা হবে না ।সম্ভবতঃ এই শতকেই, এই সব রকম যুদ্ধের মধ্যদিয়েই সাম্রাজ্যবাদ দুনিয়ার বুক থেকে মুছে যাবে।

নোট:এই লেখাটি প্রগতির পরিব্রাজক দল(প্রপদ) এর মুখপত্র "কাগজের কম্পাস" গ্রীষ্ম১৪১৯-সংখ্যা
থেকে সংগৃহিত-শান্তনু সুমন।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×